Category: হবিগঞ্জ সদর

  • সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক

    হবিগঞ্জ শহরে প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোঃ জাকারিয়া।সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি শামীম আহসান, সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মোঃ সাবান মিয়া, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাবেক সধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, মাছরাঙ্গা টিভির হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোশিয়েশনের সাবেক সভাপতি প্রদীপ দাস সাগর, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাকিল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, বর্তমান সভাপতি এমদাদুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক ও জিটিভির হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া চৌধুরী প্রমুখ।মতবিনিময় সভায় সাংবাদিকরা পুরাতন খোয়াই নদী উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখা, হবিগঞ্জ শহরকে সিসি টিভির আওতায় নিয়ে আসা, শহররক্ষা বাঁধ মেরামত, অবৈধ বালু উত্তোলন বন্ধ, মাদক, সদর হাসপাতালে ডাক্তার না থাকা, হাসপাতালের দালাল চক্ররোধ ও ইভটিজিংসহ হবিগঞ্জ শহরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে সকল সমস্যার কথা শুণে সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান পুরাতন খোয়াই নদীর উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখাসহ তার দায়িত্বকালীন সময়ে পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস প্রদান করেন একই সাথে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

  • ইকরা সেমিনারে এমপি আবু জাহির ॥ আপনারা এগিয়ে যান নবীজীর আদর্শ ছড়িয়ে দিন

    ইকরা সেমিনারে এমপি আবু জাহির ॥ আপনারা এগিয়ে যান নবীজীর আদর্শ ছড়িয়ে দিন

    ইকরা বার্ষিক পুরস্কার বিতরণী ও শিশুর প্রতি মহানবী হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস্লামের ভালোবাসা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির আলোচনায় অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, আমাদের প্রিয়নবীজী শিশুদের ভালোবাসতেন। মসজিদে মিষ্টিজাতীয় জিনিস নিয়ে যেতেন শিশুদের দেয়ার জন্য।  তিনি বলেন, আমি এই পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাসে আমি বলতে চাই, আপনারা এগিয়ে যান, নবীজী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালস্নমের আদর্শ ছড়িয়ে দিন। ২ নভেম্বর ২০১৯ শনিবার বিকালে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ আয়োজিত  সেমিনারে তিনি এসব কথা বলেন।আল্লামা মাসঊদের জঙ্গিবাদবিরোধী ফতোয়ার প্রশংসা করে অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে একযোগে একলক্ষ আলেমের স্বাক্ষর সম্বলিত আল্লামাা ফরীদ উদ্দীন মাসঊদ সাহেবের ফতোয়া দিয়ে যে অবদান রেখেছেন তা জাতি অকপটে তা স্বীকার করে। ইকরা বাংলাদেশ স্কুলের জন্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি একলক্ষ টাকা অর্থ বরাদ্দের ঘোষণাও দেন।হবিগঞ্জের মানুষদের প্রশংসা করে তিনি বলেন, গত এক বছরের পারফর্মেন্সে হবিগঞ্জ ইকরা যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। সিলেটের মানুষ অনেক মেধাবী। হবিগঞ্জের মানুষ আরও বেশি মেধাবী। হবিগঞ্জ ইকরা ভালো করছে ইনশাআল্লাহ আরও ভালো করবে। আপনারা দুআ করবেন।হবিগঞ্জ ইকরাকে এ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপির হাতে তুলে দিয়ে বলেন, এই ইকরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি ভাববেন। আমি তাঁর হাতে এই স্কুলের দেখভালের ভারাভার দিয়ে গেলাম। তিনি ইকরাকে নিজস্ব জায়গায় দেখতে চান বলেও আশা প্রকাশ করেন। ইকরা উপদেষ্টা মশিউর রহমান শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ বানিয়াচং-আজমিরীগঞ্জের এমপি আবদুল মজিদ খান, হবিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আলম। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সাংবাদিক মাওলানা মাসউদুল কাদির।এ ছাড়াও বক্তব্য রাখেন, হাজী আমির হোসাইন, মাওরানা মোজাহিদ আলী, মাওলানাা সাইদুজ্জামান নূর, মাওলানা হোসাাইন আহমদ বাহুবলী, মাওলানাা শেখ শরিফ হাসানাত, মুফতী জুলকারনাইনসহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতেই ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের শিক্ষাসচিব মুফতি আনোয়ার আমিরসহ অন্যান্য শিক্ষকগণ ফুল দিয়ে অতিথিদের বরণ করেন। শেষে ইকরা কোমলমতি শিশুদের পুরস্কার প্রদান করা হয়।

  • সিনিয়র সাংবাদিকদের আমন্ত্রণ না জানানোয় বিজিবি’র সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত

    সিনিয়র সাংবাদিকদের আমন্ত্রণ না জানানোয় বিজিবি’র সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত

    প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে হবিগঞ্জের শীর্ষস্থানীয় দৈনিক সংবাদপত্র, সম্পাদক, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন, জেলা সাংবাদিক ফোরামসহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকদের আমন্ত্রণ না জানানোয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জেলার সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ। গতকাল রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহসান, সাবেক সভাপতি ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি এডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি ও দৈনিক দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক স্বদেশ বার্তা সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এবং হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি, চ্যানেল-২৪ ও সমকালের জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, দৈনিক করতোয়া জেলা প্রতিনিধি আব্দুল মঈন চৌধুরী টিপু, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, নয়াদিগন্ত প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক এডভোকেট এমএ মজিদ, যমুনা টিভি জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, ৭১ টিভি জেলা প্রতিনিধি শাকিল চোধুরী, জেলা সাংবাদিক ফোরাম সভাপতি ও দৈনিক লোকালয় বার্তা সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, ডিবিসি জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও জিটিভি জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, এসএ টিভি জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, ইসলামিক টিভি জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন, দৈনিক স্বদেশ বার্তা’র বার্তা সম্পাদক এম মুজিবুর রহমান, দৈনিক যায়যায়দিন জেলা প্রতিনিধি নুরুল হক কবির, দৈনিক প্রতিদিনের সংবাদ জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী প্রমুখ।সভায় বক্তাগণ বলেন, হবিগঞ্জে কর্মরত মাঠপর্যায়ের সাংবাদিকরা সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবি’র সকল সংবাদ স্থানীয়সহ বিভিন্ন জাতীয় সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচার করে থাকে। কিন্তু গত রবিবার অনুষ্ঠিত বিজিবি’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জেলার সিনিয়র ও মাঠ পর্যায়ের সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি। এতে সাংবাদিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিজিবি’র সকল প্রকার সংবাদ বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেন।

  • মুক্ত মঞ্চ নতুন করে নামকরণের দাবিতে সমাবেশ

    মুক্ত মঞ্চ নতুন করে নামকরণের দাবিতে সমাবেশ

    হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সরকারি ভূমিতে স্থাপিত মুক্ত মঞ্চের নাম পরিবর্তন করে হবিগঞ্জ জেলার গুণীজনদের নামে নামকরণের দাবি জানানো হয়েছে। এ দাবীতে গতকাল সকালে স্থানীয় টাউন হল প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিশিষ্ট সমাজকর্মী পিযুষ চক্রবর্তীর সভাপতিত্বে ও নাগরিক আন্দোলনের নেতা হুমায়ূন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী তাজউদ্দিন সুফী, এড: জুনায়েদ আহমেদ, খোয়াই থিয়েটার হবিগঞ্জ এর সভাপতি এড: নীলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্কশুভ্র রায়, চৌধুরী মহিবুর নূর ইমরান, উদীচি শিল্পীগোষ্ঠী সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ কুমার বণিক, এড: জিলু মিয়া, এড: তুষার মোদক, শফিকুল ইসলাম, অপু চৌধুরী, সাংস্কৃতিক কর্মী পার্থ সরাথি রায়, কবি ও সাহিত্য কর্মী মনসুর আহমেদ, কৌশিক আচার্য্য পায়েল, রজত রায় প্রমুখ।
    সভায় বক্তারা বলেন, অনতিবিলম্বে মুক্ত মঞ্চের নাম পরিবর্তন করে হবিগঞ্জ জেলার যে কোন গুণীজনের নামে নামকরণ করতে হবে। বক্তারা আরও বলেন, হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ বিভিন্ন জনপ্রতিনিধি হবিগঞ্জে বসবাসরত নাগরিকবৃন্দ, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দের সাথে কোনরকম পরমর্শ না করে তিনি নিজেই নিজের নামে মুক্ত মঞ্চের নামকরণ করেন। যা হবিগঞ্জের ইতিহাসে খুবই দুঃখজনক। এ রকম কর্মকান্ড কোন অবস্থাতেই কাম্য নয়। হবিগঞ্জের কিছু কুচক্রী মহল জেলা প্রশাসককে বিভ্রান্ত করে এরূপ কাজ করিয়েছে। তাদেরকে চিহ্নিত করে তাদের থেকে দূরে থাকার জন্য বর্তমান জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানানো হয়। সভাপতি তার বক্তৃতায় বলেন অনতিবিলম্বে হবিগঞ্জের সর্বস্তরের মানুষের সঙ্গে পরামর্শ করে সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জের পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে।

  • আত্মনির্ভরশীল হতে হবে যুব সমাজকে-এমপি আবু জাহির

    আত্মনির্ভরশীল হতে হবে যুব সমাজকে-এমপি আবু জাহির

    হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাাসিনা দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের জন্য কাজ করে যাচ্ছেন।
    গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব কল্যাণ তহবিল, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, সরকার সারাদেশে শিক্ষার প্রসার ঘটিয়েছে। ধনী-দরিদ্র সকলের সন্তানই এখন উচ্চ শিক্ষার সুযোগ পায়। যে কারণে সরকারি চাকুরীর প্রতিযোগিতা শুরু হয়েছে। সকলের পক্ষে সরকারি চাকুরী পাওয়া সম্ভব নয়। তাই যুব সমাজকে আত্মনির্ভরশীল হতে হবে। সেক্ষেত্রে তথ্য প্রযুক্তি ও কারিগরী শিক্ষার বিকল্প নেই।
    তিনি আরো বলেন, ১৯৯৬ সালে হবিগঞ্জের কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এএমএস কিবরিয়া আমাদের দাবির পরিপ্রেক্ষিতে হবিগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এখানে ৭২টি ট্রেডে প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি তরুণ-তরুণীদের ঋণ প্রদান করা হয়। এখানে এসে প্রশিক্ষণ নিতে হবিগঞ্জের শিক্ষিত তরুণ-তরুণীকে এখানে এসে প্রশিক্ষণ নেয়ার আহবান জানান এমপি আবু জাহির।
    হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি মোঃ আলমগীর খান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ ফখর উদ্দিন।
    অনুষ্ঠানে ৬টি নিবন্ধিত ক্লাবকে ১ লাখ ২৫ হাজার টাকা এবং ১২ জন প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ তরুণীর হাতে ৪ লাখ ৮০ হাজার টাকার চেক তুলে দেন এমপি আবু জাহির। এছাড়াও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
    এর আগে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে জাতীয় যুব দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। এছাড়াও বর্ণাঢ্য র‌্যালি, চারা গাছ রোপন এবং মাছ অবমুক্তকরণ কার্যক্রমে অংশ নেন অতিথিবৃন্দ।

  • নিজামপুরে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত আটক

    নিজামপুরে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত আটক

    হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ২ সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে তাদেরকে আটক করা হয় এবং পাইপগান, রামদাসহ বিভিন্ন অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশ।

    পুলিশ জানায়, উল্লেখিত সময় উপজেলার নিজামপুর ইউনিয়নের কালারচক গ্রামের কলা বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম-এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী, পুলিশ পরিদর্শক (অপারেশন) দৌস মোহাম্মদসহ পুলিশের ২টি টিম ওই এলাকায় অভিযান চালায়।

    পুলিশের উপস্থিতি টের একাধিক ডাকাত পালিয়ে গেলে বি-বাড়িয়া উপজেলার ভাদুঘর গ্রামের মৃত আবুল কালামের পুত্র হানিফ মিয়া (৪৫) ও আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের মৃত আরব আলী পুত্র সাইদুল মিয়া (৩০)কে হাতে নাতে আটক করা হয়।  এ সময় ডাকাতদের কাছ থেকে ১টি পাইপগান, ২টি কার্তুজ ও অন্যান্য ডাকাতদের ফেলে যাওয়া ৫টি রামদা, ২টি রড, ৫ টি কালো কাপড়ের মুখোশ, ৭টি রশি ও ২টি টর্চ লাইট উদ্ধার করে পুলিশ। পরে গতকাল দুপুরে আটককৃত ডাকাতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    অসুস্থ আল্লামা তোফাজ্জল হককে দেখতে গেলেন পুলিশ সুপার

    এ ঘটানায় গতকাল রাতে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম তার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আটককৃত ২ ডাকাত আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। আটককৃত ডাকাত হানিফ হবিগঞ্জ সদরের কুদরত ডাকাতের সেকেন্ড-ইন কমান্ড হিসেবে ডাকাতদলের নেতৃত্ব দিয়ে আসছিল।

    তার বিরুদ্ধে বি-বাড়িয়া, নরসিংদী, আখাউড়ার অস্ত্র ও ডাকাতির ১১টি মামলা রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া ৯ ডাকাতের নাম বেরিয়ে এসেছে এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। হবিগঞ্জ সদর মডেল থানায় আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা দেয়া হয়েছে।

  • মাহমুদুল কবির মুরাদের বিদায়,দায়িত্ব বুঝে নিলেন নতুন জেলা প্রশাসক

    মাহমুদুল কবির মুরাদের বিদায়,দায়িত্ব বুঝে নিলেন নতুন জেলা প্রশাসক

    হবিগঞ্জবাসির নির্মল ভালবাসা আর অশ্র“ সিক্ত নয়নে বিদায় নিয়েছেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। তার স্থলাভিষিক্ত হয়েছেন নতুন জেলা প্রশাসক কামরুল হাসান। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার বুঝে নেন তিনি। এর পুর্বে তিনি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।উল্লেখ্য, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বদলিত সংক্রান্ত একটি আদেশে জারি করা হয়। আদেশে হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয় মোঃ কামরুল হাসানকে। বিদায়ী জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।