Category: হবিগঞ্জ সদর

  • হবিগঞ্জে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

    হবিগঞ্জে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

    সারা দেশের ন্যায় হবিগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহ চলছে গতকাল থেকে। মৃদু শৈত্যপ্রবাহে শীত জেঁকে বসেছে হবিগঞ্জ জেলায় । জেলার চুনারুঘাট, নবীগঞ্জ, বাহুবল ও মাধবপুর উপজেলার বিশাল অংশজুড়ে পাহাড়ি এলাকা। এ পাহাড়ে বসবাস করছে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মানুষ, চা, শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষেরা। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে  তাদের জনজীবন।

    দুর্ভোগে পড়েছেন শ্রমজীবীরা। দিন ও রাতে কন কনে শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন তারা। বিশেষ কোন প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হন না। এতে রাস্তায় মানুষ জনের চলাচল কম,  এর প্রভাব পড়ে  রিক্সা চালকের দৈনিক আয়ে।

    ঠান্ডা বাড়তে থাকায় শীতবস্ত্রের দোকানগুলোতে বেড়েছে  বেচাকেনা। অনেক মার্কেট গুলোতে ভীড় জমান ক্রেতাগণ।

    আবার দেখা গেছে  অনেক পরিবারে শীতের পিঠা বানাতে ব্যস্ত।  পরিবারের সকল সদস্যদের নিয়ে বিভিন্ন পিঠা খাওয়ার ব্যবস্থা করা হয়।

    সকালে গ্রাম বাংলার মানুষেরা আগুন ঝালিয়ে শীত নিবারণের জন্য ব্যস্ত হয়ে পড়ে।

    আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় সারাদেশে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে এই মৃদু শৈত্যপ্রবাহ।

  • অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

    অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

    হবিগঞ্জ পুলিশ প্রশাসনের আয়োজনে অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল  ১৯ই ডিসেম্বর রোজ বুধবার   হবিগঞ্জ পুলিশ লাইন ইনসার্ভিস সেন্টারে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএম এর সভাপতিত্বে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক, মোঃ রবিউল ইসলাম, শেখ মোঃ সেলিম, এস এম রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নাজিম উদ্দিন, ডিআইও ওয়ান মোঃ কামাল উদ্দিন, ডিবির ওসি মানিকুল ইসলাম, হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলীসহ পুলিশের কর্মকর্তাগণ। সংবর্ধনায় অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ।

  • শেখ হাসিনা মেডিকেল কলেজ দুর্নীতি: তদন্তে দুদক

    শেখ হাসিনা মেডিকেল কলেজ দুর্নীতি: তদন্তে দুদক

    হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে সাড়ে ১৫ কোটি টাকার কেনাকাটায় দুর্নীতির তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ান ও দরপত্র প্রস্তাব এবং মূল্যায়ন কমিটির সদস্য সচিব ডা. নাসিমা খানম ইভাকে খুঁজে পায়নি দুদক।

    মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দীর্ঘক্ষণ ক্রয় করা জিনিসপত্র খতিয়ে দেখেন দুদক কর্মকর্তারা। এসময় তারা বিভিন্ন মালামালের ছবিও উঠিয়ে নেন।

    দুদকের ১০৬ হটলাইনে এ ব্যাপারে অভিযোগ দেয়া হয়েছে। এছাড়াও সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর এগুলো আমলে নিয়ে প্রধান কার্যালয় থেকে হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশনকে প্রাথমিক তদন্তের নির্দেশনা দেয়া হয়েছে।

    এর পরিপ্রেক্ষিতেই হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে অভিযান করে দুদকের একটি দল। দলটির নেতৃত্ব দেন হবিগঞ্জ দুদকের সহকারী পরিচালক এরশাদ মিয়া।

    অভিযানে নেতৃত্ব দানকারী হবিগঞ্জ দুদকের সহকারী পরিচালক এরশাদ মিয়া জানান, প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা প্রাথমিক তদন্তে এসেছি। ক্রয় করা মালামালের দর সম্পর্কে বাজারে যাচাই করা হবে। পরবর্তীতে দুর্নীতির প্রমাণ ও কমিশনের অনুমতি পেলে বিস্তারিত তদন্ত করবে দুদক।

    এটা তাদের প্রথম পদক্ষেপ। বিস্তারিত তদন্তের পর এ ব্যাপারে মামলা এবং চার্জশীটের প্রক্রিয়া হাতে নেয়া হবে বলেও জানান তিনি।

    তবে অভিযানকালে কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ান ও দরপত্র প্রস্তাব এবং মূল্যায়ন কমিটির সদস্য সচিব ডা. নাসিমা খানম ইভাকে খুঁজে পায়নি দুদক। এ সময় মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. সোলায়মান মিয়া, প্রভাষক ডা. রোজিনা রহমানকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন দুদক কর্মকর্তারা।

    এ সময় দুদক হবিগঞ্জের সহকারী উপ-পরিচালক আব্দুল মালেক, উপ-সহকারী পরিচালক আব্দুল মোতালেব ও কনস্টেবল মো. ছদরুল আমীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কামরুজ্জামান জানান, প্রাথমিক তদন্তের রিপোর্ট প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে অনুমতি আসলে পরবর্তীতে বিস্তারিত তদন্ত ও মামলার প্রক্রিয়া গ্রহণ করা হবে।

    উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের বইপত্র ও মালামাল ক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। ২০১৭-২০১৮ অর্থ বছরে ১৫ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ আসে প্রতিষ্ঠানটিতে।

    ভ্যাট ও আয়কর খাতে সরকারি কোষাগারে জমা হয় এক কোটি ৬১ লাখ টাকা ৯৭ হাজার ৭৪৮ টাকা। ১৩ কোটি ৮৭ লাখ ৮১ হাজার ১০৯ টাকা মালামাল ক্রয় বাবদ ব্যয় দেখানো হয়। কিন্তু বাস্তবে ওই মালামালের মূল্য পাঁচ কোটি টাকার বেশি নয়। বাকি টাকার পুরোটাই ভাগ-বাটোয়ারা করার অভিযোগ উঠেছে।

  • শহরে ৪৫ টাকা দরে  পেঁয়াজ বিক্রি

    শহরে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি

    হবিগঞ্জ শহরে  প্রতি কেজি ৪৫ টাকা দরে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দেশে পেঁয়াজের অস্বাভাবিক দাম বাড়ার পর হবিগঞ্জে এই প্রথম সরকারি ভাবে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

    রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় নিজ কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এ পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন। এ কার্যক্রমের আওতায় ৪টি  ট্রাকে করে ডিলারদের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি।

    এদিকে দুপুর ১২টায় টিসিবি বিক্রি কার্যক্রম শুরু করলেও এর অনেক আগে থেকেই পেঁয়াজ কেনার জন্য নির্দিষ্টস্থানে ভিড় জমান কয়েকশ মানুষ। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, প্রথমবারের মতো হবিগঞ্জে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি হচ্ছে। প্রতিদিন চার স্থানে একটন (এক হাজার কেজি) করে মোট ৪ টন পেঁয়াজ বিক্রি হবে। প্রতিদিন ৪৫ টাকা দরে একজন ১ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রথম দিনে শহরের চৌধুরী বাজার, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ, আরডি হল ও শায়েস্তানগরে পেঁয়াজ বিক্রি হয়।

  • ছাত্রদলের সভাপতি গ্রেফতারে নিন্দা // বৃন্দাবন কলেজ ছাত্রদল

    ছাত্রদলের সভাপতি গ্রেফতারে নিন্দা // বৃন্দাবন কলেজ ছাত্রদল

    জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরান গ্রেফতারে বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের নিন্দা।

    জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরান গ্রেফতারে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী সৈয়দ আশরাফ আহমেদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

    উল্লেখ্য, হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরানকে গত রাত ৩টার সময় হবিগঞ্জ সদর থানার গোপায়া গ্রামের নিজ বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে তাকে নিয়ে যায়।  আজ তাকে কারাগারে প্রেরণ করে।

    তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সৈয়দ আশরাফ আহমেদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা ও বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করেন। অবিলম্বে এমদাদুল হক ইমরানের মুক্তির দাবি করেন।

  • ‘গ্রীণ হবিগঞ্জ ক্লিন হবিগঞ্জ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    ‘গ্রীণ হবিগঞ্জ ক্লিন হবিগঞ্জ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    আইডিয়া জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। ১৯৯৩ সালে সমমনা ব্যক্তিদের সমন্বয়ে সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনার লক্ষে সমাজ সেবা অধিদপ্তর, এনজিও ব্যুরো কর্তৃক নিবন্ধন এর মধ্য দিয়ে আইডিয়ার যাত্রা শুরু হয়। সূচনা থেকেই আইডিয়া লক্ষ ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সংস্থার কার্য পরিষদের নিরলস প্রচেষ্ঠায় স্থানীয় জনগন, প্রশাসন, বিভিন্ন দাতাসংস্থার আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে। এরই ধারাবাহিকতায় বিগত নভেম্বর, ২০১৮ ইং হতে ফেব্র“য়ারী ২০১৯ ইং পর্যন্ত“শান্তিতে বিজয়” নামে একটি প্রকল্প কার্যক্রম শুরু করে সিলেট বিভাগের ৩টি জেলায়। প্রকল্প বাস্তবায়নে সহযোগিতায় ডেমোক্রাসি ইন্টারন্যাশনাল নামে একটি আর্ন্তজাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা।

    প্রকল্পে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের অংশগ্যহনে শোভাযাত্রা, নির্বাচনী প্রার্থীদের সাথে সংলাপ, রাজনৈতিক নেতাদের সাথে গোল টেবিল বৈঠক ও কর্মশালার মাধ্যমে বেশকিছু নাগরিক চাহিদা উঠে আসে। অগ্রাধিকার ভিত্তিতে সকল চাহিদার মধ্যে ‘গ্রীন হবিগঞ্জ ক্লিন হবিগঞ্জ’ ইস্যুটির উপর গুরুত্বারোপ করে ডেমোক্রেসী ইন্টার ন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় নভেম্বর, ২০১৯ থেকে ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত (২মাস ব্যাপী) কার্যক্রম পরিচালনার জন্য একটি চুক্তি স্বাক্ষর হয়।

    প্রকল্প কার্যক্রমের আওতায় ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং স্থানীয় সুধীজনেরা একত্রিত হয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার স্বপক্ষে এবং পরিচ্ছন্নতা বিষয়ক কার্যক্রম আরো সমৃদ্ধ করার জন্য একসাথে তরুণ প্রজন্ম ও রাজনৈতিক নেতাদের কে উদ্বুদ্ধ করবে।

    গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্র, হবিগঞ্জ এ উপরোক্ত কার্যক্রমের “অবহিতকরণ সভা” আয়োজন করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক নজমুল হক এর সভাপতিত্বে ডেমোক্র্যাসি ইন্টারন্যাসনাল এর মনিটরিং হেড মোস্তফা হোসেন, রিজিউনাল কো-অর্ডিনেটর ফরহাদ হোসেন  এর উপস্থিতিতে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান মিজান এবং প্যানেল গেষ্ট হিসাবে উপস্থিত ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান ও কর্মসূচী বাস্তবায়ন কমিটির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিম। বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলগের কৃষি বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, পৌর কাউন্সিলর মোঃ আলমগীর, মোঃ নূর হোসেন, এডভোকেট আফজাল হোসাইন প্রমুখ।

    বক্তারা “গ্রীন হবিগঞ্জ ক্লিন হবিগঞ্জ” এর কার্যক্রম হবিগঞ্জ শহরের পরিচ্ছন্নতার কার্যক্রমকে আরো সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন, এছাড়া উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতার প্রতিশ্র“তি ব্যক্ত করেন। শহরে ৬নং ও ৮নং দুটি ওয়ার্ডে সমস্যাগুলি চিহ্নিত পূর্বক ব্যাপকভাবে পরিচ্ছন্নতার উপর সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে এ কার্যক্রম একটি বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

  • শহরের ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

    শহরের ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

    বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে পরিচালিত এ অভিযানে নগরীর শায়েস্তানগর, অনন্তপুর, স্টাফ কোয়ার্টার, ইনাতাবাদ, শ্যামলী, পুরানামুন্সেফী, সংকর সহ চৌধুরীবাজার এলাকায় দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে ব্যাপক তদারকি কার্যক্রম চালানো হয়।

    এসময় ইনাতাবাদ এলাকায় পেয়েজের মূল্য ২২০ টাকা রাখায় রিজভিয়া স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেয়াদহীন পন্য রাখার অপরাধে চৌধুরী বাজার এলাকায় সুবিনয় স্টোরকে ২ হাজার টাকা এবং প্রীতুষ পালকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়।

    অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এএসআই উগ্য এর নেতৃতে হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

    এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। বাজার স্থিতিশীল রাখারা স্বার্থে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।