Category: হবিগঞ্জ সদর

  • হবিগঞ্জের পিএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফল

    হবিগঞ্জের পিএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফল

    জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সিলেট বোর্ডের দ্বিতীয় স্থান অর্জন করে অনেক সাফল্য অর্জন করে হবিগঞ্জ।   

    হবিগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ৯২.০৬ শতাংশ এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ৯১.৪৩ শতাংশ এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯২.৭৭ শতাংশ।

    এই বছর জেলা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৭ হাজার ১১১ জন। পরিক্ষার্থীদের মধ্যে ছেলে ১৫ হাজার ৭২৩ জন ও মেয়ে ২১ হাজার ৩৮৮ জন। পাস করেছে ৩২ হাজার ২৫৩ জন। ছেলে ১৩ হাজার ৬২৩ জন ও মেয়ে ১৮ হাজার ৬৩০ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮৬৪ জন।  ছেলে ৭৪২ এবং মেয়ে ১ হাজার ১২২ জন।

    জেলায় প্রাথমিক সমাপনীতে মোট পাসের হার ৯২.০৬ শতাংশ। ছেলে ৯২.৪৪ শতাংশ এবং মেয়ে ৯১.৭৮ শতাংশ।

    ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ৯০১ জন। যার মধ্যে ছেলে ১ হাজার ৬৪৩ জন এবং মেয়ে ১ হাজার ২৫৮ জন। পাস করেছে মোট ২ হাজার ২২৯ জন। এদের মধ্যে ছেলে ১ হাজার ২৫৭ জন এবং মেয়ে ৯৭২ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৩ জন ও মেয়ে ১১ জন। পাসের হার ৯১.৪৩ শতাংশ। এরমধ্যে ছেলে ৯২.০২ শতাংশ ও মেয়ে ৩০.৬৭ শতাংশ।

    জেলায় ৩২ হাজার ৩৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩০ হাজার ৩২ জন। পাসের হার ৯২.৭৭ শতাংশ। জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬৯৫ শিক্ষার্থী। ছেলে ২৭৮ জন ও মেয়ে ৪১৭ জন।

  • সাংবাদিক শরিফ চৌধুরী ৩য় বারের মতো হবিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ

    সাংবাদিক শরিফ চৌধুরী ৩য় বারের মতো হবিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ

    দৈনিক বাংলা সময় পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক শরিফ চৌধুরী ৩য় বারের মতো হবিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন৷

    গতকাল মঙ্গলবার হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ও সদর আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২০ ও ২০২১ সালের টি কমিটি ঘোষণা করেন৷

    শরিফ চৌধুরী ইতিপূর্বে হবিগঞ্জ প্রেসক্লাবের ২০১৭ ও ২০১৮ সালের কমিটিতেও কোষাধ্যক্ষ ছিলেন৷

    পেশাগতভাবে তিনি দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন৷

    তিনি দীর্ঘদিন ইসলামীক টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন৷ বর্তমানে তিনি জাতীয় দৈনিক বাংলা সময়ের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন৷

  • হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

    হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

    ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সেশনের কমিটি ঘোষণা গঠন করা হয়েছে। সমঝোতার মাধ্যমে এ ২টি কমিটি ঘোষণা করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    ২০২০-২১ সালের কমিটির সভাপতি দৈনিক স্বদেশ বার্তা সম্পাদক ইসমাইল হোসেন ও আরটিভির জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    ওই কমিটিতে এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি এস এম সরুজ আলী দপ্তর ও প্রকাশনা সম্পাদক ও শরীফ চৌধুরী কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন।

    ২০২১-২০২২ সালে কমিটিতে চ্যানেল আইয়ের হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ সভাপতি ও মাছ রাঙ্গা টেলিভিশনের চৌধুরী মাসুদ আলী ফরহাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    দৈনিক স্বদেশ বার্তা সম্পাদক ইসমাইল হোসেন
    দৈনিক স্বদেশ বার্তা সম্পাদক ইসমাইল হোসেন।

    এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি এস এম সরুজ আলীকে দপ্তর ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

    আরটিভির জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির
    আরটিভির জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির।

    উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজসহ অন্যান্য শক্তিবর্গ।

  • হবিগঞ্জে আজ থেকে বই মেলা ও জাতীয় নজরুল সম্মেলন

    হবিগঞ্জে আজ থেকে বই মেলা ও জাতীয় নজরুল সম্মেলন

    হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, ২০২০ সাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ হতে ১শ’ বছর পূর্বে ১৯২০ সালের ১৭ মার্চ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। কবি নজরুল ইনস্টিটিউট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ‘নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলায় ৩দিন ব্যাপী ‘জাতীয় নজরুল সম্মেলন’ এবং হবিগঞ্জ জেলা বইমেলা ২০১৯ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, সারা দেশে ১২টি স্থানে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এর ৮টি বিভাগীয় শহরে আর ৪টি জেলা শহরে। যার মধ্যে হবিগঞ্জ জেলা শহর একটি। ওরস এবং মেলায় লোকের অভাব হয় না। কিন্তু বই মেলায় লোকজন আসতে চায় না। এ ব্যাপারে ব্যাপক প্রচার প্রচারণার আহবান জানান তিনি। তিনি আরও জানান, ৭দিন ব্যাপী বইমেলায় ঢাকা থেকে বাংলাদেশের বিখ্যাত ৩৫টি স্টল তাদের প্রকাশনা নিয়ে আসবে। বইমেলায় মিডিয়া কর্নার থাকবে। আজ মঙ্গলবার থেকে ৬ জানুয়ারি পর্যন্ত নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে অনুষ্ঠিত বইমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ও হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বইমেলা আজ বেলা আড়াইটায় উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
    তাছাড়া ৩দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হবে। র‌্যালীটি হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হবে। সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। পরে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

  • হবিগঞ্জের সেরা সাংবাদিক এসএম সুরুজ আলী

    হবিগঞ্জের সেরা সাংবাদিক এসএম সুরুজ আলী

    হবিগঞ্জ প্রেসক্লাবের সেরা প্রতিবেদক (সেরা সাংবাদিক) নির্বাচিত হয়েছেন দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এসএম সুরুজ আলী।

    তিনি হবিগঞ্জ প্রেসক্লাব আয়োজিত সেরা প্রতিবেদক ২০১৯ প্রতিযোগিতায় স্থানীয় পত্রিকা বিভাগে হবিগঞ্জের মুখ পত্রিকায় গত ৩০ জুলাই প্রকাশিত ‘টিউশনি করে নিজের কষ্টার্জিত টাকা দিয়ে দরিদ্র ছেলেমেয়েদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সোনিয়া’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন জমা দেন। এই বিশেষ প্রতিবেদনটি বাছাইয়ে প্রেসক্লাবের ৩য় সেরা প্রতিবেদকের পুরস্কার লাভ করে। এ ছাড়াও সাংবাদিক এসএম সুরুজ আলী এশিয়ান টেলিভিশনে তার প্রচারিত একটি বিশেষ প্রতিবেদন সেরা প্রতিবেদক প্রতিযোগীতার বাছাই কমিটির কাছে জমা দেন। সেই প্রতিবেদনটিও ভাল হয়েছে বলে কমিটির আহ্বায়ক হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ প্রশাংসা করেন। গতকাল শুক্রবার হবিগঞ্জ প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে তার হাতে সেরা প্রতিবেদকের সার্টিফিকেট ও সম্মানী হিসেবে নগদ অর্থ তুলে দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি ও সেরা প্রতিবেদক প্রতিযোগিতার আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, প্রেসক্লাবের সহযোগি সদস্য বাদল কুমার রায় প্রমূখ।
    উল্লেখ্য, সাংবাদিক এসএম সুরুজ আলী বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের বাসিন্দা মরহুম মোঃ আজাদ আলী ও মরহুমা জমিলা বেগমের পুত্র। তিনি দীর্ঘদিন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও জাতীয় অনলাইন পোর্টাল দেশ সংবাদ, সিলেটের জনপ্রিয় অনলাইন টিভি সিলটিভির জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন । এছাড়াও তিনি হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশনের হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

  • হবিগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু

    হবিগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু

    হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরতলীর খোয়াই নদীর মাছুলিয়া অংশ, নুরপুর ও চুনারুঘাট উপজেলার পুরাতন খোয়াই নদীসহ জেলার বিভিন্ন স্থানে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় গুড়িয়ে দেয়া সকল অবৈধ স্থাপনা।

    হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান জানান, বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে উচ্ছেদ কার্যক্রম। মাছুলিয়া এলাকা থেকে আনুষ্ঠানিক ভাবে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।

    প্রথম দিনেই জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পাকা-আধাপাকা ও টিনের ঘরসহ প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনাই উচ্ছেদ করা হবে। অভিযান অব্যাহত থাকবে।অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, পানি উন্নয়ন বোর্ড ও পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করছে বলেও জানান তিনি।

  • হবিগঞ্জ সদর উপজেলায় অনুষ্টিত হয়ে গেল ৪১ তম জাতীয় বিজ্ঞান মেলা

    হবিগঞ্জ সদর উপজেলায় অনুষ্টিত হয়ে গেল ৪১ তম জাতীয় বিজ্ঞান মেলা

    গত ১৯ শে ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় হবিগঞ্জ সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব, মোতাচ্ছিরুল ইসলাম মেলার শুভ উদ্ভোধন ঘোষণা করেন। এরই মাধ্যমে ৪১ তম জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হয়।


    এর পর বিভিন্ন স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরা তাদের উদ্ভাবনী নিয়ে মেলায় অংশগ্রহন করে।

    ২১ ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিন চলে মেলা।শেষ দিন সমাপনী অনুষ্টানের মাধ্যমে এবং পুরস্কার বিতরণ এর মাধ্যমে শেষ হয় মেলা।

    সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাখাওয়াত হোসেন রুবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, হবিগঞ্জ।

    সভাপতিত্ব করেন, মো: জিয়া উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হবিগঞ্জ।

    মেলায় অলিম্পিয়াড প্রতিযোগিতায় ১ম ও ২য় স্থান অধিকার করেছে বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীরা এবং ৩য় স্থান অর্জন করেছে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

    স্টলে সিনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করেছে হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট, গোপায়া, হবিগঞ্জ।

    ২য় স্থান অর্জন করেছে হবিগঞ্জ সরকারি পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

    এবং ৩য় স্থান অর্জন করেছে বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ।

    মেলায় অংশগ্রহণকারী জুনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করেছে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।

    ২য় স্থান অর্জন করেছে বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

    এবং ৩য় স্থান অর্জন করেছে হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ।