Category: হবিগঞ্জ সদর

  • পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী দিলেন এমপি আবু জাহির

    পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী দিলেন এমপি আবু জাহির

    হবিগঞ্জে করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ৩শ’ ম্যাক্সি, ইমা ও মাইক্রোবাস চালককে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।

    শুক্রবার জেলা শহরের জুনিয়র হাইস্কুল এন্ড কলেজ মাঠে হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এই সহায়তা বিতরণ করেন।

    এ সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    সরকারি সহায়তা হিসেবে কর্মহীন হয়ে যাওয়া ছোট যানবাহন (ইমা, ম্যাক্সি ও মাইক্রোবাস) চালকদের হাতে চাল এবং আলু তুলে দেয়ার সময় করোনা সংক্রমন মোকাবিলায় সকলকে সতর্ক থাকার আহবান জানানো
    হয়।

    এছাড়াও যে যার জায়গা থেকে সকলকে সতর্ক থাকতে উদ্বুদ্ধকরণের জন্য অনুরোধ জানান নেতৃবৃন্দ।

    সহায়তা বিতরণকালে এমপি আবু জাহির বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশজুড়ে কর্মহীনদের সহায়তা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এর ধারাবাহিকতায় হবিগঞ্জেও এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা। ভাইরাসটির সংক্রমন রোধে সবাই সতর্ক
    থাকুন এবং অন্যকে সতর্ক থাকতে উদ্বুদ্ধ করুন।

  • ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম গ্রহণ করা শিশুকে আগামী ৪ বছর উপহার প্রদান করবেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম

    ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম গ্রহণ করা শিশুকে আগামী ৪ বছর উপহার প্রদান করবেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম

    মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম । সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ছুটে চলেছেন জনতার দ্বারে ।

    গত ০৬ মে ২০২০ ইং রোজ বুধবার সকালে নিজ অর্থায়ণে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা কমপ্লেক্সের মা ও নবজাতক শিশুর জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন মোতাচ্ছিরুল ইসলাম।

    তাছাড়াও উক্ত অনুষ্ঠানে তিনি আগামী ৪ বছর হবিগঞ্জ সদর উপজেলার প্রত্যেক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স-এ জন্ম গ্রহণ করা প্রত্যেক শিশুকে বিশেষ উপহার প্রদানের ঘোষণা করেন। একইসাথে ঐদিন দুপুর বেলা প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রী অত্র ইউনিয়নে গৃহবন্দি ও কর্মহীন মানুষের মাঝে উপহার হিসাবে পৌছে দেন।

    বিকালে একই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গৃহবন্দী, কর্মহীন মানুষের মাঝে মোতাচ্ছিরুর ইসলামের ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী পৌছে দেন। এক পর্যায়ে খাদ্য সামগ্রী শেষ হয়ে যাওয়ায় তিনি উপস্থিত কিছু সংখ্যক মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

    এ সময় ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরু ও ইউনিয়ন সদস্যগণসহ অত্র এলাকার মুরুব্বিয়ানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • একজন মানবিক উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম

    একজন মানবিক উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম

    মহামারি করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারি বিধিনিষেধ মেনে মানুষ এখন একপ্রকার গৃহবন্দি হয়ে আছে। অনেক পরিবার কর্মহীন হয়ে অসহায়ভাবে জীবনযাপন করছে। সরকারি এবং বেসরকারি নানা উদ্যোগে অসহায়-দরিদ্রের মাঝে সাহায্য সহযোগিতা করা হচ্ছে।

    প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সারা দেশের ন্যায় হবিগঞ্জ সদর উপজেলাও আবদ্ধ। এই আবদ্ধ সদর উপজেলায় কর্মহীন হয়ে পড়া নিম্ন ও মধ্য আয়ের হাজারো পরিবারের মাঝে গত ৩০ এপ্রিল খাদ্য সামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোতাচ্ছিরুল ইসলাম।

    গত (৩০শে এপ্রিল) অন্যান্য দিনের মতই রিচি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে হবিগঞ্জ সদর উপজেলার পক্ষ থেকে গরিব,দু:স্থদের মাঝে যথাযথ সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হবার আহবান জানান তিনি।

    এর পাশাপাশি সদর উপজেলার লুকড়া ইউনিয়নে অসহায় কর্মহীন মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন।

    এছাড়াও একইদিনে জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে জামেয়া ইসলামীয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসায় মাদ্রাসায় ত্রান সামগ্রী বিতরন করেন মোতাচ্ছিরুল ইসলাম।

    কারোনা ভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সকলকে নিরাপদ দুরত্ব বজায় রেখে কাজ করার আহবান জানান এবং ইতিমধ্যে রিচি ইউনিয়ের চেয়ারম্যান ,মেম্বার ও গ্রাম পুলিশগনের মাঝে মাস্ক,গ্লাভস ও স্যানিটাইজার বিতরণ করেন।

    এছাড়াও উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের উদ্যোগে নিররবিচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করণের লক্ষ্যে ডাক্তারদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, মাস্ক,গ্লাভস বিতরন করেন।

  • হবিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও উচ্চমুল্যে ঔষধ বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে ৮০ হাজার টাকা জরিমানা

    হবিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও উচ্চমুল্যে ঔষধ বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে ৮০ হাজার টাকা জরিমানা

    হবিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও উচ্চমুল্যে মাস্ক ও গ্লাভ বিক্রি করার অপরাধে ৪ ফার্মেসীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    রোববার জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ্র সিংহা এ জরিমানা আদায় করেন।

    হবিগঞ্জ শহরের মোদক ফার্মেসীকে ২০ হাজার টাকা, মদীনা ফার্মেসীকে ৩০ হাজার টাকা, যমুনা ফার্মেসীকে ২০ হাজার টাকা ও ওরিয়েন্টাল ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • হবিগঞ্জ শহরে দরিদ্র লোকজন ১০ টাকা কেজির চাল পাচ্ছেন বিনামূল্যে

    হবিগঞ্জ শহরে দরিদ্র লোকজন ১০ টাকা কেজির চাল পাচ্ছেন বিনামূল্যে

    হবিগঞ্জ শহরে দরিদ্র লোকজনের মধ্যে ১০ টাকা কেজির চাল বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। হবিগঞ্জ শহরে ওএমএস ডিলারদের কাছ থেকে কার্ডধারী দরিদ্র লোকজন ১০ কেজি করে চাল নিচ্ছেন আর এর দাম পরিশোধ করছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    রবিবার তিনি ২ হাজার বিশেষ ওএমএস কার্ডধারীর পক্ষে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ২ লাখ টাকা পরিশোধ করেন ডিলারদেরকে। আগামী মঙ্গলবার আরো ২ হাজার লোকের টাকা পরিশোধ করবেন তিনি।

    এছাড়া অন্যান্য বছর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে রমজানে ইফতারের আয়োজন করলেও এ বছর তা না করে আগামী বৃহস্পতিবার আরো ২ হাজার কার্ডধারীর টাকা দেয়া হবে। পরবর্তীতে বাকী কার্ডধারীদের টাকা পরিশোধ করবেন হবিগঞ্জ পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দ।

    এমপি আবু জাহির বলেন, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সকল শ্রেণী-পেশার মানুষের পাশে রয়েছেন। চালু করেছেন বিশেষ ওএমএসের মাধ্যমে চাল বিতরণও। কিন্তু হবিগঞ্জ শহরের কর্মহীন মানুষদের সেই টাকা পরিশোধ করতে কষ্ট হচ্ছে। তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি অস্বচ্ছল লোকদের পাশে দাঁড়িয়েছি।

    প্রসঙ্গত, হবিগঞ্জ পৌরসভায় ৯ হাজার ৬০০ জন বিশেষ ওএমএস কার্ডধারী রয়েছেন। যারা প্রতিমাসে ১০ টাকা কেজি দরে ২ মেয়াদে পাচ্ছেন ২০ কেজি করে চাল। কিন্তু করোনা পরিস্থিতিতে অনেকেই কর্মহীন থাকায় এই অল্প টাকা দিতেও বিপাকে পড়েন। এ পরিস্থিতিতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেন এমপি আবু জাহির।

  • নসরতপুরে হত্যা মামলার বাদি পক্ষের বিরুদ্ধে আাসমী পক্ষের বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ

    নসরতপুরে হত্যা মামলার বাদি পক্ষের বিরুদ্ধে আাসমী পক্ষের বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ

    স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ সদর উপজেলার নসরতপুরে একটি হত্যা মামলার বাদি পক্ষের লোকজনদের বিরুদ্ধে আাসমী পক্ষের বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ৷

    এমনকি পুরুষ শূন্য বসতবাড়িতে ঢুকে বাদি পক্ষের লোকজনরা অগ্নিসংযোগ করারও অভিযোগ করেছে বাদি পক্ষ৷ নসরতপুর গ্রামের আব্দুর রউফ হত্যা মামলার আসামী একই গ্রামের উস্তার মিয়া সাংবাদিকদের কাছে অভিযোগ করেন,গত ২৪ এপ্রিল বাড়ির পানি নিষ্কাশন নিয়ে পাশ্ববর্তী মন্নান মিয়া ও তার লোকজনদের সাথে তাদের ঝগড়া হয়৷ ঝগড়ার অনেকক্ষণ পরে মন্নান মিয়ার চাচাতো ভাই আব্দুর রউফ স্ট্রোক করে।

    হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়৷ এই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মন্নান মিয়ার যোগসাজসে আব্দুর রউফের স্ত্রী বাদি হয়ে উস্তার মিয়া ও তার আত্মীয়স্বজনদেরকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে৷ মামলার পর আসামীর বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে যায়৷ গতকাল সরেজমিনে গেলে আসামী উস্তার মিয়ার স্ত্রী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মামলা দায়ের করেই প্রতিপক্ষ মন্নান মিয়া ও তার লোকজন ক্ষান্ত হয়নি,গত ১ লা মে রাতে তারাবিহ নামাজের পর মন্নান মিয়া,আব্দুল গনি,উজ্জল মিয়া,ও টিটন মিয়াসহ তাদের আরো লোকজন তার ঘর,উমর আলীর ঘর ও কুরবান আালীর বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে ৷

    এসময় হামলাকারীরা কুরবান আলীর বাড়ি থেকে ঘর বানাবার জন্য রাখা ইট,রড ও সিমেন্ট লুট করে নিয়ে যায়৷ এমনকি যাওয়ার সময় হামলাকারীরা তাদের বাড়িতেব অগ্নিসংযোগও করে৷ খবর পেয়ে হবিগঞ্জ শহর থেকে ফায়ার সার্ভিস এর লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে৷ হামলার শিকার মহিলারা বলেন,তারা এখন পুরুষশূন্য বাড়িঘরে মন্নান মিয়া ও তাদের লাকজনদের ভয়ে আতংকিত অবস্থায় দিনযাপন করছে।

    এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাসুক আলী বলেন,এরকম আমরা শুনেছি ৷ তবে বিশ্বাসযোগ্য না৷ তারপরও আমরা এটা যাচাইবাছাই করবো ৷

  • করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটির ২১তম দিনের কর্মকান্ড 

    করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটির ২১তম দিনের কর্মকান্ড 

    করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি, হবিগঞ্জ জেলার নিয়মিত চলমান কার্যক্রমের ২১ তম দিনের কর্মসূচি হিসেবে শুক্রবার বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত হবিগঞ্জ পৌরসভা বাজারের কিচেন মার্কেট, কাঁচা বাজার সহ সিনেমা হল রোডে জীবানুনাশক স্প্রে করা হয়।

    এসময় জনসচেতনতামূলক প্রচারনার পাশাপাশি মাস্ক ও হ্যান্ড গ্লাভস্ বিতরন করা হয়।

    উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সচেতন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক অপু চৌধুরী, ৬ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শেখ মোঃ নূর হোসেন, সচেতন নাগরিক কমিটির সম্মানিত সিনিয়র সদস্য ও বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ নন্দ দেব রায় নানু, সম্মানিত সদস্য মীর দুলাল, মিনহাদ আহমেদ চৌধুরী, কবি সংসদ বাংলাদেশ, হবিগঞ্জ জেলা শাখার সাহিত্য সম্পাদক এস ডি শিমুল, নিতেশ রায়, রুবেল শীল সহ আরো অনেকে।