Author: Habiganj News

  • হাজী চেরাগ আলী কলেজে একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার রিচি হাজী চেরাগ আলী কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

    সোমবার দুপুরে হবিগঞ্জ-৩ আসনে টানা তৃতীয়বার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।

    এ সময় কলেজের অধ্যক্ষ হুমায়ুন রশীদ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, দাতা সদস্য আব্দুর রহিম, ম্যানেজিং কমিটির সদস্য জিতু মিয়া, হবিগঞ্জ-লাখাই টমটম মালিক সমিতির সভাপতি কাজল আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুহিদুল ইসলাম মুকিদসহ শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

    জেলা পরিষদের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, ৩ তলা ভিত্তি বিশিষ্ট ১ম তলা নির্মাণ কাজটি সম্পন্ন করছে হবিগঞ্জ জেলা পরিষদ।

    নির্মাণ কাজ উদ্বোধনের প্রাক্কালে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ টানা তৃতীয়বার নির্বাচিত হওয়ায় এমপি আবু জাহিরের প্রতি অভিনন্দন জানান।

    এ সময় অতীতের ন্যায় উন্নয়ন কাজ অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য। উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন এমপি আবু জাহিরসহ উপস্থিত সকলে।

  • সিলেট পৌঁছেছেন ঐক্যফ্রন্ট নেতারা

    সিলেট প্রতিনিধি: সিলেট পৌঁছেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সফরকারী টিমে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, মহাসচিব হাবিবুর রহমান বীর প্রতীক, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব প্রমুখ।

    সোমবার বেলা পৌনে ১২ টায়  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান তারা।

    জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা দুপুরে সিলেটের বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েমের বাড়িতে যাবেন। সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করবেন ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। বিকেলে তাদের ঢাকায় ফিরার কথা রয়েছে।

    এ সফরের মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা তাদের পূর্বঘোষিত তিন দফা কর্মসূচি শুরু করলেন। ধারাবাহিকভাবে দেশের অন্যান্য এলাকায় নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন ঐক্যফ্রন্ট নেতারা।

    জানা যায়, জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতাদের মধ্যে মাহমুদুর রহমান মান্নার ঢাকায় একটি অনুষ্ঠান থাকার কারণে তিনি সিলেট যাননি। অন্যরা সিলেটে পৌঁছে তারা শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত ও সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েমের বাড়িতে যাবেন।

    গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চলাকালে বিকেল পৌনে ৪টার দিকে (সিলেট-৩) বালাগঞ্জ উপজেলার আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে উপজেলা ছাত্রদল নেতা সোহেল নিহত হন।

  • ৪০০ গোলের চূড়ায় মেসি

    করাঙ্গীনিউজ ডেস্ক: উপলক্ষটা সাজানোই ছিল শুধু বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেটিও হয়ে গেল লা লিগার ক্যাম্প ন্যু স্টেডিয়ামে। এইবারের বিপক্ষে সর্বশেষ দেখায় এই স্টেডিয়ামেই ৪ গোল করেছিলেন মেসি। এবার অতো না হলেও দরকার ছিল ১ গোলের। সেই কাঙ্ক্ষিত গোলেই লা লিগার অনন্য চূড়ায় উঠলেন মেসি। প্রথম ফুটবলার হিসবে স্প্যানিশ লিগে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

    শুধু বার্সেলোনাই নয়, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ভেতর মেসিই একমাত্র ফুটবলার যিনি কিনা লিগে এক ক্লাবের হয়ে ৪০০ গোল করলেন। এই মাইলফলক স্পর্শ করতে মেসির খেলতে হয়েছে ৪৩৫টি ম্যাচ। যেখানে এসিস্ট রয়েছে ১৫৯টি।

    মেসির প্রতিদ্বন্দ্বী যাকে ধরা হয় সেই রোনালদোর থেকে ৬৩টি ম্যাচ কম খেলে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। রোনালদো বর্তমানে ৫০৭ ম্যাচে ৪০৯টি গোল করে শীর্ষ পাঁচ দেশের ক্লাবগুলোর ভেতর সর্বোচ্চ গোলদাতার চূড়ায় রয়েছেন। যেখানে মেসি ৪৩৫টি ম্যাচে ৪০০ গোল করে রোনালদোর থেকে ৯ গোলে দূরে রয়েছেন।

    মেসি তার ৪০০ গোলের ভেতর জানুয়ারি মাসে ৫২টি, ফেব্রুয়ারি মাসে ৪৫টি, মার্চ মাসে ৫৯টি, এপ্রিল মাসে ৪৩টি, মে মাসে ৩৫টি, জুন মাসে ৪টি, আগস্ট মাসে ১৮টি, সেপ্টেম্বর মাসে ৪৮টি, অক্টোবর মাসে ৩২টি, নভেম্বর মাসে ৩০টি, ডিসেম্বর মাসে ৩৪টি গোল করেন।

    লা লিগায় ৪০টি দলের মুখোমুখি হয়ে ৩৭টি দলের বিপক্ষেই গোল করেছেন মেসি। ৪৩টি ভিন্ন স্টেডিয়ামে খেলে ৩৫টি ভিন্ন স্টেডিয়ামে গোল করেছেন। ৩৫টি শহরে খেলে ২৯টি শহরেই গোল করেন। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে করেন ২৩১টি গোল এবং প্রতিপক্ষের মাঠে করেন ১৬৯টি গোল।

    লা লিগায় মেসি সবচেয়ে বেশি গোল করেছেন সেভিয়ার বিপক্ষে ২৫টি। এর পরে রয়েছে এটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২৩টি, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২২টি, ওসাসুনার বিপক্ষে ২১টি, এস্পানিওল ও লা করুনার বিপক্ষে ২০টি, লেভান্তের বিপক্ষে ১৯টি, রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১৮টি।

    মেসির ৪০০ গোলের ৩২৭টি এসেছে বা পা থেকে, ৫৮টি এসেছে ডান পা থেকে, হেড দিয়ে করেছেন ১৪টি গোল এবং হাত দিয়ে করেছেন ১টি গোল।

    ম্যাচের ভেতর ১-১৫ মিনিটের ভেতর করেছেন ৪০টি গোল, ১৬-৩০ মিনিটে করেছেন ৬৬টি গোল, ৩১-৪৫ মিনিটে করেছেন ৬৩টি গোল; প্রথমার্ধে সব মিলিয়ে করেছে ১৬৮টি গোল। ৪৬-৬০ মিনিটে করেছেন ৬২টি গোল,৬১-৭৫ মিনিটে করেছেন ৬৪টি গোল, ৭৬-৯০ মিনিটে করেছেন ১০৫টি গোল; দ্বিতিয়ার্ধে সব মিলিয়ে করেছেন ২৩০টি গোল।

    বিভিন্ন স্টেডিয়ামের ভেতর বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে করেছেন ২৩১টি গোল। রিয়াজোর স্টেডিয়ামে ১৩টি এবং বার্নাব্যুতে ১১টি গোল করেছেন মেসি।

    সূত্র: ইন্টারনেট

  • গ্রীস যাবার পথে প্রাণ হারাল নবীগঞ্জের যুবক

    নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাপ্পু রায় (২৫) নামে এক যুবক ওমান থেকে ইরান হয়ে নদী পথে গ্রীস যাবার জন্য স্পীডবোটে উঠার সময় অসাবধানতাবশত বোটের মেশিনে পড়ে গলা গেটে প্রাণ হারিয়েছেন।

    গত ১০ জানুয়ারি ইরানে এ ঘটনাটি ঘটেছে। নিহত বাপ্পু রায় (২২) উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসামত গ্রামের মৃত বন রায়ের পুত্র।

    ইরানের স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে একটি হাসপাতালের মর্গে রেখেছে।

    নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই মাস আগে বৈধ ভিসা নিয়ে ওমানে যায় বাপ্পু রায়। সেখানে তার দুই ভাই রয়েছেন।

    চলতি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দালালের মাধ্যমে গ্রীস যাবার স্বপ্ন থেকে বাপ্পু রায়। স্বপ্ন পূরণ করতে আরেক স্বপ্নের দেশ গ্রীস যাবার জন্য নদী পথ বেচে নেয় দালাল ও বাপ্পু।

    এদিকে বাপ্পুর অকালে মৃত্যুর খবর পরিবারের লোকজনের কাছে পৌঁছালে সবাই কান্নায় ভেঙ্গে পড়েন।

    বাপ্পু রায়ের চাচাতো ভাই রজত রায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

  • শায়েস্তগঞ্জে প্রধান সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: শায়েস্তগঞ্জ পৌর শহরকে যানজট মুক্ত রাখতে ফুটপাতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর মেয়র মোঃ ছালেক মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

    এ সময় শহরের প্রধান সড়কের দুই পাশের ফুটপাতে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

    এর ফলে শহরের প্রধান সড়ক যানজট মুক্ত হয়।

    পৌর মেয়র কর্তৃক জনস্বার্থে এ অভিযানকে তৃণমূলের লোকেরা স্বাগত জানিয়েছেন।

    পৌর মেয়র পরিষদের কর শাখার কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন ব্যবস্থা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় অনেকেই নবায়নকৃত ট্রেড লাইসেন্স দেখাতে পারেননি। এ ব্যবসায়ীরা দ্রুত লাইসেন্স নবায়ন করার প্রতিশ্রুতি  দেন।

  • কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। কুয়াশা ও শৈত প্রবাহে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নানা কষ্ট হচ্ছে। গরীব মানুষেরা গরম কাপড়ের (শীতবস্ত্র) অভাবে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। চা বাগানের শীতের প্রকোপ দেখা দিয়েছে।

    চা শ্রমিকদের এই কষ্ট নিবারনের জন্য সাবেক চিফ হুইপ আলহাজ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি শনিবার রাতে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগান ও মিরতিংগা চা বাগানে ৩৫০ জন চা শ্রমিকদের জন্য শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সহসভাপতি মোস্তাক আহমদ খোকন, সাধারন সম্পাদক দিপক কান্তি রায়সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ চা শ্রমিক পঞ্চায়েত ও চা শ্রমিক নেতৃবৃন্দ।

  • শেরপুরে ঐতিহ্যবাহী মাছের মেলা

    করাঙ্গীনিউজ: পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রায় দুই শত বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা শুরু হয়েছে। সিলেট-মৌলভীবাজার ও হবিগঞ্জ এই তিন জেলার মিলনস্থল ওসমানীনগরের সীমান্তবর্তী শেরপুরে প্রতি বছরের ন্যায় এবারও কুশিয়ারা নদীর তীরে তিন দিনব্যাপি এ মেলার আয়োজন করা হয়েছে।

    প্রায় ২ শত বছরের ঐতিহ্য এ মেলা সিলেটের সবচেয়ে বড় মেলা হিসাবে স্বীকৃতি পেয়ে আসছে। রবিবার থেকে আগামী মঙ্গলবার সকাল পর্যন্ত চলবে মেলা চলবে। প্রতি বছর এই মেলাটি সার্বজনীন উৎসবে রূপ নেয়, এবারও সে রকম উৎসব লক্ষ্য করা গেছে।

    মূলত হিন্দু সম্প্রদায়ের পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের মেলা হলেও এ মেলায় মাছসহ গৃহস্থালী সামগ্রী, হস্ত শিল্প, গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, খেলনা সামগ্রী, নানা জাতের দেশীয় খাবারের দোকান, কাঠের তৈরী ফার্নিচার এবং সব ধরণের পণ্য স্থান পায়। মেলায় সস্তা দরে জিনিষপত্র ক্রয় করতে দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতা-বিক্রেতারা এখানে আসেন।

    রবিবার সরজমিনে দেখা গেছে, কুশিয়ারা নদীর তীর ঘেঁষে বিশাল এলাকাজুড়ে মেলার আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা মৎস্য ব্যবসায়ীরা মাছের দোকান সাজিয়েছেন। এর মধ্যে রয়েছে বাঘ, রুই, কাতলা, বোয়াল, গজার, আইড়সহ বিশাল আকৃতির মাছ।

    মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্য সুহল আহমদ বলেন, মেলাস্থলে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।