Category: হবিগঞ্জ

  • নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ যুবক নিহত

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আইনগাঁও নামকস্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন।

    শুক্রবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- উপজেলার গজনাইপুর গ্রামের আজমত মিয়ার ছেলে শিমুল আহমেদ (২২) ও একই গ্রামের আরজু মিয়ার ছেলে নাঈম আহমেদ (২৫)।

    স্থানীয় সূত্র জানায়- শুক্রবার (১১ জানুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার দেবপাড়া থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন দুই যুবক। পথে আইনগাঁও নামকস্থানে পৌঁছামাত্র সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই শিমুল নিহত হন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুত্বর আহত অবস্থায় নাঈমকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজে নেয়ার পথে মারা যয়।

    এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

    নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • শায়েস্তাগঞ্জে দেশ কালচারাল একাডেমীর বার্ষিক পুরষ্কার বিতরণ

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর সহযোগী সংগঠন দেশ কালচারাল একাডেমীর সঙ্গীত বিভাগের বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার সন্ধ্যায় দেশ মঞ্চে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত।

    সাধারণ সম্পাদক হারুন সাঁইর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লন্ডনস্থ শায়েস্তাগঞ্জ সতিমির সভাপতি এডভোকেট মীর গোলাম মোস্তুফা।

    বক্তব্য রাখেন- সমিতির উপদেষ্ঠা সৈয়দ মাহবুবুর রহমান ভুলু, শিক্ষার্থীদের অভিভাবক শেখ একেএম সুফি, দেশ নাট্যগোষ্ঠীর সহসভাপতি মুখলিছুর রহমান, যুগ্ম সম্পাদক মখছিলু রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক ফখরুল হামিদ প্রমুখ।

    পরে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

  • নবীগঞ্জে এমপি মিলাদ গাজীকে ফুলেল শুভেচ্ছা

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র.প.উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের গর্ভানিং বডির পক্ষ থেকে নবাগত সংসদ সদস্য গাজী মোঃ শাহনেওয়াজ মিলাদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

    শুক্রবার সকালে তার বাস ভবনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, আউশকান্দি র,প,উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ গর্ভানিং বডির সভাপতি সুহুল আমিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আউশকান্দি র,প,উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ গর্ভানিং বডির সদস্য এম.এ আহমদ আজাদ, প্রধান শিক্ষক লুৎফুর রহমান, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জুল হক, অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, জেলা যুবলীগের সদস্য সৈয়দ শাহ দরাজসহ শতাধিক নেতাকর্মী।

    এসময় সিন্ধান্ত হয় আগামী ২৭ জানুয়ারি আউশকান্দি ও,প,উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এর ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও গর্ভানিং বডির সদস্যদের পক্ষ থেকে নব নির্বাচিত এমপি কে বিশাল সংবর্ধনা প্রদান করার হবে।

  • শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণই উপকৃত হন

    সাঈদ আহম্মদ, (হবিগঞ্জ) প্রতিনিধি : এবার ডিজিটাল হলো হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ‘জারুলিয়া ইসলামীয়া দাখিল মাদরাসা’। ১০/০১/২০১৯ মাদরাসায় ডিজিটাল কার্যক্রম বাস্তবায়নের লক্ষ‌্যে মাদরাসা কর্তৃপক্ষ ও নেটিজেন আইটি লি: এর মাঝে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। মাদরাসার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মাদরাসার সুপার মাওলানা আনোয়ার হোসেন ও কোম্পানীর পক্ষে স্বাক্ষর করেন প্রতিনিধি সাঈদ আহমদ। এসময় উপস্থিত ছিলেন মাদরাসার সহকারী শিক্ষক (ইংরেজী) হারুনুর রশীদ, সহকারী শিক্ষক সা্ইদুর রহমান।
    উল্লেখ্য, ইতিপূর্বে চুনারুঘাট উপজেলার রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়, শ্রীকুটা আদর্শ হাইস্কুল, গোগাউড়া দাখিল মাদরাসা, নুরপুর রহমানীয়া ফাজিল মাদরাসা, হাজী আফছর আহমদ মহিলা দাখিল মাদরাসা ডিজিটালে রূপান্তর করা হয়। এরও আগে বাহুবল উপজেলায় নুর-ই মুহাম্মদীয়া (সাঃ) দাখিল মাদ্রাসা, মিরপুর সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল, দি হোপ ইন্টারন্যাশনাল হাই স্কুল, মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজ, আদর্শ বিদ্যানিকেতন ভূলকোট, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গার্লস হাই স্কুল, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নুরপুর হাই স্কুল নেটিজেন আইটি লি: এর সাথে চুুক্তির মাধ্যমে ডিজিটালে রূপান্তরিত হয়।

    =======কি কি সুবিধা সমূহ এসব প্রতিষ্ঠান পাচ্ছে?========
    =====================================

    # স্টুডেন্ট ও টিচারদের পূর্ণাঙ্গ ডাটাবেস
    # স্টুডেন্ট ও টিচারদের এট-এ-গ্লান্স সহ পূর্ণাঙ্গ প্রোফাইল
    # স্টুডেন্ট ও গার্ডিয়ান অনলাইন প্যানেল
    # স্টুডেন্ট এটেন্ডেন্স (অটোমেটিক ও ম্যানুয়াল)
    # টিচার ও স্টাফ এটেন্ডেন্স (অটোমেটিক ও ম্যানুয়াল)
    # কমিটি বা গভর্নিং বডির তথ্য
    # ক্লাস ও এক্সাম রুটিন
    # অটোম্যাটিক আইডি কার্ড (রেডি ডাটা)
    # অটোম্যাটিক এডমিট কার্ড ও সিট প্ল্যান
    # অনলাইন নোটিশ
    # একাডেমিক ক্যালেন্ডার
    # এসএমএস (ক্লাসিক ও রেগুলার)
    (এডমিশন, পেমেন্ট কনফার্মেশন, অ্যাবসেন্ট, রেজাল্ট,
    নোটিশ- টিচার ও গার্ডিয়ান, বার্থডে গ্রিটিংস, এক্সেল ফাইল আপলোড)
    # এক্সাম রেজাল্ট প্রসেসিং ও পাবলিশিং
    (মার্কলিষ্ট, টেবুলেশন, প্রগ্রেস রিপোর্ট, মেরিট লিষ্ট,
    সাবজেক্ট বেসিস এসেসমেন্ট, সামারী রিপোর্ট, ড্যাশবোর্ড ইত্যাদি)
    # ক্লাশ টেস্ট ও মডেল টেস্ট
    # স্টুডেন্ট একাউন্টস ও পে-স্লিপ (মোবাইল ব্যাংকিং বিক্যাশ, এমক্যাশ, শিওরক্যাশ এ ফিস পেমেন্ট (এডুম্যান এ বকেয়া সহ সকল রিপোর্ট ইন্টিগ্রেটেড)
    # শিক্ষক-কর্মচারীদের পে রোল
    # জেনারেল একাউন্টস (প্রফেশনাল)
    (ভাউচার, ডেবুক, ক্যাশবুক, ব্যাংকবুক, ক্যাশফ্লো,
    ইনকাম স্টেটমেন্ট, ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট,
    ফান্ড স্ট্যাটাস সহ সব ধরনের লেনদেনের হিসাব )
    # ইনভেন্টরী (ইন্টিগ্রেটেড জেনারেল একাউন্টস)
    # মাল্টি ব্রাঞ্চ ড্যাশবোর্ড (সুপার এডমিন প্যানেল)
    # লাইভ ট্রেনিং ও ভিডিও টিউটোরিয়াল

  • হবিগঞ্জে ভোট কেন্দ্রে হামলার ঘটনার গ্রেফতার ৩

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলার ঘটনার সাথে জরিত থাকায় ৩ আসামীকে গ্রেফতার করছে পুলিশ।

    বৃহস্পতিবার সকালে শহর থেকে তাদেরকে আটক করা হয়।

    আটকৃরা হলেন- শহরের ইনাতাবাদ এলাকার সিকান্দর আলীর ছেলে আব্দুল রুফ (৪০) ও উমেদনগর এলাকার ধলাই মিয়ার ছেলে শাহিদ(৪৫) ও ছাই মিয়ার ছেলে আব্দুল হাই (৪০)।

    গত ৩০ ডিসেম্বর হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা চালিয়ে দখলের চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

    সদর থানার পুলিশ এসআই লুৎফর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

  • নবীগঞ্জে খাল ভরাটের অপরাধে যুবকের কারাদন্ড

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলায় সরকারী খাল মাটি দিয়ে ভরাট করার অপরাধে আমিনুর রহমান (৪০) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

    বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী এ দন্ডাদেশ দেন।

    আামিনুর রহমান ইনাতগঞ্জ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের তসফ উল্লার পুত্র।

    এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন ইনাতগঞ্জ ফাড়ির অফিসার ইনচার্জ সামছু উদ্দিন, এসিল্যান্ড অফিসের প্রধান সহকারী আসফাকুজ্জ¥ান চৌধুরী।

     

  • হবিগঞ্জে মিষ্টি কিংসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

    করাঙ্গীনিউজ: হবিগঞ্জ শহরের পৌর এলাকায় অভিযান চালিয়ে মিষ্টি কিংসহ ৪ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সাথে শহরের সেলুন ব্যবসায়ীদেরকে সেবাগ্রহীতাদেরকে হয়রানি না করতে অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানে পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় শহরের ডাকঘর এলাকার মিষ্টি কিং এন্ড সুইটসকে ৩ হাজার টাকা ও আলম স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

    একই এলাকায় মাধবী মেডিসিন সেন্টারকে মেয়াদউত্তীর্ণ ঔষুধ বিক্রির দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে ও মিষ্টির পেকেটের ওজন ২ শ গ্রামের অধিক হওয়ায় ধুলিয়াখাল বাইপাস পয়েন্টের দাওয়াত হোটেলকে আরো ২ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর।

    অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

    এসময় তিনি হবিগঞ্জের সেলুন ব্যবসায়ীদেরকে সেবার মূল্য তালিকা প্রদর্শনের জন্য কঠোর নির্দেশ দেন।

    তিনি বলেন, আগামী ৭ দিনের মধ্যে মূল্য তালিকা প্রদর্শন না করলে সেলুনগুলোর বিরুদ্ধে লাগাতর অভিযান পরিচালিত হবে। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।