Category: হবিগঞ্জ

  • চুনারুঘাট থানা পুলিশের সাড়াশি অভিযান

    নুর উদ্দিন সুমন, চুনারুঘাট:  হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের সাড়াশি অভিযানে ডাকাত, মাদক মামলা, নারী নির্য়াতনকারীসহ  ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার নরপতি গ্রামের ইসাৎ আলীর ছেল নোমান মিয়া(৪১), শানখলা ইউনিয়নের আব্দুল হকের পুত্র ডাকাত মোতাব্বির (৩০), ছন্দনার আব্দুস সামাদের ছেলে হানিফ (৬০),ঘরগাও খামার বাড়ী এলাকার আকবর আলীর ছেলে ছিদ্দিক আলী,(৩৫), রওশন আলীর ছেলে আব্দুল আহাদ(২৫),গাজিপুর ওসমান পুর গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে জলিল(৪৫), কেউন্দা আব্দুল মান্নানের ছেলে করি মিয়াকে (৩৫)  গ্রেফতার করা হয়।

    অভিযানে ছিলেন- এসআই সজীব দেব রায় ,এসআই হেলাল উদ্দি ও এএসআই হারুনসহ একদল পুলিশ।

    ওসি কে এম আজমিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন- আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্যদেরকে আইনের আওতায় আনতে আমাদের নিয়মিত আভিযান অব্যাহত আছে।

    এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজু কর্মকার (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিভাগীয় এসআই রতন চন্দ্র গোস্বামীর নেতৃত্বে একদল সিপাহীসহ উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের চানপুর চা বাগান নতুন টিলা এলাকা থেকে ২৫ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়।

    আটককৃত রাজু চানপুর চা বাগান নতুন টিলা এলাকা মৃত মিলন কর্মকারের ছেলে। পরে তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করে রাজুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ-পরিচালক ছিদ্দিকুর রহমান।

    আজ বুধবার আসামীদের হাজতে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • হবিগঞ্জে ৪ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন

    হবিগঞ্জের চার উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বুধবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০টায় গণভবন হতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ জেলার ৪ উপজেলায় শতভাগ বিদ্যুৎ উদ্বোধন করেন তিনি।

    উপজেলাগুলো হল- লাখাই, শায়েস্তাগঞ্জ, আজমিরীগঞ্জ ও বাহুবল।

    জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শতভাগ বিদ্যুতায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, স্থানীয় সরকারের উপসচিব মোঃ সফিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠানসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

  • মাহবুবুর রহমান আউয়ালের প্রার্থীতা ঘোষণা

    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মাহবুবুর রহমান আউয়াল।

    তিনি বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

    মঙ্গলবার সংবাদ পত্রে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন- আমি বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে হবিগঞ্জ সদর উপজেলাবাসীর সুখ-দু:খের পাশে ছিলাম। গত ৫ বছর যাবত আমি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সামাজিক কাজের সাথে জড়িত।

    জনসেবাকে ইবাদত মনে করেই মানুষের জন্য কাজ করে যাচিছ। আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করতে চাই। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবারও হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে আমি নির্বাচন করতে চাই। একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি অতিতের মত আবারও সকলের দোয়া, আর্শিবাদ ও সহযোগীতা কামনা করছি।

  • হবিগঞ্জে বিএনপির ২৫০ নেতাকর্মীর জামিন

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জে নির্বাচনী সহিংসতার অভিযোগে দায়ের করা পৃথক ৬টি মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ২৫০ নেতাকর্মীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

    মঙ্গলবার দুপুরে বিচারপতি মোঃ রইছ উদ্দিন ও বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের একটি বেঞ্চ এবং বিচারপতি উবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুছ জামানের অপর একটি বেঞ্চ তাদের জামিন দেন।

    আসামিপক্ষের আইনজীবী এম মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, হবিগঞ্জে সংসহিতার অভিযোগে পুলিশ ও আওয়ামী লীগের নেতারা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করেন। মঙ্গলবার আসামিরা আদালতে জামিন প্রার্থনা করলে হাইকোর্টের দু’টি বেঞ্চ তাদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন এবং পরবর্তীকালে হবিগঞ্জ জজকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেন।

    জামিনপ্রাপ্ত নেতাকর্মীর মধ্যে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু, পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক হেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেল যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন, শায়েস্তাগঞ্জ পৌরবিএনপির আহ্বায়ক সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম হোসেন, সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন প্রমুখ।

    সূত্র জানায়- একাদশ জাতীয় নির্বাচনের আগে ও পরে শায়েস্তাগঞ্জ আওয়ামী লীগ অফিস ভাঙচুর, হবিগঞ্জ শহরের গরুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবাসিক এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল ও কলেজ ভোটকেন্দ্রে নাশকতার অভিযোগে পুলিশ ও আওয়ামী লীগের নেতারা বাদী হয়ে ৬টি মামলা দায়ের করেন।

  • পরকীয়ার অভিযোগ এনে স্ত্রীর বিরুদ্ধে মামলা

    স্ত্রীর পরকীয়া নিয়ে চট্টগ্রামে চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার ঘটনার পর এবার ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে মামলা করেছেন এক স্বামী।

    রবিবার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সদর আদালতে এ মামলা দায়ের করেন স্বামী সাদ্দাম হোসেন দীপু।

    আদালতের বিচারক ফারজানা আহমেদ মামলাটি গ্রহণ করে মামলার দুই আসামি স্ত্রী শ্রাবণী বুশরা এশা ও তার পরকীয়া প্রেমিক মুনতাছির ইভানের বিরুদ্ধে সমন জারি করেছেন।

    এশা ধানমন্ডি এলাকার একটি মেডিকেল কলেজের প্রভাষক। আর মুনতাছির উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ছাত্র। মামলা সূত্রে জানা গেছে, সাদ্দাম হোসেন দীপু ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের উত্তর মৌড়াইল মহল্লার জহিরুল ইসলামের ছেলে। বিএসসি ইঞ্জিনিয়ার ( ইলেক্ট্রিক্যাল) দীপুর সঙ্গে গত ২০১৪ সালের ২৮ আগস্ট রেজিস্ট্রি কাবিন করে উত্তর মৌড়াইল মহল্লার বাসিন্দা জেড এম ইমরান আলীর মেয়ে শ্রাবণী বুশরা এশার সঙ্গে বিয়ে হয়। দীপু তার অফিসের কাজে ঢাকার বাইরে গেলে তার স্ত্রী এশার সঙ্গে যোগাযোগ করার জন্য আসামি মুনতাছির তার বাড়িতে আসা-যাওয়া করত। গত বছরের ২৬ ডিসেম্বর দুপুরে দীপু তার অফিসের কাজে কর্মস্থলে ছিলেন। এদিন এশা ব্রাহ্মণবাড়িয়ায় তার বাবার বাড়িতে মুনতাছিরের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
    মামলার বাদীপক্ষের আইনজীবী আরিফুল হক মাসুদ বলেন, সাধারণত এ ধরনের মামলা আদালত আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়ে থাকেন। কিন্তু পরকীয়ার ঘটনায় চট্টগ্রামে চিকিৎসক আত্মহত্যার কারণে আদালত এ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

  • মাধবপুরে ইউপি আ’লীগ নেতার ইন্তেকাল

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।

    সোমবার ( ৪ ফেব্রুয়ারী) সকালে নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

    উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসনে চৌধুরী অসীম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

  • বানিয়াচঙ্গে টমটম উল্টে ৫ শিক্ষার্থী আহত

    বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচঙ্গ সড়কে টমটম উল্টে ৫ স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটেছে।

    জানা যায়, উপজেলার মক্রমপুর থেকে শহরতলী আলম বাজারে আসা একটি টমটম হিয়ালা নামকস্থানে পৌঁছলে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে টমটমে থাকা হিয়ালা হাই স্কুলে ৫ শিক্ষার্থী আহত হয়।

    আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপালে ভতি করা হয়।

    আহতদের মধ্যে রাশেদা আক্তার (১৪), জুলফা আক্তার (১৫) সামছুল নাহার (১৫) ইমন আহমদ (১২)।