Category: হবিগঞ্জ

  • জেল জুলুম আর গায়েবী মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না – জি কে গউছ

    নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেছেন- জেল জুলুম আর গায়েবী মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল।

    বিএনপি নেতাকর্মীরা দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করে। বিএনপি কোন প্রতিহিংসার রাজনীতি করে না, অপরাজনীতি করে না। তাই বিএনপিকে মানুষ পছন্দ করে। বাংলাদেশের মানুষ যদি কোন দিন প্রতিবাদ করার সুযোগ পায় তাহলে আওয়ামীলীগের সকল অপকর্মের বদলা নিবে।

    তিনি গতকাল রবিবার রাতে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তি হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

    জি কে গউছ বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব না। আওয়ামীলীগের প্রতিহিংসার শিকার হয়ে ৭৪ বছর বয়সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক বছর যাবত কারাগারে রয়েছেন।

    গত ৩০ ডিসেম্বর বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা করেছে আওয়ামীলীগ। এই বিষয়টি দেশের মানুষ উপলব্দি করছে। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আইনী লড়াইয়ের পাশাপাশি গণআন্দোলন গড়ে তুলতে হবে।

    সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, এডভোকেট আফজাল হোসেন, এডভোকেট মইনুল হোসেন দুলাল প্রমুখ।

  • লন্ডন প্রবাসীর যুবতি স্ত্রী ধর্ষনের শিকার

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে এক লন্ডন প্রবাসীর যুবতি স্ত্রী ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, কয়েক বছর পূর্বে জনৈক লন্ডন প্রবাসী দেশে এসে এক যুবতীকে বিয়ে করেন। পরে যুবতী স্ত্রীকে বাড়িতে রেখে লন্ডনে চলে যায়।

    বুধবার গভীর রাতে ওই গৃহবধু ধর্ষণের শিকার হন। অসুস্থ অবস্থায় তাকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    হবিগঞ্জ সদর হাসপাতালের ডাক্তার মেহেদি হাসান জানান, ধর্ষণের অভিযোগে ওই মহিলা হাসপাতালে ভর্তি হয়েছে। তবে মেডিকেল পরীক্ষার পর আসল কারণ জানা যাবে।

  • মিষ্টি কুমড়ো চাষ করে আর্থিকভাবে সাফল্য লাভ

    হাসান আলী, চুনারুঘাটঃ হবিগঞ্জের চুনারুঘাটে মিষ্টি কুমড়ো চাষ করে এক দরিদ্র কৃষক আর্থিকভাবে সাফল্য লাভ করেছে।

    এ উপজেলার কেউন্দা গ্রামের দরিদ্র কৃষক মীর সিরাজ উদ্দিন গত সেপ্টেম্বর মাসে ৯ শতাংশ জমিতে হাইব্রিড জাতের মিষ্টি কুমড়ো চাষ করেন।

    জানুয়ারী মাস পর্যন্ত ২০ হাজার টাকার মিষ্টি কুমড়ো বিক্রি করেছেন। তবে আরো ১৫ থেকে ২০ হাজার টাকার মিষ্টি কুমড়ো বিক্রি করা সম্ভব হবে বলে তিনি জানান।

    এছাড়া তিনি একজন আদর্শ কৃষক এবং মৎস্যচাষী হিসেবে ২০১৭ সালে ক্ষুদ্র একটি পুকুরে মৎস্য চাষ করে সাফল্য লাভ করায় উপজেলা মৎস্য অফিস তাকে পুরস্কৃত করে ও সনদপত্র প্রদান করে। তিনি এলাকার একজন সবজি চাষে পারদর্শী কৃষক হিসেবে পরিচিত।

    প্রতিটি মিষ্টি কুমড়ো ১০ থেকে ৩০ কেজি পর্যন্ত ওজন হয়েছে। তার কুমড়ো চাষের সাফল্য থেকে এলাকার অনেক কৃষকই এই মিষ্টি কুমড়ো চাষের প্রতি আগ্রহ দেখিয়েছেন।

    দরিদ্র কৃষক আর্থিক স্বাবলম্বী হলেও নিজস্ব জমি-জমা তেমন না থাকায় তাহার ইচ্ছানুযায়ী সবজি চাষ করা সম্ভব হচ্ছে না।

    তবে তিনি বলেন, ধৈর্য, সততা ও ইচ্ছা থাকলে অল্প জমিতেও ফসল ফলিয়ে আর্থিকভাবে স্বচ্ছল হওয়া সম্ভব।

  • বানিয়াচংয়ে বিনামূল্যের বই পাচার

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নাইট গার্ড ঠোটকাটা নুরুজ্জামান বিনামূল্যের (২০১৮-২০১৯) সনের সরকারী বই পাচার করেছে। এছাড়াও এ ঘটনায় আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে জানানো হয়েছে।

    রোববার রাত সাড়ে ৮টায় হবিগঞ্জ সদর মডেল থানায় এক প্রেস ব্রিফিয়ে এসব তথ্য জানিয়েছেন সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম।

    এসময় সদর মডেল থানার ওসি সহিদুর রহমান ও কোর্টস্টেশন ফাড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া ও ওসি তদন্ত জিয়াউর রহমানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    ব্রিফিংয়ে জানানো হয়, ভাঙ্গারী দোকান থেকে উদ্ধার হওয়া ৫ সহস্রাধিক নতুন বই বিক্রি করা হয়েছিল ৮ টাকা কেজি দরে। বইগুলো বিক্রি করে শিক্ষা অফিসের নাইট গার্ড নুরুজ্জামান। এর পুর্বে রোববার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় গ্রেফতারকৃত আসামীরা।

    তিনি আরো জানান, বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নাইট গার্ড ঠোট কাটা নুরুজ্জামানের নিকট থেকে ৮টাকা কেজি দরে ক্রয় করে লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের সফর উদ্দিন ওরফে মনা মিয়া। পরবর্তীতে সে ১১ টাকা কেজি দরে বিক্রি করে বানিয়াচং উপজেলার সাঘরদিঘীর পাড়ের মৃত দুদু মিয়ার ছেলে দুলাল মিয়ার নিকট। এই বই কালোবাজারীর ঘটনায় সর্বমোট গ্রেফতার হয়েছে ৪ আসামী। এছাড়া নাইট গার্ড নুরুজ্জামান পলাতক রয়েছে।

    গত ১৪ জানুয়ারী সন্ধ্যায় কোর্টস্টেশন ফাড়ির ইনচার্জ গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল পুলিশ শহরের পৌর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন শ্রেণির ৫ হাজার ৫৯০টি সরকারি নতুন বই জব্দ করে। এ সময় লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের আমিরুল মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০) ও একই গ্রামের নূর মিয়ার ছেলে হাশিম মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়। পরদিন গ্রেফতারকৃত দুইজনসহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া।

    রাসেল ও হাশিমের স্বীকারোক্তি অনুযায়ী ২৭ জানুয়ারী দুলাল এবং ২৮ জানুয়ারী মনা মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে রোববার তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। চাঞ্চল্যকর এ ঘটনায় অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। এছাড়াও বই উদ্ধারের পর থেকেই বিষয়টি হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ উল্ল্যা সার্বিক ভাবে পর্যবেক্ষন করেন বলেও জানান সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম।

    অপরদিকে, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই এ রকম ঘটনা ঘটানো হয়েছে কিনা জানতে চাইলে সহকারী পুলিশ সুপার জানান, এ বিষয়ে আরও ব্যাপক তদন্ত চলছে।

  • খেলাধূলা যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখে – এমপি আবু জাহির

    স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, খেলাধূলা যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখে। বর্তমান সরকার ক্রীড়াঙ্গণের সম্প্রসারণে ব্যাপক কাজ করে যাচ্ছে। এরই মাঝে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম স্থাপন করা হচ্ছে। নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলায়ও একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।

    শুক্রবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগরে এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় লেখাপড়ার পাশাপাশি তরুণ সমাজকে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়ার আহবান জানান তিনি।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ হাসিনা মেডিকেল প্রতিষ্ঠাসহ এমপি আবু জাহিরের মাধ্যমে হবিগঞ্জে যে উন্নয়ন সম্পাদন হয়েছে তা সারাদেশে মডেলস্বরূপ। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত রাখার পাশাপাশি শায়েস্তাগঞ্জে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করে দেওয়ার দাবি জানান।

    টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চুনারুঘাটের ব্যরিস্টার সায়েদুল হক সুমন ফুটবল একাডেমী। কলিমনগর ফুটবল একাডেমীকে ২-০ গোলে পরাজিত করে তারা। প্রায় ৫ হাজার দর্শকের উপস্থিতিতে কলিমনগর মাঠে ফাইনাল খেলার প্রথমার্ধ থাকে গোলশূন্য।

    পরবর্তীতে দ্বিতীয়ার্ধ্বের শেষের দিকে চুনারুঘাট ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফুটবল একাডেমীর পক্ষে বিদেশী দুই খেলোয়াড় দুইটি গোল করতে সক্ষম হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সুমনের খেলায় অংশগ্রহণ এবং বিদেশী কয়েকজন খেলোয়াড়কে ঘিরে পুরো ৯০ মিনিট জুড়েই মাঠ ছিল উৎসাহ-উদ্দীপনায় পরিপূর্ণ।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফেরদৌস ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, জেলা ক্রীড়া সংস্থার নেতা আব্দুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    আয়োজকরা জানান, ১৯ জানুয়ারি শুরু হওয়া এমপি আবু জাহির গোল্ডকাপ টুর্নামেন্টে জেলার বিভিন্ন স্থান থেকে ২৪টি দল অংশ নেয়। খেলার প্রতিদিনই হাজারো দর্শকের সমাগম ঘটে।

  • মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

    বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ বানিয়াচঙ্গে মসজিদের টাকার হিসাব নিয়ে ২ মেম্বারের বিরোধের জের ধরে  দু’পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি মেম্বার ওমর আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

    এ ঘটনায় টেটাবিদ্ধ মহিলাসহ আহত হয়েছেন আরও ১০জন।  আহতদের মধ্যে গুরুতর টেটাবিদ্ধ অবস্থায় সরুফা বেগম (৪৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন এবং অন্যান্য আাহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধা ৬টায় উপজেলার পৈলারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

    এদিকে, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে জয় তালুকদার নামে এক দাঙ্গাবাজকে আটক করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

    স্থানীয় সুত্র জানায়, উপজেলার পৈলারকান্দি গ্রামের রাজা মিয়ার পুত্র সাবেক ইউপি সদস্য ওমর আলীর সাথে উল্লেখিত সময়ে মসজিদের টাকার হিসাব নিয়ে বাক-বিতন্ডা হয় একই গ্রামের বর্তমান ইউপি সদস্য হারিছ মিয়ার। এক পর্যায়ে বিষয়টি নিয়ে তাদের দু’পক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বাধে। এতে সাবেক ইউপি মেম্বার ওমর আলীসহ আহত হন ১০জন। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক ওমর আলীকে মৃত ঘোষনা করেন।

    হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য আহতরা হল, জয়নাল আবেদীন (৩৫), স্বাধীন (১৪), হামদু (৫৫) ও বাবুল চৌধুরী (২৫)। বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক সংঘর্ষের  বিষয়টি নিশ্চিত করেছেন।

    এদিকে, সংঘর্ষের ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ছবি তুলতে স্থানীয় সাংবাদিকরা হবিগঞ্জ সদর হাসপাতালে গেলে তাদেরকে বাধা দেয় পৈলারকান্দি গ্রামের খোয়াজ আলীর পুত্র জয় তালুকদারসহ কয়েকজন যুবক। এ সময় ওই যুবকরা দায়িত্ব পালনরত সাংবাদিক ও চিকিৎসকদের সাথে অশোভন আচরণ করে। পরে খবর পেয়ে সদর থানার এস.আই শাহিদ মিয়া ঘটনাস্থলে পৌছে জয় তালুকদার (২০) কে আটক করে।

  • জেলা ক্রীড়া সংস্থার যুব ও বালিকা ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্ভোধন

    স্টাফ রিপোর্টারঃ জেলা ক্রীড়া সংস্থার উদ্যেগে যুব ও বালিকা (অনুর্ধ-১৮) ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৮-১৯ গতকাল হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে শুভ উদ্ভোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলুল জাহিদ পাভেল।

    এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় কল্যান সমিতি সভাপতি এডঃ পুন্যব্রত চৌধুরী বিভু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুজ্জামান হিরাজ, কোষাধ্যক্ষ মোঃ হুমাযুন কবীর চৌধুরী সাহেদ, মোঃ আব্দুল মোতালিব মমরাজ, মোঃ হুমায়ুন খান, মইনউদ্দিন তালুকদার সাচ্চু। খেলা পরিচালনা করেন সন্তোষ দেবনা ও সাফাত।