Category: হবিগঞ্জ

  • বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র ফেডারেশনের উদ্যোগে মাস্ক বিতরণ

    বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র ফেডারেশনের উদ্যোগে মাস্ক বিতরণ

    বাংলাদেশের সব কয়টি রাজনৈতিক সংগঠনের মধ্যে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার, ছাত্র ফেডারেশন বাংলাদেশ একটি অন্যতম ঐতিহ্যবাহী ও বৃহৎ সংগঠন।

    দেশ – বিদেশের বিভিন্ন অঞ্চলে এই সংগঠনের শাখা আছে। হবিগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী কলেজ বৃন্দাবন সরকারি কলেজেও এর শাখা কমিটি আছে।

    সোমবার ০৬ এপ্রিল ২০২০ ইং বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ, শাখা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দেশে চলমান করোনা ভাইরাস প্রাদূর্ভাবের সচেতনতা ও নিরাপত্তার কথা বিবেচনা করে হবিগঞ্জের বিভিন্ন স্থানে সংগঠনটির বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ শাখা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।

    মাস্ক বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার, ছাত্র ফেডারেশন বাংলাদেশ, বৃন্দাবন সরকারি কলেজ শাখা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কে. এম. আবু বকর সাংগঠনিক সম্পাদক, আব্দুল্লাহ আল নাহিদ চৌধুরী।

    এ ব্যাপারে হবিগঞ্জ নিউজ জানতে চাইলে, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার, ছাত্র ফেডারেশন বাংলাদেশ, বৃন্দাবন সরকারি কলেজ শাখা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কে. এম. আবু বকর জানান – দেশে বিদ্যমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ও বিবেচনা করে এবং সর্বসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা মাস্ক বিতরণ এর উদ্যোগ গ্রহণ করেছেন। তাছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা মাথায় রেখে তারা মাস্ক বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছেন। উনারা গণ জমায়েত না করে হবিগঞ্জের বিভিন্ন জায়গায় আসহায়, গরীব,দুঃখী ও সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন।

    তাছাড়াও ঠিক কতটি মাস্ক বিতরণ করা হয়েছে জানতে চাইলে কে. এম. আবু বকর হবিগঞ্জ নিউজকে জানান, মোট ২০০ টি সার্জিক্যাল মাস্ক হবিগঞ্জের বিভিন্ন স্থানে বিতরণ করা হয়েছে।

    মাস্ক বিতরণ কার্যক্রমে কিভাবে বন্টন করেছেন জানতে চাইলে অত্র শাখা সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নাহিদ চৌধুরী জানান, এক জায়গায় বেশি লোকজন নিয়ে জড়ো না হয়ে আমরা আলাদা আলাদা স্থানে ২/১ জন মিলে মাস্ক বিতরণ করেছি। তাছাড়াও আমরা বেশিরভাগ মাস্ক অসহায় দরিদ্রদের মাঝে বিতরণের চেষ্টা করেছি। বিশেষ করে যারা মাস্ক কিনে ব্যবহার করার সামর্থ্য নেই তাদের মাঝেই বিতরণের চেষ্টা করেছি।

    এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তারা প্রশংসিত হয়েছেন বলেও বিশেষ কয়েকটি সূত্রের মাধ্যমে জানা গেছে।

  • মাধবপুরে কর্মহীন মানুষের বাড়ীতে খাদ্যসামগ্রী নিয়ে যাচ্ছেন ইউএনও এবং এসিল্যান্ড

    মাধবপুরে কর্মহীন মানুষের বাড়ীতে খাদ্যসামগ্রী নিয়ে যাচ্ছেন ইউএনও এবং এসিল্যান্ড

    হবিগঞ্জের মাধবপুরে কর্মহীন মানুষের বাড়ীতে খাদ্যসামগ্রী নিয়ে যাচ্ছেন মাধবপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তাসনূভা নাশতারান এবং সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) আয়েশা আক্তার।

    রোববার (৫ এপ্রিল) করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে অটোরিকশা করে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তারা।

    মাধবপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তাসনূভা নাশতারান বলেন, “করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী নিয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি কর্মহীন মানুষদের খাদ্যের ঘাটতি পূরণ করতে।”

  • চুনারুঘাট প্রবাসী গ্রুপের খাদ্যসামগ্রী বিতরণ

    চুনারুঘাট প্রবাসী গ্রুপের খাদ্যসামগ্রী বিতরণ

    বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় বিপাকে পরেছেন এলাকার শ্রমজীবী অসহায় মানুষ। প্রবাসীরা নিজেদের কথা চিন্তা না করে, দেশে ও দেশের অসহায় মানুষের ভালবাসা বুকে লালন করে ওনারা একঝাক তরুণ রেমিটেন্স যোদ্ধা (চুনারুঘাট প্রবাসী গ্রুপ) দাড়িয়েছেন চুনারুঘাট উপজেলার আর্ত-মানবতার টানে অসহায় মানুষের পাশে।

    সঠিক দূরত্ব বজায় রেখে মাক্স পরে চুনারুঘাট উপজেলার উত্তর ও দক্ষিণাঞ্চল সমন্বয় করে আজ (০৬ এপ্রিল) খাদ্য-সামগ্রী বিতরণ কর্মসূচী সফলতার সাথে সম্পন্ন হয়।

    এ সময় উপস্থিত ছিলেন মাওলানা রায়হান উদ্দিন ইনাতাবাদী – সাবেক ইমাম ইনাতাবাদ জামে মসজিদ, বশির আহমেদ- শিক্ষক অগ্রণী উচ্চ বিদ্যালয় আমতলী, মোছাঃ রাবিয়া খাতুন – সমাজসেবী ইনাতাবাদ মহিলা পল্লীসমাজ সংস্থা, মোজাহিদ আহমেদ বর্তমান ইমাম ইনাতাবাদ জামে মসজিদ।

    আরো উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রবাসী গ্রুপের যুগ্ন-আহবায়ক মীর রাজিব। সেচ্ছাসেবক মোঃ জুয়েল তালুকদার, মীর সাগর, মীর সজিব সহ অনেকেই।

  • মাধবপুরে সামাজিক দুরত্ব বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত

    মাধবপুরে সামাজিক দুরত্ব বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত

    হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং হোম কোয়ারেন্টাইন মেনে চলার জন্য ১৩ ইষ্ট বেংগল এর প্রচার অভিযানের আজ ১০ ম দিন।

    আজ ০৫ এ‌প্রিল ২০২০ রবিবার সকালে মাধবপুর ১৩ ইষ্ট বেঙ্গল ক্যাপ্টেন মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে সচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিং করে এলাকাবাসীকে অবগত করেন।

    মাধবপুর বাজারে জনসমাগম এড়িয়ে চলা, প্রয়োজনীয় কাজ ব্যতিত অযথা বাহিরে ঘোরাঘুরি না করে নিজগৃহে অবস্থান করা, মাস্ক পরিধান করা এবং স্বাস্থ্য সচেতনতামূলক কেম্পেইন পরিচালনা করেন।

    জনসাধারণ এবং বেসামরিক যানবাহন জীবাণুমুক্ত করার জন্য বিশেষ জীবাণু নাশক স্প্রে’র প্রয়োগ করেন।

    দোকানপাট এবং কাঁচাবাজারের দোকানসমূহ হতে কেনাকাটার সময় ক্রেতা এবং বিক্রেতার মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য সকলকে অনুরোধ করেন।

    বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম শেষে মাধবপুর উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সরেজমিনে নিরীক্ষা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ কে সাথে নিয়ে ক্যাপ্টেন মোঃ শরিফুল ইসমাল এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি পেট্রোল দল পরিদর্শনে যান এবং জনসাধারণকে সঠিকভাবে হোম কোয়ারেন্টাইন মেনে চলার জন্য প্রেষণা প্রদান করেন।

  • চুনারুঘাটে অসহায়দের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ

    চুনারুঘাটে অসহায়দের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ

    চুনারুঘাট প্রবাসী গ্রুপের পক্ষ থেকে চুনারুঘাট উপজেলার পৌরসভায় অসহায়দের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়। করোনাভাইরাস-এ বাংলাদেশে লকডাউন থাকায় বিপাকে পরেছেন এলাকার শ্রমজীবী অসহায় মানুষ। দেশে ও দেশের অসহায় মানুষের ভালবাসা বুকে লালন করে আমরা একঝাক তরুণ রেমিটেন্স যোদ্ধা দাড়িয়েছি চুনারুঘাট উপজেলার আর্ত-মানবতার টানে অসহায়দের পাশে।

    সঠিক দূরত্ব বজায় রেখে মাক্স পরে চুনারুঘাট পৌরসভাতে রবিবার (৫ এপ্রিল) খাদ্য-সামগ্রী বিতরণ কর্মসূচী সফলতার সাথে সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট মীর সিরাজ, চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মীর সাহেব আলী, কাউন্সিলর পদপ্রার্থী মারুফ চৌধুরী, শোভা আল নূর মেশীনারীর স্বত্বাধিকারী মীর দিদার আলী, দুবাই হোটেলের স্বত্বাধিকারী আব্দুস সহিদ খন্দকার।

    আরো উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রবাসী গ্রুপের যুগ্ন-আহবায়ক মীর রাজিব। সেচ্ছাসেবী মীর সোহাগ, মীর সাগর, মীর সাঈম, আবজাল মিয়া, মীর সজিব সহ অনেকেই।

  • বাহুবলে দোকান ভাড়া মওকুফ

    বাহুবলে দোকান ভাড়া মওকুফ

    বাহুবলের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালামের বদান্যতা সম্পূর্ণ মার্কেটের দোকান ভাড়া মওকুফ।

    বাহুবল উপজেলার দশকানিয়া বাজারের মদিনা সুপার মার্কেটের সত্বাধিকারী মোঃ আব্দুস সালাম তার মালিকানাধীন মার্কেটের পনেরো টি দোকানের সম্পূর্ণ ভাড়া মওকুফ করে দিয়েছেন।

    সমগ্র দেশ যখন  করোনা সংক্রমনে অর্থনৈতিকভাবে ভয়াবহ বিপর্যস্ত তখন তার এই মানবতাবাদী কাজ ব্যবসায়ী, শিল্পপতিসহ বাহুবলের সকল শ্রেণীর মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

    বাহুবলে দোকান ভাড়া মওকুফ
    মদিনা সুপার মার্কেটের সত্বাধিকারী আব্দুস সালাম

    এ ব্যাপারে মদিনা সুপার মার্কেটের সত্বাধিকারী আব্দুস সালাম বলেন, আমি কারও প্রসংশা কুড়ানোর জন্য এ কাজ করিনি। অর্ধলক্ষ টাকারও বেশী দোকান ভাড়া মওকুফ করে দিয়েছি বিবেকের তাগিদে। সমস্ত দেশ যেখানে অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত সেখানে আমি আমার সাধ্যনুযায়ী ব্যবসায়ীদের পাশে দাড়িয়েছি।

    তিনি সমাজের বৃত্তবান মানুষদের জাতির এই ক্রান্তিকালে নিজ নিজ পরিমন্ডলে অসহায়, শ্রমজীবী মানুষদের সহযোগিতা করার অনুরোধ করেন।

  • চুনারুঘাট রেনেসাঁ সংগঠন থেকে ত্রাণ বিতরণ

    চুনারুঘাট রেনেসাঁ সংগঠন থেকে ত্রাণ বিতরণ

    করোনা ভাইরাসের প্রভাব বিপদে পড়েছেন  নিম্ন আয়ের মানুষ। সরকারের নির্দেশ অনুযায়ী সব কিছু লকডাউন থাকায় তারার জীবিকা নির্বাহ করা কষ্ট হচ্ছে,  অনাহারে অনেকে জীবন কাটাচ্ছেন।

    সেই প্রেক্ষিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামে রেনেসাঁ ফ্রেন্ডস এসোসিয়েশন নামে একটি সাধারণ সংগঠন নিম্ন আয়ের মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

    তাদের  সংগঠন এর মাধ্যমে গতকাল শনিবার  অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

    এ সময়ে সংগঠনের সবাই উপস্থিত থেকে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে ত্রাণ বিতরণ করে।

    রেনেসাঁর সংগঠনের পক্ষ থেকে সবার নিকট দোয়া প্রার্থী। তারা যেন এভাবে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহন করতে পারে।