Category: হবিগঞ্জ

  • ৪ দিন ধরে অনাহারে আছেন খাটুরা গ্রামের নিম্ন আয়ের লোকজন

    ৪ দিন ধরে অনাহারে আছেন খাটুরা গ্রামের নিম্ন আয়ের লোকজন

    হবিগঞ্জ, মাধবপুর উপজেলাধীন ৭নং জগদীশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড খাটুরা পূর্ব পাড়ার নিম্ন আয়ের মানুষগণ অনাহারে আছেন, কেউ নিচ্ছে না খুঁজ।

    গত মঙ্গলবার (৭ এপ্রিল) ৭নং জগদীশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিম্ন আয়ের জনগোষ্ঠী তারা  তাদের দুঃখের কথা নিজ নিজ মুখে প্রকাশ করেন।

    করোনা ভাইরাসের প্রভাবে বিপদে পড়েছেন নিম্ন আয়ের মানুষগণ । আর এই ভাইরাসকে উপলক্ষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকা বাজেট করেছেন।

    প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায় গ্রামে গ্রামে কোটি কোটি টাকার অনুদান দিয়েছেন।

    কিন্তু মাধবপুর উপজেলার ৭নং জগদীশপুরের ১নং ওয়ার্ডের খাটুরা গ্রামের পূর্ব পাড়ার অনেক দরিদ্র ও দিনমুজুর লোক আছে, যারা দিন আনে  দিন খায়। তারা সরকারী আইনকে শ্রদ্ধা জানিয়ে লকডাউনে গৃহ বন্ধী হয়ে আছেন। তারা প্রায় ৩-৪ দিন যাবৎ অনাহারে আছে।

    গ্রামের দরিদ্র  লোকদের মধ্যে অনেকেই অনেক ভরা ক্রান্ত মন নিয়ে অনেক কষ্টজনক কথা বলেছেন।

    তাদের মধ্যে কয়েকজন হলো- মো: তাজুল ইসলাম (গ্রাম খাটুরা), মো: আশিক মিয়া (গ্রাম খাটুরা), মো: ইখলাস মিয়া (গ্রাম খাটুরা), মো: দলাই মিয়া (গ্রাম খাটুরা), আঙ্গুরা বেগম (গ্রাম খাটুরা), ছালেমা বেগম, জুসনা সহ আরো অনেক হত দরিদ্র ও দিনমুজুর।

    সর্বশেষে হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সুনাম ধন্য ও মেধাবী ছাত্র মো: হারুনুর রশিদ রুবেল মিয়া(গ্রাম খাটুরা,,  ঐতিহ্যবাহী ঢাকা ক্বাদেরীয়া মাদ্রাসার মেধাবী ছাত্র মো: মনির উদ্দিন (গ্রাম খাটুরা) তারা মাননীয় জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আরজ করে বলেন যে,

    আমাদের হত দরিদ্র ও দিনমুজুরদের এখন যে অবস্থা তারা করোনাই নয় তারা অনাহার/উপবাসে মৃত্যু বরণ করবে। এবং স্থানীয় নেতাকর্মী, চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের প্রতিনিধি সহ তারা যেন তাদের গ্রামের প্রতি একটু নজর দিয়ে সাহায্যের হাত বাড়ায়।

  • হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি গঠন

    হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি গঠন

    বিশিষ্ট সমাজসেবক চৌধুরী মিসবাহুল বারী লিটন-কে আহ্বায়ক, আলোচিত সমাজকর্মী বিপ্লব রায় সুজন ও সাহিত্যিক ও সাংবাদিক অপু চৌধুরী কে যুগ্ম আহ্বায়ক এবং তরুন সমাজকর্মী ফরহাদ আহমেদ চৌধুরীকে সদস্য সচিব মনোনীত করে হবিগঞ্জ জেলার বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে ৫১ সদস্যের ‘হবিগঞ্জ জেলা করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি‘ গঠন করা হয়েছে।

    কমিটির সম্মানীত সদস্য যারা- মোহাম্মদ আলী টিপু, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধ মোহাম্মদ আলী মমিন, বীর মুক্তিযোদ্ধা সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, জেলা সিপিবির সাধারন সম্পাদক পীযুষ চক্রবর্তী, জেলা বাসদের সাধারন সম্পাদক এডভোকেট জুনায়েদ আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ-সাধারন সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সুজন-এর সভাপতি এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, এডভোকেট সালাউদ্দিন আহমেদ এ.পি.পি, এডভোকেট রনধীর দাশ, হুমায়ুন কবির সৈকত, প্রভাষক তানসেন আহমেদ, এডভোকেট ফয়জুল বশীর সুজন, এডভোকেট সৈয়দ সামায়ুন বখ্ত, মৃদুল কান্তি রায়, শাহ জালাল উদ্দিন জুয়েল, সৈয়দ আশিকুর রহমান আশিক, পাবেল খান চৌধুরী, শরীফ চৌধুরী, মুফাচ্ছির রায়হান মুফ্তি, শাহবাজ চৌধুরী, ডাঃ নন্দ দেব রায় নানু, এএসএম নুরুজ্জামান চৌধুরী শওকত, আজমান আহমেদ, পিনাক রঞ্জন দেবনাথ, তোফাজ্জল সোহেল, ইমদাদুল হোসেন খান,
    সিদ্দিকী হারুন, আশরাফুল ইসলাম কুহিনূর, তৌহিদুর রহমান পলাশ, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, ইয়াসিন খান, রোটারিয়ান শিরিন আক্তার সোনিয়া, মোঃ হাবিবুর রহমান সবুজ, শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, সৈয়দ মোঃ রাসেল, সাহেল আহমেদ, এডভোকেট সাজ্জাদ শিহাব, সরওয়ার পরাগ, অপু আহমেদ রওশন, মিনহাদ আহমেদ চৌধুরী, আশরাফ উদ্দিন চৌধুরী অনিক, শফিকুল ইসলাম, মাহাথির মোহাম্মদ, প্রনব কুমার দেব, মাধব সরকার, ডাঃ মাসুম বিল্লাহ।

    উল্লেখ্য যে, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, সিভিল সার্জন, জেলা পুলিশ বিভাগ এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিসহ বিশিষ্টজনদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠনের কাজ প্রক্রিয়াধীন আছে।

  • বানিয়াচংয়ে অনুষ্ঠিত হলো “পলো বাইচ” অনুষ্ঠান, অন্ধকারে প্রশাসন

    বানিয়াচংয়ে অনুষ্ঠিত হলো “পলো বাইচ” অনুষ্ঠান, অন্ধকারে প্রশাসন

    করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার সারা দেশে যখন লকডাউন ঘোষণা করে, ঠিক তখনই এর উল্টো চিত্র দেখা গেলো হবিগঞ্জের বানিয়াচংয়ে।

    হাজার হাজার জনতা জড়ো হয়ে অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়  “পলো বাইচ”। আজ সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠিত হয় এই বাইচ। বাইচটি অনুষ্টিত হয় বানিয়াচং উপজেলার ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নের মুসলিমপুর গ্রামে রতনা নদীতে।

    মানুষের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। করোনা সম্পর্কে তারা উদাসীন। নাই কোন দুশ্চিন্তা। সর্বপরি তারা এই  “পলো বাইচ” কে উপভোগ করেছে।

    বানিয়াচংয়ে অনুষ্ঠিত হলে "পলো বাইচ"

    জানা যায়  বাংলার হারিয়ে যাওয়া  ঐতিহ্যকে আবারও জাগ্রত করতে না কি তাদের এই আয়োজন। এই আয়োজনে সর্ব মহলে নিন্দার জড় বইছে। অনেকে প্রশাসনের অবহেলা কে দায়ি করছেন।

    এ বিষয়ে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের  বক্তব্য হলো, “যেখানে সরকার মসজিদে ৫ জনের উপরে অধিক মুসল্লী  নামাজ আদায় করতে নিষেধ করেছেন, সেখানে তারা কিভাবে এতো সব মানুষ জড়ো হয়ে এ ধরনের অনুষ্টানের আয়োজন করে।”

    এ বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার হবিগঞ্জ নিউজকে বলেন, “বিষয়টি আমি জানিনা বা আমাকে কেউ জানায়নি।

    বানিয়াচং অফিসার ইন-চার্জ মোঃ রাশেদ মোবারক আমাদের প্রতিনিধি কে জানান এধরনের অনুষ্টানের কথা তিনি জানেন না।

  • শায়েস্তাগঞ্জে টিসিবির পন্য বিক্রি

    শায়েস্তাগঞ্জে টিসিবির পন্য বিক্রি

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নোভেল করোনা ভাইরাসের কারণে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বাজার মূল্য স্থিতিশীল রাখতে চলছে পন্য বিক্রিয়। টিসিবির এর পক্ষ থেকে ক্রেতা প্রতি ৫ কেজি করে ১ হাজার ৫শ কেজি চিনি, ৫ কেজি করে ২ হাজার লিটার পুষ্টি সয়াবিন তেল, ৫ কেজি করে ৩ শ কেজি মশুর ডাল বিক্রি করা হয়েছে।

    গত সোমবার, মঙ্গলবার (৬ ও ৭ এপ্রিল) সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ২ দিন ব্যাপী উপজেলা পৌর শহরে থানা রোড এলাকায় টিসিবির ডিলার ও শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মো: মোজাম্মেল হক এসব পন্য বিক্রি করেন।

    শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মজিবুর রহমানের উপস্থিতিতে সাক্ষর ও পন্য বিতরণ করা হয়।

    ৬ শ জন ক্রেতা এসব পন্য ক্রয় করেন। এসময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ও যুগ্ম সম্পাদক অপু দাশ।

  • মাধবপুরে দিনমজুরদের মাঝে ২ ভাইয়ের ত্রাণ বিতরণ

    মাধবপুরে দিনমজুরদের মাঝে ২ ভাইয়ের ত্রাণ বিতরণ

    মোঃ জাকির হোসেনঃ হবিগঞ্জের মাধবপুরে করোনা ভাইরাসের মহামারীতে ১৫০ জন অসহায় দিনমজুর দের মাঝে ত্রাণ বিতরণ করেন ১নং ধর্মঘর ইউনিয়নের চকরাজেন্দ্রপুরের বিশিষ্ট সমাজ সেবক জনাব গোলাম হোসেন ও তার ছোট ভাই ধর্মঘর ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক ও হরষপুর রেল স্টেশন ৯৯+ কালেকশনের সত্ত্বাধিকারী মুক্তার হোসেন। দুই ভাইয়ের ব্যক্তিগত উদ্যাগে ধর্মঘর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চকরাজেন্দ্রপুর, শিবরামপুর, হাফানিয়া, রসুলপুর, সুলতানপুর ও ৮নং ওয়ার্ডের মহাদেবপুরে ত্রাণ বিতরণ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন ধর্মঘর ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক সবুজ মিয়া, সাবেক মেম্বার দুধ মিয়া, বিশিস্ট সমাজ সেবক সাইদুর রহমান (চেরাগ আলী), ইয়াকুব আলী, রফিকুল ইসলাম, রমজান মিয়া, ধর্মঘর ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মামুন পাশা।

    ত্রাণ বিতরণের সময় গোলাম হোসেন ও মুক্তার হোসেন বিত্তবানদের প্রতি আহবান জানান, অসহায় গরীব দিনমজুর দের করোনা ভাইরাসের মহামারীতে ত্রাণ বিতরণ করার জন্য। পাশাপাশি আরো আহবান জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সবাই নিজ নিজ বাড়ীতে অবস্থান করার জন্য।

  • আজ থেকে হবিগঞ্জ জেলা লক ডাউন : এম পি আবু জাহির

    আজ থেকে হবিগঞ্জ জেলা লক ডাউন : এম পি আবু জাহির

    করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে হবিগঞ্জ জেলাকে বাঁচাতে পুরো জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।

    মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২০ ইং) দুপুর ১২ টায় হবিগঞ্জ – ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি উনার ফেইসবুক আইডি ও ফেসবুক পেইজের পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

    মাননীয় এম পি মহোদয়ের করা পোস্টটির লিংক নিম্নে দেওয়া হল : https://bit.ly/3aOCShj

  • বাহুবলে প্রবাসী স্বদেশ উন্নয়ন ফোরামের ত্রাণ বিতরণ

    বাহুবলে প্রবাসী স্বদেশ উন্নয়ন ফোরামের ত্রাণ বিতরণ

    মোঃ আমিনুর রহমানঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ২ নং পুটিজুরী ইউনিয়নের প্রবাস অবস্থানরত স্বদেশের মানুষের ভালোবাসায় এগিয়ে আসলেন এবং প্রবাসী স্বদেশ উন্নয়ন ফোরামের ব্যানারে অসহায় খেটে খাওয়া আর হত দরিদ্রদের ঘরে ঘরে ১২০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্হা করলেন।

    গত রবিবার সকাল ১০ টা থেকে শুরু করে রাত ৯ টা পর্যন্ত এভাবে রবি সোম ২ দিন এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    এ খাদ্য সামগ্রী প্রত্যেক কে ৮ কেজি চাল,২ কেজি আলু, ২ কেজি পেয়াজ , ১ কেজি ডাল, ১ লিটার তেল ও একটি সাবান প্রদান করা হয়।

    উক্ত খাদ্য সামগ্রী বিতরণে সহযোগিতা করেন পুটিজুরী ইউনিয়নের যাদবপুর গ্রামের কুয়েত প্রবাসী শেখ মুকিদ মিয়া, গ্রীক প্রবাসী জুয়েল আহমেদ, কাতার প্রবাসী তোফায়েল আহমেদ, ইংল্যান্ড প্রবাসী শাহ মতিউর রহমান রাজু সহ পুটিজুরী ইউনিয়নের সকল প্রবাসীরা মানুষের মায়ায় নিরলস চেষ্টা অব্যাহত রাখেন।

    উক্ত খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন কুমেদপুর গ্রামের ইংল্যান্ড প্রবাসী শাহ ওয়াহিদুর রহমান নিপু, সাংবাদিক এফ আর হারিছ, শেখ সোহেল আহমেদ, ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন প্রমুখ ।