Category: হবিগঞ্জ সদর

  • হবিগঞ্জ পৌর এলাকার ব্যস্ততম সময়ে ট্রাক-ট্রাক্টরের বেপরোয়া চলাচল

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ পৌর এলাকার ব্যস্ততম সময়ে ট্রাক-ট্রাক্টরের বেপরোয়া চলাচল । বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে ব্যস্ততম সময়ে ট্রাক-ট্রাক্টরের বেপরোয়া চলাচলে জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে।

    শহরের চৌধুরী বাজার থেকে রাজনগর হয়ে শায়েস্তানগর পর্যন্ত সড়কের দুই পাশে ১৩/১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী যাতায়াত করে।

    কিন্তু ভোর না হতেই মাটি কিংবা বালুবাহী ট্রাক-ট্রাক্টর এমনকি মালবাহী বড় বড় কার্গো ভ্যান এই গুরুত্বপূর্ন সড়ক দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করে থাকে। এতে যে কোন সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। এছাড়া রয়েছে টমটম (ইজি বাইক) এর দৌরাত্ব্য।

    বিবিয়ানা গর্ভে বিলিন হয়ে গেছে সড়ক

    পৌর এলাকায় বর্তমানে ৫ সহস্রাধিক টমটম চলাচল করায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রায়ই এই টমটমগুলোর কারণে বিভিন্ন দুর্ঘটনাও ঘটছে।

    এ ব্যাপারে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পৌর এলাকায় ১২শ টমটম চলাচলের অনুমতি দেয়া হয়েছে। কিন্তু তা লঙ্ঘন করে কয়েকগুন বেশি টমটম চলাচল করায় যানজট ও দুর্ঘটনা ঘটছে।

    তিনি বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ে ট্রাক-ট্রাক্টরের চলাচলের ব্যাপারে বিধি নিষেধ রয়েছে। কিন্তু চালকরা তা না মানায় বিষয়টি পুনরায় আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করা হবে।

  • কুকুরের সন্ধান চেয়ে কাঁদতে কাঁদতে থানায় এসে জিডি

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জে হারিয়ে যাওয়া কুকুরের সন্ধান চেয়ে কাঁদতে কাঁদতে থানায় এসে জিডি করেছেন এক ব্যক্তি। গত ৫ এপ্রিল হবিগঞ্জ সদর থানায় তিনি সাধারণ ডায়রী করেন (জিডি নং-২৪৪)।

    জিডির পর থেকে পুলিশ কুকুরের সন্ধানে মাঠে কাজ করছে বলে জানায় পুলিশ।

    জিডি সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ভারত থেকে একটি গর্ভবতী কুকুর কিনেন আনেন হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ গ্রামের বাসিন্ধা মো. আবাবিল (৩২)। মাসখানেক পুর্বে কুকুরটি দু’টি বাচ্চা দেয়।

    গত ২ এপ্রিল হঠাৎ কুকুরটি বাচ্চাসহ হারিয়ে যায়। অনেক স্থানে খোঁজেও কুকুরগুলোকে না পেয়ে অবেশেষ তিনি হবিগঞ্জ সদর থানায় জিডি করেন।

    এ ব্যপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান জানান, ‘কুকুর কিংবা মানুষ। যে কোন প্রাণী হারালে একজন সাধারণ মানুষ জিডি করতে পারেন। এবং পুলিশের দায়িত্ব সেটিকে খোঁজে দেয়া। সেই মোতাবেক কুকুরগুলোর সন্ধানে আমরা কাজ করছি।’

  • মাহদী জেডিসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

    আহমদ রেজা হাসান মাহদী জেডিসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে । মাহদী ২০১৮ সালে ছালেহাবাদ মুহিয়্যুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা হতে জেডিসি পরীক্ষায় অংশগ্রহন করে গোল্ডেন এ+ সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

    সে বিগত ২০১৫ সালের পিএসসি পরীক্ষায় আল মদিনা ক্যাডেট একাডেমী এন্ড মাদ্রাসা হতে অংশগ্রহন করে গোল্ডেন এ+ সহ বৃত্তি পেয়েছিল। এছাড়াও সে বেসরকারী একাধিক বৃত্তি পেয়েছে।

    আহমদ রেজা হাসান মাহদী হবিগঞ্জ সদর পশ্চিম ভাদৈ আল মদিনা ক্যাডেট একাডেমী এন্ড মাদ্রাসার পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক সমিতির সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মোঃ আবু তৈয়্যব মোজাহিদী সাহেব ও মোছাঃ তাহমিনা বেগমের জৈষ্ঠ পুত্র।

    সে ভবিষ্যৎে পক্ষাত আলেম হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করতে চায়। সে জন্য সকলের নিকট সে দোয়াপ্রার্থী।

  • রাজপথে আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে – গউছ

    নিজস্ব প্রতিনিধিঃ গণঅনশন আর মানববন্ধনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব না। রাজপথে আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে। একথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ

    মিষ্টার গউছ বলেন, স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল খালেদা জিয়ার হাত ধরেই। মানুষের ভোটাধিকার ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই।

    তিনি রবিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গণঅনশন কর্মসূচিতে এসব কথা বলেন।

    সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বিকেল ৪টায় গণঅনশন কর্মসূচি শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদের নেতাদের পানি পান করিয়ে এ অনশন ভাঙান।

    সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুল কথাটি হচ্ছে যে কোনো মূলে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি করতে হবে। সে জন্য আমাদের আন্দোলন শুরু করতে হবে।

    তিনি বলেন, দেশনেত্রীর চিকিৎসা হচ্ছে না। আমরা বিশেষায়িত হাসতাপাতালে তার পছন্দ মত হাসপাতালের কথা বলেছি। কারণ সরকারি হাসপাতালে সরকারের নিয়ন্ত্রণ থাকে তাই চিকিৎসাও সেইভাবে দেয়া হয়।

  • হবিগঞ্জে ঝুঁকিতে ১১ লাখ শিশু!

    নিজস্ব প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের (বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, খরা প্রভৃতি) কারণে বাংলাদেশে ঝুঁকির মধ্যে রয়েছে এক কোটি ৯৪ লাখ শিশু।

    তন্মধ্যে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ২৫ লাখ ৩৪ হাজার ১৮৭ জন শিশু। নিজেদের ওয়েবসাইটে একটি প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। প্রতিবেদনটি তৈরী করেছেন সিমন ইনগ্রাম।

    ইউনিসেফের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের ২০টি জেলা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে রয়েছে। এসব জেলায় ১৮ বছরের নিচে প্রায় দুই কোটি শিশু ঝুঁকির মধ্যে আছে।

    ঝুঁকির মধ্যে থাকা ২০টি জেলা হচ্ছে- সুনামগঞ্জ, হবিগঞ্জ, পিরোজপুর, জামালপুর, নেত্রকোণা, ভোলা, ফরিদপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, নোয়াখালী, কক্সবাজার, রাজশাহী, গাইবান্ধা, টাঙ্গাইল, বাগেরহাট, নীলফামারী ও সিরাজগঞ্জ।

    প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ জেলায় ১৮ বছরের নিচের বয়সী ১৪ লাখ ৮ হাজার ১৯৪ জন এবং ৫ বছরের নিচের বয়সী ৪ লাখ ২৪ হাজার ২৭৫ জন শিশু জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে রয়েছে।

    অন্যদিকে, হবিগঞ্জে ১৮ বছরের নিচের বয়সী ১১ লাখ ২৫ হাজার ৯৯৩ জন এবং ৫ বছরের নিচের বয়সী ৩ লাখ ২৬ হাজার ৫১৭ জন শিশু একই ধরনের ঝুঁকিতে আছে।

  • হবিগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জে গলায় ফাঁস দিয়ে চম্পা বণিক (২২) নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যা করেছে।

    সে পৌর শহরের চৌধুরী বাজার কামারপর্টি এলাকার নারায়ন বণিকের কন্যা এবং হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ৩য় বর্ষের ছাত্রী।

    মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

    হবিগঞ্জ সদর মডেল থানার (এসআই) পলাশ চন্দ্র দাস জানান, চম্পা বণিক নামে ওই কলেজ ছাত্রী সকলের অগোচরে গিয়ে নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় প্রতিবেশীরা বিষয়টি আচ করতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। পরে পরীক্ষা নিরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ রায় তাকে মৃত ঘোষণা করেন।

    এসআই আরো জানান, কী কারণে ওই কলেজ করেছে তা এখনই বলা যাচ্ছে না। এ বিষয়ে পুলিশ তদন্ত চলাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

    এদিকে সন্ধ্যায় ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক শিশুর প্রাণহানি

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা শহরের রামপুর এলাকায় খোয়াই নদীতে গোসল করতে গিয়ে ঐশি আক্তার (১০) নামে এক শিশুর প্রাণহানি ঘটেছে।

    মঙ্গলবার বিকেল ৪ টার দিকে নদী থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ঐশি বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের জহিরুল ইসলমের কন্যা। জহিরুল ইসলাম দীর্ঘদিন যাবত শহরের উত্তর শ্যামলী এলাকার বসবাস করেন।

    হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সামছুল আলম জানান, ঐশি খোয়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় । পরে অন্য শিশুরা তার পরিবারের লোকজনদের খবর দিলে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘন্টা চেষ্ঠা চালিয়ে উদ্ধার করে।

    পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কামরুল ইসলাম পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষনা করেন।