Category: হবিগঞ্জ সদর

  • হবিগঞ্জ পৌরসভায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে ২৭ উন্নয়ন প্রকল্প

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ পৌরসভায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে ২৭ উন্নয়ন প্রকল্প। এগুলোর মধ্যে রয়েছে আরসিসি রাস্তা, পুকুর ঘাটলা, কার্পেটিং রাস্তা ও ড্রেন।

    বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ৮টি উন্নয়ন প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। বাকী প্রকল্পগুলোর উদ্বোধন করা হবে আগামী রবিবার।

    উদ্বোধন শেষে পৃথক সমাবেশে বক্তৃতাকালে এমপি আবু জাহির বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি উন্নয়নের জন্য। আপনারা আমাকে তিনবার ভোট দিয়ে উন্নয়নের দায়িত্ব দিয়েছেন। আমিও জনগণের কাজ নিয়েই ব্যস্ত থাকি সারাক্ষণ। সর্বোচ্চ উন্নয়ন করাই হচ্ছে আমার লক্ষ্য।

    তিনি আরো বলেন, বিএনপি নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে নির্বাচিত হয়। এরপর নিজের ভাগ্যের উন্নয়নে ব্যস্ত থাকে। যেমনটা হয়েছে হবিগঞ্জ পৌরসভায়ও। এ সময় তিনি হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ বাস্তবায়ন এবং শীঘ্রই কৃষি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা হবে উল্লেখ করে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, যোগাযোগ ক্ষেত্রে বর্তমান সরকার যুগান্তকারী উন্নয়ন সম্পাদন করেছে। এই সরকারের কারণে উন্নতি হয়েছে জনগণের জীবনমানের।

    শতকরা ৫৬ জনের মুখের ভাষা বাংলাকে উপেক্ষা করে ঊর্ধুকে চাপিয়ে দিয়েছিল – আবু জাহির

    উন্নয়ন কাজের উদ্বোধনকালে হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাস, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, পৌর কাউন্সিলর জুনায়েদ মিয়া, শেখ নূর হোসেন, শেখ উম্মেদ আলী শামীম, সহকারী প্রকৌশলী (প্রকল্প) নিরূপম দেবসহ কমকর্তারা উপস্থিত ছিলেন।

    বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজের উদ্বোধন শেষে স্থানীয় লোকজন এমপি আবু জাহিরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানা। পৌরসভা সূত্রে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন ইউজিপ-৩ প্রকল্পের আওতায় এই উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে।

  • জেলা ক্রীড়া সংস্থার কেন্টিনে হামলা ও লুটপাট চালিয়েছে দূর্বৃত্তরা

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কেন্টিনে হামলা ও লুটপাট চালিয়েছে দূর্বৃত্তরা । শুধু ক্রীড়া সংস্থার কেন্টিননয় তার সাথে বেশ কয়েকটি দোকানে অতর্কিত হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে মুখোশধারী দূর্বৃত্তরা।

    হামলায় ক্রীড়া সংস্থার কর্মচারীসহ আহত হন ৬ জন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার রাত সোয়া ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

    জানা যায়, হবিগঞ্জ শহরের শিরিশতলা এলাকায় জালাল স্টেডিয়ামস্থ জেলা ক্রীড়া সংস্থার কেন্টিনসহ ৪/৫ টি দোকানে উল্লেখিত সময়ে মোটর সাইকেল আরোহী ১৫/২০ জনের একদল মুখোশধারী দূর্বৃত্ত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত হামলা-ভাংচুর চালিয়ে নগদ টাকা ও মালামাল লুটপাট করে পালিয়ে যায়।

    আজমিরীগঞ্জে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

    এ সময় দূর্বৃত্তদের হামলায় জেলা ক্রীড়া সংস্থার কর্মচারী সেলিম, দোকান কর্মচারী আলাউদ্দিনসহ ৬ জন আহত হন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

  • হবিগঞ্জ শহরের বিভিন্ন ফামের্সিতে অতিরিক্ত মূল্য বিক্রি হচ্ছে ইনজেকশন

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের বিভিন্ন ফামের্সিতে অতিরিক্ত মূল্য বিক্রি হচ্ছে ইনজেকশন ইফিড্রিন। ১২ টাকায় ক্রয়কৃত এই জীবনরক্ষাকারী ইনজেকশনটির বিক্রয় মূল্য ২৫ টাকা নির্ধারিত থাকলেও বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৫০০ টাকা মূল্যে।

    একাধিক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত এক অভিযানে ফুটে ওঠে এমন দৃশ্য।

    এসময় অধিদপ্তরের এক সদস্য ক্রেতা সেজে ইনজেকশনটি ক্রয় করতে গেলে হবিগঞ্জ সদর হাসপাতাল গেইট এলাকার ইসলাম ফার্মেসি ঔষুধটির মূল্য দাবি করে ৬০০ টাকা। অনেক দামাদামি করে অবশেষে ৫০০ টাকায় ঔষুধটি বিক্রি করে ওই প্রতিষ্ঠান।

    এসময় ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য রাখার দায়ে ইসলাম ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    রমজান মাসকে সামনে রেখে বাহুবলে ভেজাল খাদ্য বিরোধী অভিযান

    একইভাবে শহরের চাঁদের হাসি হাসপাতালের ফার্মেসিতে একই ঔষুধের মূল্য রাখা হয় ১৫০ টাকা। এসময় ভোক্তা অধিকার আইনের ধারা ৪০ অনুসারে ওই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।

    অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই সাইদুর রহমানের নেতৃত্বে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম।

    এসময় অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, জীবনরক্ষাকারী ঔষুধে অতিরিক্ত মূল্য আদায় বন্ধ করতে পর্যায়ক্রমে হবিগঞ্জের সকল ফার্মেসিতে এ ধরণের অভিযান পরিচালনা করা হবে।

    এসময় ফার্মেসিগুলোকে অতিরিক্ত মূল্যে ঔষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেন অধিদপ্তরের সহকারী পরিচালক।

  • একবছরে হবিগঞ্জ জেলায় ২৬ হাজার ৯৯৫ মামলা নিষ্পত্তি

    নিজস্ব প্রতিনিধিঃ একবছরে হবিগঞ্জ জেলায় দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে ২৬ হাজার ৯৯৫ মামলা নিষ্পত্তি হয়েছে। ২০১৮ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মোট ৭৪ হাজার ৫০৩টি মামলা বিচারাধীন ছিল। বর্তমানে আরও ৪৮ হাজার ৬৬টি মামলা বিচার কাজ চলছে বলে জানিয়েছেন জেলা ও দায়রা জজ।

    জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রোববার (২৮ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানান।

    হবিগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. আমজাদ হোসেন বলেন- সরকার গরিব ও অসহায় লোকদের জন্য আইনগত সহায়তার ব্যবস্থা করেছেন। বিনামূল্যে গরিব ও অসহায় লোকজন সরকারী আইনজীবিদের মাধ্যমে আইনগত সহায়তা পেয়ে থাকেন।

    এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের হয়ে শহর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালতে এসে শেষ হয়।

    সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জিয়াউদ্দিন মাহমুদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ্ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম।

    অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বদরু মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, প্রেসক্লাব সভাপতি হারনুর রশীদ চৌধুরী ও জেলা লিগ্যাল এইড অফিসার মুহাম্মদ আলী আক্কাস প্রমুখ।

    উপস্থিত ছিলেন- জেলা সুপার গিয়াস উদ্দিন, পিপি সিরাজুল হক চৌধুরী, স্পেশাল পিপি আবুল হাশেম মোল্লা মাসুম, জেলা আইনজীবি সমিতির যুগ্ম-সম্পাদক আশরাফুল ইসলাম, লাইব্রীয়ার সম্পাদক দেওয়ান মো. জাকারিয়া, সিনিয়র সদস্য মো. আইয়ুব আল-আনসারি, জসীম উদ্দিন, মোস্তাফিজুর রহমান পরাগসহ আইনজীবি সমিতির অন্যান্য সদস্য বৃন্দসহ প্রশাসনের অন্যন্যা কর্মকর্তাগন।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান।

  • আজ হবিগঞ্জসহ সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট

    নিজস্ব প্রতিনিধিঃ আজ সোমবার হবিগঞ্জসহ সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট । অভ্যন্তরীন সকল সড়কে সকাল ৬ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত বাস ও মিনিবাস বন্ধ থাকবে।

    সড়কে পুলিশ হয়রানীসহ ১২ দফা দাবীতে হবিগঞ্জে সকাল-সন্ধ্যা পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট বিভাগ পরিবহণ শ্রমিক ইউনিয়ন।

    সিলেটের প্রখ্যাত আলেম শায়েখ আবদুল গণীর ইন্তেকাল

    সোমবার সকাল ৬টা থেকে জেলা বাস টার্মিনালসহ অভ্যান্তরীন সকল রোডে বাস ও মিনিবাস বন্ধ রয়েছে।

    হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বিষয়টি নিশ্চিত করে বলেন- দাবী আদায় না হলে ধর্মঘট আরো বাড়ানো হবে।

  • হবিগঞ্জ জেলায় বজ্রপাতে স্কুল ছাত্রীসহ দুইজন নিহত

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার সদর ও বানিয়াচং উপজেলায় বজ্রপাতে স্কুল ছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে পৃথক সময়ে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- সদর উপজেলার নাজিরপুর গ্রামের ডেঙ্গু মিয়া (৫৫)ও বানিয়াচং উপজেলার দক্ষিন সাঙ্গর গ্রামে মনফর আলীর মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী সালমা আক্তার (৮)।

    এছাড়াও বজ্রপাতে ডেঙ্গু মিয়ার ৩ ছেলে আহত হয়েছেন । তারা হলেন- তোরাব আলী (৩০), করম আলী (২৮) ও কিতাব আলী (২৫)।

    স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ডেঙ্গু মিয়া ৩ ছেলেকে নিয়ে গুঙ্গিয়াজুরী হাওয়ারে ধান কাটছিল। দুপুরে কালবৈশাখী ঝঁড় শুরু হয়। এ সময় বজ্রপাতে ডেঙ্গু মিয়া ঘটনাস্থলে মারা যায়। বজ্রপাতে আহত হয় তার ৩ ছেলে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

    অপরদিকে , বানিয়াচং উপজেলার দক্ষিন সাঙ্গর গ্রামে মনফর আলীর মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী সালমা আক্তার একই সময় কালবৈশাখী ঝঁড় শুরু হলে বাড়ির পাশে আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে হলে সে গুরুতর হয় আহত হয়। পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ দেবাশীষ দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • হবিগঞ্জ শহরের দুইসহোদরসহ তিন গাঁজাখোর আটক

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের উমেদনগর খাঁ-হাটি থেকে দুইসহোদরসহ তিন গাঁজাখোরকে আটক করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে মাদক দ্রব্য অধিদপ্তরের এস আই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

    মাদক ব্যবসায়ী কালাম আটক

    এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও সেবনের বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করা হয়।

    আটককৃতরা হল মৃত আজিজ খানের পুত্র রহমত আলী (৫০) তার ছোট ভাই নুর উদ্দিন (৪৫) ও হাজী হাটি এলাকার আছকির মিয়ার পুত্র ছায়েদ মিয়া (২৫)।

    মাদক দ্রব্য অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমান জানান,আসামী তিন জন কে মাদক আইনে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।