Category: হবিগঞ্জ সদর

  • বেগম জিয়ার আরোগ্যে কামনায় হবিগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল

    বেগম জিয়ার আরোগ্যে কামনায় হবিগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল

    সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা, করোনা ভাইরাসে মৃত্যুবরণ করা সকল মানুষ ও নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ও মৃত্যুবরণ করা সকলের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা বিএনপি কতৃক আয়োজিত মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ্ব জি কে গউছ। জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ ছাত্রদল যুবদল কৃষকদল শ্রমিকদল এবং অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • মাছ চুরিতে বাধা দেয়ায় বৃন্দাবন কলেজের অধ্যক্ষের ওপর হামলা

    মাছ চুরিতে বাধা দেয়ায় বৃন্দাবন কলেজের অধ্যক্ষের ওপর হামলা

    মাছ চুরিতে বাধা দেয়ায় বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরীর ওপর আক্রমন করা হয়। ঘটনাটি ঘটে আজ সন্ধায় হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পার এলাকায়।

    হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের তিনকোনা পুকুর থেকে দীর্ঘদিন ধরে মাছ চুরি হয়ে আসছে। আজ মাছ চুরি হতে দেখে বাধা প্রদান করেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী। চুরিতে বাধা দেয়ায় অজ্ঞাত নামা আট দশ জন তার উপর হামলা করে।

    প্রত্যক্ষদর্শীরা হবিগঞ্জ নিউজকে জানায়, “এই পুকুর থেকে মাছ চুরি নিত্যদিনের বিষয়। তাদের কাজে কেউ বাধা দেয়না। ভয়ে কেউ তাদের কিছু বলেও না। আজ স্যার বাধা দেয়ায় তাঁর ওপর হামলা করে।”

    নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, “তাদের পিছনে ক্ষমতাসীন দলের বড় বড় কিছু নেতা রয়েছে। তাই তারা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে পুকুর থেকে মাছ চুরি করে আসছে।”

  • হবিগঞ্জ জেলায় গণপরিবহনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

    হবিগঞ্জ জেলায় গণপরিবহনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

    হবিগঞ্জে গণপরিবহনে শুধু অতিরিক্ত ভাড়া আদায় ছাড়া অন্য কোনো নির্দেশনাই মানা হচ্ছে না। সরকার নির্ধারিত অতিরিক্ত ভাড়া আদায়ের ক্ষেত্রে কঠোর অবস্থান থাকলেও প্রতিটি গাড়িতে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হচ্ছে। কিছু কিছু বসার জায়গা না থাকলে দাড়িয়েও যাত্রী পরিবহন করা হচ্ছে। এতে বাড়ছে ভয়াবহ করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি।

    যাত্রীবাহীবাস, সিএনজি অটোরিকশা, মিনিবাস কিংবা অন্য কোনো যানবাহন, কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। যাত্রীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হলেও বেশির ভাগ যাত্রী, স্টাফ তা ব্যবহার করেছে না। যারা ব্যবহার করেছেন তারাও সবাই সঠিক পদ্ধতিতে অনুসরণ করেছেন না। বেশির ভাগ গাড়িতে নেই জীবাণুনাশক। কিছু কিছু গাড়িতে জীবাণুনাশক আছে শুধু দেখানোর জন্য, ব্যবহার করা হয় না।

    অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এসব দেখার যেনো কেউ নেই। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধে এব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে মনে করে সচেতন নাগরিক সমাজ।

  • সদরের সাবেক ইউপি চেয়ারম্যানের এক বছরের কারাদণ্ড, ৮৫ লাখ টাকা জরিমানা

    সদরের সাবেক ইউপি চেয়ারম্যানের এক বছরের কারাদণ্ড, ৮৫ লাখ টাকা জরিমানা

    হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদারকে এক বছরের কারাদণ্ড ও ৮৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

    বুধবার (১২ আগস্ট) দুপুরে একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাজউদ্দিনের দায়ের করা চেক জালিয়াতি মামলায় যুগ্ম জেলা জজ-২ এর বিচারক মো. শহিদুল আমিন এ রায় দেন।

    মামলার বাদীপক্ষের আইনজীবী আবুল ফজল বিষয়টি নিশ্চিত করেন।

    মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদার তাবানী কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের জন্য জমি ক্রয় করার লক্ষ্যে বর্তমান চেয়ারম্যান তাজউদ্দিনের কাছ থেকে ৮৫ লাখ টাকা ধার নেন। পরে তিনি ২০১৫ সালের ৫ জানুয়ারি তাজউদ্দিনকে ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখার একটি চেক দেন। তখন আব্দুল আওয়াল চেয়ারম্যান ছিলেন।

    একই বছরের ১৫ জানুয়ারি তাজউদ্দিন টাকা তুলতে গেলে ব্যাংক চেকটি ডিজঅনার করে। ফলে ২১ জানুয়ারি তাজউদ্দিন একটি লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশের জবাব না পেয়ে ২৬ জানুয়ারি আব্দুল আওয়াল তালুকদারকে আসামি করে যুগ্ম জেলা জজ-২ আদালতে একটি চেক ডিজঅনার মামলা করেন।

    মামলায় উভয়পক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন। এ সময় আসামি আব্দুল আওয়াল তালুকদার এজলাসে উপস্থিত ছিলেন।

  • জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

    জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বুধবার বিকেলে শহরের জে কে এন্ড এইচ কে হাইস্কুল ও কলেজ প্রঙ্গণে  আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    এ সময়, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জাতির পিতার আদর্শকে সামনে রেখেই আমরা আওয়ামী লীগের রাজনীতি করি। আওয়ামী লীগ সাধারণ মানুষের দল। এ দল ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নতি হয়। দেশ এগিয়ে যায়। আর বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্যের সৃষ্টি করে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।

    হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোঃ মিজানুর রহমান, শাহ মাসুক, শেখ মামুন, শাহ মোঃ আলমগীর সোহাগ, অ্যাডভোকেট মোবারক হোসেন ফুল মিয়া, ফজলুল করিম, সরওয়ার হোসেন ভানু, শওকত মিয়া প্রমুখ।

    পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের শুরু এবং পরে মোনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

  • মাছুলিয়া সূর্য তরুণ ক্লাবের পরিচিত সভা অনুষ্ঠিত

    মাছুলিয়া সূর্য তরুণ ক্লাবের পরিচিত সভা অনুষ্ঠিত

    মাছুলিয়া সূর্য তরুণ ক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার ৮ই আগষ্ট  বিকালে মাছুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌর মেয়র মোঃ মিজানুর রহমান মিজান, ( মাছুলিয়া সূর্য তরুণ ক্লাবের প্রধান উপেদেষ্টা) এবং বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল( উপেদেষ্টা) এবং মাছুলিয়া, মাহমুদাবাদ, শায়েস্তানগর ও অনন্তপুরের বিশিষ্ট  মুরুব্বীগণ এতে উপস্থিত ছিলেন। এতে সকলেই তাদের মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং ক্লাবের নতুন কমিটির জন্য মূল্যবান দিক পরামর্শ দিয়েছেন।

    উক্ত ক্লাবের সদস্য মোঃসাইফুল ইসলাম হবিগঞ্জ নিউজ কে জানান, তাদের এই ক্লাবের দ্বারা সমাজের সার্বিক উন্নয়ন এবং সকলে মিলে মিশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

    এই অনুষ্ঠান সুন্দর ভাবে সকলের অংশগ্রহণে সমাপ্তি করার জন্য মাছুলিয়া সূর্য তরুণ ক্লাবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

  • জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

    জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

    ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সম্মেলন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ই আগষ্ট ) নুরুল হেরা কমপ্লেক্স ভবন হবিগঞ্জে এ সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

    জেলা সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা জমিয়তের মুহতারাম ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ মাওলানা সামছুল হক ছাদী ।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি সিদ্দীকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় যুব জমিয়ত সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জী,
    প্রধান বক্তার বক্তব্য রাখেন-কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সংগ্রামী (ভারপ্রাপ্ত) সভাপতি এখলাসুর রহমান রিয়াদ।

    উক্ত সদস্য সম্মেলনে ফখরুল ইসলামকে সভাপতি, ওয়াসিক বিল্লাহ হিব্বানকে সাধারণ সম্পাদক ও ইমরান আহমাদকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।

    জেলা ছাত্র জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ এবং ইলিয়াস আহমদের যৌত পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন -কেন্দ্রীয় জমিয়তের সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল জলীল ইউসুফী, জেলা জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ , প্রচার সম্পাদক ডা. এম এ করীম আজহার, জেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা মামনুনুল হক, সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন সহ জেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।