Category: হবিগঞ্জ সদর

  • লাখাইয়ে সড়ক দূর্ঘটনায় ব্রাক কর্মী নিহত

    লাখাইয়ে সড়ক দূর্ঘটনায় ব্রাক কর্মী নিহত

    হবিগঞ্জের লাখাইয়ে দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় এসএম কেরামত আলী (৪০) নামে এক ব্রাক কর্মী নিহত হন।

    আজ সোমবার (১৮ জানুয়ারী) সকাল ৮টায় মোটরসাইকেল যোগে বাড়ি থেকে হবিগঞ্জের পৈল রোড শায়েস্তানগরের অফিসে যাওয়ার পথে উপজেলার মনতৈল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

    নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ হালিয়াঘাটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮ টায় ব্রাকের কর্মী এসএম কেরামত আলী অফিসের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা হলে পথিমধ্যে মনতৈল নামক স্থানে দ্রুতগামী একটি পিকআপ ধাক্কা দিয়ে চলে যায়, পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ময়নাতদন্ত শেষে লাশ তার গ্রামের বাড়ী পাঠানো হবে বলে জানান ব্রাক লাখাই বুল্লা বাজার শাখার কর্মকর্তা।

  • বৃন্দাবন কলেজে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    বৃন্দাবন কলেজে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষ্যে বৃন্দাবন সরকারি কলেজে এক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়।

    “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: প্রাসঙ্গিক ভাবনা” শীর্ষক সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী।

    সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মোঃ মোসলেম উদ্দিন।

    জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রাবন্ধিক উল্লেখ করেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালির আপনজন।

    নয়মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধে কারাগারে বন্দি থেকে যুদ্ধে নেতৃত্ব দেন জাতির জনক মুজিব। ভারত সরকার প্রধানের চাপে পাকিস্তান সরকার কর্তৃক কারাগারে বন্দি বঙ্গবন্ধুকে হত্যার নীলনকশা প্রতিহত হয়।

    বৈশ্বিক চাপে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়। অতঃপর লন্ডন হয়ে মিত্রপক্ষ ভারত সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করে এই মহান দিনে বঙ্গবন্ধু ফিরে আসেন স্বদেশ মাতৃকায় এক সোনার বাংলা গড়ার স্বপ্নদ্রষ্টা।

    একই সাথে তিনি প্রবন্ধে যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধুর গৃহীত পদক্ষেপের উল্লেখ করেন।

    অধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা ও করণীয় তুলে ধরে সহকর্মীদের নিজ নিজ দায়িত্বপালনে আন্তরিক হবার আহ্বান জানান।

    সভায় বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর অসামান্য অবদান এবং তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব তুলে ধরে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম মল্লিক, অধ্যাপক পান্না বসু, সম্মানিত বিভাগীয় প্রধানগণ জনাব আলপনা কর্মকার, সৈয়দা রকিবুন্নাহার, মোর্শেদা বর চৌধুরী, আবু আহমেদ আহসান কবির, জিয়া আরেফিন আজাদ।

    ড. আজহার শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জনাব মোঃ তোফাজ্জল আলী, আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, ড. সুভাষ চন্দ্র দেব, মো. আবদুল্লাহ, মোঃ খলিলুর রহমান, হিমাংশু শেখর সূত্রধর, আবু সিদ্দিক, প্রভাষক প্রদীপ কুমার রায়, রিপন চন্দ্র ধর, মিলি আক্তার তমা প্রমুখ।

  • বহুলা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার

    বহুলা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার

    হবিগঞ্জ শহরতলীর বাইপাস সড়কের বড় বহুলা টেকের বাড়ি থেকে রাজনগরের মাদক ব্যবসায়ী শামিম রেজা (মমিন) কে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

    জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২ টার দিকে বড় বহুলা থেকে মমিন নামে মাদক ব্যবসায়ী কে আটক করে।

    আটককৃত মাদক ব্যবসায়ী হল :- পৌর এলাকার রাজনগরের মৃত মারফত আলীর পুত্র মাদক ব্যবসায়ী শামিম রেজা ওরুফে মমিন।

    এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল মিয়া জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকের একাধিক মামলা আছে। তিনি আরো বলেন ‘মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। জেলা থেকে মাদক নির্মূলে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

  • ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বছরের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

    ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বছরের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

    ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বছরের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ
    সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শতবর্ষীরও বেশি হওয়া ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠান শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আজ তথা নতুন বছরের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। শনিবার (০২ জানুয়ারী) সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ে করোনা পরিস্থিতির কারণে অন্যান্য বছরের ন্যায় জাকজমকপূর্ণ বিদ্যালয়ে আয়োজন না হলেও সীমিত পরিসরে বছরের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই বিতরণের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।

    শতবর্ষী ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশীদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর।

    প্রধান অতিথি বলেন, এ বছর হবিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে বই দেওয়া হয়েছে। করোনা মহামারির মধ্যেও বর্তমান সরকারের প্রচেষ্ঠায় শিক্ষার্থীদের পড়াশোনার যাতে ব্যাঘাত না ঘটে, সেই কথা চিন্তা করে নতুন বই বছরের প্রথম দিনে হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জে.কে.এইচ.কে হাই স্কুল এন্ড কলেজ এবং দ্বিতীয় দিনে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ শুরু করেছে।

    এদিকে প্রথম দিনে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। সরকারের কাছে শিক্ষার উন্নয়নের প্রাধান্য বেশি। চলমান শীত মৌসুমে কোমলমতি শিক্ষার্থীদেরকে সতর্ক থাকার অনুরোধ এবং অভিভাবকরা যেন বাড়িতে তাদের সন্তানদের নিয়মিত লেখাপড়া করে সেদিকে গুরুত্বারোপ করার আহ্বান করেছেন। এসময় আরও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মহিবুর রহমান, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকবৃন্দ।

    বক্তব্য শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে ২০২১ সালের নতুন বই তুলে দেন।

  • হবিগঞ্জে শিক্ষার্থীরা পেল নতুন বই

    হবিগঞ্জে শিক্ষার্থীরা পেল নতুন বই

    বছরের প্রথম দিনে হবিগঞ্জ জেলায় প্রাথমিক পর্যায়ের ৪ লাখ ২২ হাজার ২০৭ জন শিক্ষার্থীকে নতুন বই দেয়া হয়েছে।

    আজ পহেলা জানুয়ারি শুক্রবার সকাল এগারোটায় জেলা শহরের রাজনগর কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির

    বই বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, করোনা মহামারির মধ্যেও বর্তমান সরকারের প্রচেষ্টায় শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে সেই কথা চিন্তা করে নতুন বই বছরের প্রথম দিনই বিতরণ করা হয়েছে।

    পরে এমপি আবু জাহির শহর ও শহরতলীর আরও কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তখন হবিগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর হবিগঞ্জের ২ হাজার ৪২০টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বই দেয়া হচ্ছে। এর মাঝে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৫২টি এবং বাকীগুলো বেসরকারি।

  • হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২১ সালের কমিটি গঠন

    হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২১ সালের কমিটি গঠন

    হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২০ মেয়াদের বার্ষিক সাধারণ সভা এবং ২০২১ সালের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকালে ক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি ইসমাঈল হোসেনের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক সায়েদুজ্জাম্মান জাহির। এ সময় নব নিবার্চিত কমিটি অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সকল সদস্যরা।

    পরে সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ, রুহুল হাসান শরীফ, হারুনুর রশীদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, নির্মল ভট্টাচার্য্য রিংকু, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, ,সৈয়দ রাসেল চৌধুরী, এখলাছুর রহমান খোকন, শফিকুল আলম চৌধুরী, শ্রীকান্ত গোপ, রাশেদ আহমদ খান, আলমগীর খান, এমদাদুল ইসলাম সোহেল, আব্দুল হালীম প্রমুখ।

    সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদকের রিপোর্ট ও আয়-ব্যয়ের হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় বার্ষিক আয়-ব্যয়ের অডিট রিপোর্ট পেশ করেন ক্লাবের সহযোগী সদস্য বাদল রায়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রউফ সেলিম ও গীতা পাঠ করেন শ্রীকান্ত গোপ।

    ২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নিবার্চিত নেতৃবৃন্দ হলেন- সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ (চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিন), সহ-সভাপতি নির্মল ভট্টাচার্য্য রিংকু (দৈনিক সবুজ সিলেট), সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ (মাছরাঙা টিভি), সহ-সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী (একাত্তর টিভি), কোষাধ্যক্ষ ফয়সল চৌধুরী (দৈনিক বাংলাদেশের খবর), দপ্তর ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর (দৈনিক আজকের হবিগঞ্জ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঈন উদ্দিন আহমেদ (দৈনিক হবিগঞ্জের মুখ), সদস্যরা হলেন- শামীম আহছান (দৈনিক খোয়াই), রুহুল হাসান শরীফ (ইউএনবি), শফিকুল আলম চৌধুরী (দৈনিক ভোরের কাগজ), রাসেল চৌধুরী (দৈনিক সমকাল), প্রদীপ দাশ সাগর (যমুনা টিভি), মো. ছানু মিয়া (মোহনা টিভি), আব্দুল হালীম (এটিএন বাংলা), ফজলে রাব্বী রাসেল (দৈনিক হবিগঞ্জের জননী), পদাধিকারবলে সদস্য ২০২০ মেয়াদের বিদায়ী সভাপতি মো. ইসমাইল হোসেন (দৈনিক স্বদেশবার্তা) ও বিদায়ী সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির (আরটিভি)

  • বৃন্দাবন সরকারি কলেজে শুদ্ধাচার বিষয়ক অনলাইন সভা অনুষ্ঠিত

    বৃন্দাবন সরকারি কলেজে শুদ্ধাচার বিষয়ক অনলাইন সভা অনুষ্ঠিত

    আজ ৩০/১২/২০২০ তারিখ সন্ধ্যা ছয়টায় বৃন্দাবন সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে শুদ্ধাচার বিষয়ক এক অনলাইন সভা অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন উদ্ভিদ বিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব।

    তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন ও জাতীয় শুদ্ধাচার নীতির প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তিনি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাতীয় জীবনে শুদ্ধাচারের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

    সভাপতির বক্তব্যে দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী বলেন, ব্যক্তি জীবনে নীতিনৈতিকতার সাথে জীবন যাপন এবং প্রাতিষ্ঠানিক ও জাতীয় জীবনে শুদ্ধাচার প্রতিষ্ঠা একই সূত্রে গাঁথা। তিনি সহকর্মীদের আরও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

    আলোচনায় অংশগ্রহণ করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান জনাব আলপনা কর্মকার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব জিয়া আরেফিন আজাদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব আবু আহসান কবির, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মাহবুবা খানম, সহকারী অধ্যাপক জনাব মো. তোফাজ্জল আলী, জনাব খলিলুর রহমান, জনাব মো. আবু ছিদ্দিক, ড. আজহার শাহিন প্রমুখ।