Category: হবিগঞ্জ সদর

  • বিআরটিসি বাস বন্ধের দাবি পরিবহণ মালিক-শ্রমিকদের : আন্দোলনের হুশিয়ারি

    বিআরটিসি বাস বন্ধের দাবি পরিবহণ মালিক-শ্রমিকদের : আন্দোলনের হুশিয়ারি

    হবিগঞ্জ-সিলেট রুটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বাস চলাচল নিয়ে মাথা ব্যাথা শুরু হয়েছে পরিবহণ মালিক শ্রমিকদের। এই বাস বন্ধের দাবি জানিয়ে তারা কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছের তারা।

    বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় ষ্টিয়ারিং কমিটি কোষাধ্যক্ষ আনিছুল হক মানিক বলেন, “আমরা সাধারণ পরিবহণ মালিক-শ্রমিক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। হাইকোর্টের নির্দেশনা অমাণ্য করে সড়কে অবৈধ পরিবহণগুলো চলাচল করছে। বারবার আন্দোলন করে গেলেও প্রশাসন তাদের বিষয়ে কোন ব্যবস্থা না নেয়া আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। এখন আবার হবিগঞ্জ-সিলেট, সিলেট-মৌলভীবাজার রুটে বিআরটিসি বাস চলাচল শুরু করছে। এতে আমরা আরও ক্ষতিগ্রস্থ হব।”

    তিনি বলেন, ‘আমাদের দাবি এই দুই রুটে বিআরটিসি বাস চলাচল শুরু করার আগেই বন্ধ ঘোষণা করা হোক। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব।’

    মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে এই বাস সার্ভিস উদ্বোধন করেন।

    সিলেট বিভাগের চার জেলায় পরিবহণ শ্রমিকদের ৭২ ঘন্টার ধর্মঘট চলার কারণে আপাতত চলছে না বাসগুলো। কর্তৃপক্ষ বলছে ধর্মঘট পরিস্থিতির পরই এই বাসগুলো চলাচল শুরু করবে।

    বিআরটিসি সিলেট ডিপো ইনচার্জ জুলফিকার আলী জানান, পরীক্ষামূলকভাবে হবিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির এসি বাস চলাচল শুরু হয়েছে। এই রুটে আপাতত ৬টি বাস চালুর সিদ্ধান্ত নিয়েছি আমরা। প্রথম পর্যায়ে দুইটি বাস চলাচল করবে। পরবর্তীতে এই রুটে একে একে ৬টি বাস নামানো হবে।

    এদিকে, বিআরটিসির এসি বাস সার্ভিস চালুর সাথে সাথে ভাড়া নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন কর্তৃপক্ষ।

    বিআরটিসি সিলেট ডিপো সূত্রে জানা যায়, সিলেট-হবিগঞ্জ রুটের এসি গাড়ির ভাড়া ২৭৭ টাকা। তবে শীতকালিন সময়ে ভাড়া নেয়া হবে ১৮০ টাকা। সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল রুটের ভাড়া নেয়া হবে শ্রীমঙ্গলে ২৩৫ টাকা এবং মৌলভীবাজারে ১৮০ টাকা। এখানে ভাড়া মৌলভীবাজারে ১৪০ থেকে ১৬০ টাকা ও শ্রীমঙ্গল ১৭০ থেকে ১৮০ টাকা।

  • সাবেক এমপি কেয়া চৌধুরীকে লাঞ্ছিতের চেষ্টা

    সাবেক এমপি কেয়া চৌধুরীকে লাঞ্ছিতের চেষ্টা

    শায়েস্তাগঞ্জে বিজয় দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শাখাওয়াত হোসেন শফিকের সামনে সাবেক সংসদ সদস্য (এমপি) আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়াকে লাঞ্ছিতের চেষ্টা করেছে একদল যুবক। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে।

    মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধার দিকে মহান বিজয় দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ ঘটনাটি ঘটে।

    জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া।

    সভার এক পর্যায়ে বক্তব্য দিচ্ছিলেন আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। এ সময় তার বক্তব্যে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একদল যুবক কেয়া চৌধুরীকে লাঞ্চিতের চেষ্টা চালায়। পরে উপস্থিত পুলিশ তাকে উদ্ধার করে।

    আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়াকে ফোন তার ব্যক্তিগত সহকারী বলেন- ম্যাডাম সভা থেকে আসার পরই খুব অসুস্থ আছেন, এখন কথা বলতে পারবেন না।

    এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘সভায় কেয়া চৌধুরীর একটি বক্তব্যকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় কে বা কারা কেয়া চেওধুরীকে লাঞ্চিতের চেষ্টা চালায়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

  • আজ থেকে হবিগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাসের যাত্রা শুরু

    আজ থেকে হবিগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাসের যাত্রা শুরু

    হবিগঞ্জ-সিলেট সড়কে যাত্রা শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বাস সার্ভিস। এই রুটে আপাততো ৬টি এসি বাস চালাচল করবে।

    আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে এই বাস সার্ভিস উদ্বোধন করেন।

    এ সময় মন্ত্রী বলেন, আগামী জানুয়ারি মাসে সিলেট-ঢাকা চার লেন প্রকল্প একনেকে উত্থাপন করা হবে। এই প্রকল্পে এডিবি অর্থায়ন করবে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

    বিআরটিসি সিলেট ডিপো ইনচার্জ জুলফিকার আলী জানান, পরীক্ষামূলকভাবে হবিগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসির এসি বাস চলাচল শুরু হয়েছে। এই সড়কে আপাততো ৬টি বাস চালু চলবে। যাত্রীদের চাহিদা অনুপাতে বাস আরও বাড়ানো হতে পারে।

    উদ্বোধনের পর সিলেট থেকে যাত্রী নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসছে একটি বাস।

    হবিগঞ্জ সিলেট সড়কে বিআরটিসি বাস চালু হওয়ায় যাত্রী সাধারণ বিআরটিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এবং যাত্রীরা মনে করেন শুধু ৬টি বাস নয় বিআরটিসি তাদের সেবা আরো বৃদ্ধি করবেন।

    অন্যদিকে, সিলেটের সাথে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কেও ৬টি বিআরটিসির এসি বাস যাত্রা শুরু করে।

  • হবিগঞ্জে খোয়াই সাইক্লিং ক্লাবের উদ্বোধন

    হবিগঞ্জে খোয়াই সাইক্লিং ক্লাবের উদ্বোধন

    সুস্বাস্হ্য আর যোগ্যতায়,
    এগিয়ে রবো বিশ্বটায়। এই প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে খোয়াই সাইক্লিং ক্লাব এর উদ্বোধন।

    আজ ২১ই ডিসেম্বর সোমবার হবিগঞ্জে বিজয় দিবস উপলক্ষে খোয়াই সাইক্লিং ক্লাব নামে একটি সাইক্লিং ক্লাব উদ্বোধন করা হয়।

    উদ্বোধন উপলক্ষে সাইকেল র‍্যালি, পতাকা বিতরণ, মাক্স বিতরণ করা হয়।

    সাইক্লিং ক্লাবের সহকারী পরিচালক নাজমুল ইসলাম নাহিদ এর সঞ্চালনায় এবং ক্লাবের পরিচালক আহমদ তালহা এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ডা. আল-আমিন সুমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শফিউল বারি আওয়াল।

  • যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি এর উদ্যোগে অটোরিকশা উপহার

    যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি এর উদ্যোগে অটোরিকশা উপহার

    যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি (ইনক) এর উদ্যোগে একটি অস্বচ্ছল পরিবারকে স্বাবলম্বী করে তোলার প্রয়াসে পইল ইউপির বারাপইত গ্রামের দরিদ্র বারিক মিয়ার পুত্র শাকিলের জন্য একটি অটোরিকশা উপহার দেয়া হয়।

    উল্লেখ্য নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শাকিলের সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি এই উদ্যোগ নেয়।

    হবিগঞ্জ সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব মোতাচ্ছিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাকিলের পক্ষ থেকে তার বাবা বারিক মিয়ার হাতে অটোরিকশার চাবি তোলে দেন।

    যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি এর উদ্যোগে অটোরিকশা উপহার
    উপহারটি প্রদান পুর্বের স্থিরচিত্র।

    এ সময় উপিস্থিত ছিলেন পৈইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, ডাঃ সৈয়দ এম আবরার জাবের, সুমন সৈয়দ মাহবুব সহ ইভেন্টের সাথে সংশ্লিষ্ট আরো অনেকে।

  • হবিগঞ্জে প্লাজমা’র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

    হবিগঞ্জে প্লাজমা’র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

    “আমার রক্তে যদি বাঁচাতে পারে মুমূর্ষু রোগীর প্রাণ, তবে কেন করবোনা আমি স্বেচ্ছায় রক্তদান” এই অনন্য স্লোগান কে সামনে রেখে হবিগঞ্জ জেলায় পরিচালিত “প্লাজমা ব্লাড সোসাইটি, হবিগঞ্জ” এর উদ্যোগে “ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে।

    আজ (২০ ডিসেম্বর) সকাল দশ ঘটিকার সময় হবিগঞ্জ এর প্রাণকেন্দ্র আর ডি হলের সামনে সংগঠনটির সভাপতি মোহাম্মদ আফজাল এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ক্যাম্পেইন এ প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন হবিগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী মহসীন আহমদ।

    বিশেষ অতিথি হিসেবে পরিদর্শন করেন এবং দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উক্ত সংগঠন এর প্রধান উপদেষ্টা তারেকুল ইসলাম।

    এছাড়াও ক্যাম্পেইন পরিদর্শন করেন প্রভাষক নজরুল ইসলাম, ফোয়াদ হাসান, রফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুল হাফিজ ভূইয়া সহ আরো অনেকেই।

    হবিগঞ্জে প্লাজমা'র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

    ক্যাম্পেইন চলে দুপুর ২ ঘটিকা পর্যন্ত। সংগঠন এর সেক্রেটারি সাদ্দাম হোসাইন শুভ এবং সহ-সভাপতি এমদাদুল হক মিলনের সহযোগিতায় উক্ত সংগঠন এর শুভাকাঙ্ক্ষী মেডিকেল টেকনোলজিস্ট শিপার আহমেদ, নাজীম উদ্দিন, রানা মিয়া ক্যাম্পেইন এ আসা সকল জনসাধারণের রক্তের গ্রুপ নির্ণয় করে দেন।

    এ সময় উপস্থিত হয়ে সার্বিক সহযোগিতা করেন সংগঠক হুসাইন আহমদ, আশরাফুল ইসলাম সুজন, নুরুল ইসলাম নাহিদ, নাজমুল ইসলাম নাহিদ, শামীম ভূইয়া প্রমুখ।

    উক্ত ক্যাম্পেইন এর মাধ্যমে হবিগঞ্জ শহরের অন্তত দেড় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

    সর্বশেষে সংগঠন এর সকল সদস্যদের সাথে নিয়ে হবিগঞ্জ জেলার আপামর জনসাধারণকে সবসময় রক্ত দিয়ে এবং রক্ত মেনেজ করে দেয়ার মাধ্যমে মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নেয়ার জন্য প্রতিজ্ঞা করেন সভাপতি মোহাম্মদ আফজাল।

  • অস্বচ্ছল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন এমপি আবু জাহির

    অস্বচ্ছল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন এমপি আবু জাহির

    হবিগঞ্জ সদর উপজেলায় গোপায়া ও নিজামপুর ইউনিয়নের বাসিন্দা ৬শ’ জন অস্বচ্ছল নারী-পুরুষের মাঝে সরকারি শীতবস্ত্র বিতরণ করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    শনিবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত প্রথমে গোপায়া ও পরে নিজামপুর ইউনিয়নে তিনি শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। তখন শীতে করোনাভাইরাস সংক্রমন থেকে বাঁচতে সকলকে সতর্কতা অবলম্বন করেই দৈনন্দিন কর্মকান্ড পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছেন।

    এছাড়া বর্তমান সরকারের আমলে জনবান্ধব নানা কর্মসূচির কথা তুলে ধরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের প্রতি দোয়া কামনা করেন। পাশাপাশি দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের প্রয়োজনীয়তা সম্পর্কেও বক্তৃতা করেন এমপি আবু জাহির

    পৃথক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ, নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জবেদ আলী মাস্টার ও সাধারণ সম্পাদক ডা. কুতুব উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।