Category: হবিগঞ্জ সদর

  • বৃন্দাবন সরকারি কলেজে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

    বৃন্দাবন সরকারি কলেজে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

    হবিগঞ্জ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজে দিনব্যাপী মহান বিজয় দিবস ২০২০ উদযাপন করা হয়। কলেজ প্রাঙ্গনে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে মহান বিজয় দিবসটি পালন করা হয়।

    কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী এবং সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম ও প্রভাষক মিলি আক্তার তমার উপস্থিতিতে সূর্যোদয়ের সাথে সাথে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে বিজয় দিবস পালন শুরু হয়। এরপর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী ও শিক্ষকদের একটি দল দুর্জয় হবিগঞ্জে পুষ্পস্তবক অর্পণ করেন।

    বৃন্দাবন সরকারি কলেজে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

    এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। শিক্ষক পরিষদ ও অনলাইনে বিজয় দিবসের আলোচনা সভা করা হয়। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রভাষক মিলি আক্তার তমার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক পান্না বসু, অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম মল্লিক, অধ্যাপক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক মোঃ আব্দুল হাকিম, অধ্যাপক মোঃ ইলিয়াস বখ্ত চৌধুরি ও অধ্যাপক মোঃ মকুব আলী।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক জিয়া আরেফিন আজাদ, সহযোগী অধ্যাপক এ.কে.এম.হারুনুর রশীদ, সহযোগী অধ্যাপক সৈয়দা রকিবুন্নাহার, সহযোগী অধ্যাপক মুর্শেদা বর চৌধুরী নাজনীন, সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ, সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক আলপনা কর্মকার, সহযোগী অধ্যাপক আবু আহমদ আহসান কবির, সহযোগী অধ্যাপক জেসমীন চৌধুরী।

    বৃন্দাবন সরকারি কলেজে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

    এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপকহায়াত মাহমুদ রাসেল, সহকারী অধ্যাপকমাহবুবা খানম চৌধুরী, সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু সিদ্দিক, সহকারী অধ্যাপক সাজিয়া সারমিন, সহকারী অধ্যাপক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী অধ্যাপক মোঃ তোফাজ্জল আলী, সহকারী অধ্যাপক মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান কবির, সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল মজীদ, সহকারী অধ্যাপক তাহমিনা তাসলিম, সহকারী অধ্যাপক হিমাংশু শেখর সূত্রধর, সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব, সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ ও সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন প্রমুখ।

    সন্ধ্যায় শহিদদের স্বরণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টানের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি পালন শেষ হয়।

  • ইয়াং বাংলার সাথে হাসি’র বিজয় দিবস উদযাপন

    ইয়াং বাংলার সাথে হাসি’র বিজয় দিবস উদযাপন

    আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ উপলক্ষ্যে হবিগঞ্জ পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত সামাজিক সংগঠন ‘হাসি’ বছর ব্যাপী বৃক্ষ রোপন কর্মসুচির শুভ সূচনা করে।

    এসময় উপস্থিত ছিলেন হাসি’র উপদেষ্টা ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী, রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর প্রেসিডেন্ট সৈয়দ তোফায়েল কামাল, হাসি’র উপদেষ্টা ও প্রকল্প পরিচালক প্রশান্ত কুমার দাস, লাইব্রেরিয়ান সাইফুল ইসলাম, হাসির সভাপতি কামরুজ্জামান রুবেল, সাধারণ সম্পাদক কামরুল হাসান, রিপা দেব, প্রসেনজিৎ দেব, নূরজাহান আক্তার, সৈয়দ ফারহান তাজওয়ার শাওন, মেহেরুননেছা জেনি সহ হাসি’র অন্যান্য স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

    বৃক্ষ রোপন কর্মসুচিতে বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয় এবং এই বৃক্ষ রোপণ কর্মসূচী ২১ সাল পর্যন্ত বছরব্যাপী চলমান থাকবে বলে জানান হাসি’র সভাপতি কামরুজ্জামান রুবেল।

    বৃক্ষ রোপণ শেষে সমাজ পরিবর্তনের অঙ্গীকার/শপথ – নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও পরমতসহিষ্ণু সার্বজনীন সমাজ গঠনের অঙ্গিকারের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

  • হবিগঞ্জে পালিত হলো মহান বিজয় দিবস

    হবিগঞ্জে পালিত হলো মহান বিজয় দিবস

    মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে শহিদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি।

    আজ বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয়  দিবসের সূচনা করা হয়।

    দূর্জয় হবিগঞ্জ এবং শহিদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

    এসময় হবিগঞ্জ জেলা পুলিশ, মুক্তিযুদ্ধ সংসদ, জেলা আওয়ামিলীগ, জেলা যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

    হবিগঞ্জ জেলা আওয়ামি লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক
    হবিগঞ্জ জেলা আওয়ামি লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক।

    করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে এবার মহান বিজয় দিবস  হবিগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হচ্ছে।

  • মামলায় হেরে আদালত চত্ত্বরে যুবকের আত্মহত্যা

    মামলায় হেরে আদালত চত্ত্বরে যুবকের আত্মহত্যা

    হবিগঞ্জে মামলা করে স্ত্রী ও সন্তানকে না পাওয়ার ক্ষোভে আদালত চত্ত্বরেই ছুরিকাঘাতে হাফিজুর রহমান নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে হবিগঞ্জে আদালত চত্ত্বরেই তিনি নিজের বুকে ছুরিকাঘাত করে আত্মহত্যা।

    নিহত যুবক হাফিজুর রহমান শহরের কামড়াপুর গ্রামের বসিন্দা নূর মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামের নানার বাড়িতে বসবাস করছিলেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাফিজুর কয়েক বছর পূর্বে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে বুশরা বেগমকে বিয়ে করেন। তাদের একটি সন্তানও রয়েছে। ইতিমধ্যে তাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে মনোমালিন্যতা সৃষ্টি হয়। এক পর্যায়ে বুশরা বাবার বাড়ি চলে যান। পরবর্তীতে স্ত্রী ও সন্তানকে পাওয়ার জন্য আদালতের দ্বারস্ত হন হাফিজুর। তিনি একটি মামলা দায়ের করেন।

    উক্ত মামলায় সোমবার দুপুর আদালতে হাজির হয়ে বুশরা স্বামীর সাথে যাবেন না বলে জানান। এর প্রেক্ষিতে আদালত তাকে বাবার জিম্মায় যাওয়ার আদেশ দেন। এরপর আদালত থেকে বেড়িয়েই হাফিজুর নিজের বুকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। গুরুতর আহত হওয়ায় আশংকাজনক অবস্থায় তাকে সিলেট প্রেরণ করা হলে পথে তার মৃত্যু হয়।

  • হবিগঞ্জে ‘ল’ পরীক্ষার ফরম পূরণ মওকুফের দাবিতে মানববন্ধন

    হবিগঞ্জে ‘ল’ পরীক্ষার ফরম পূরণ মওকুফের দাবিতে মানববন্ধন

    ভর্তির সময় আগাম ফি মওকুফের দাবিতে আজ রবিবার বিকাল ৪ ঘটিকার সময় হবিগঞ্জ ল’কলেজের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    আগাম ফি প্রদানকৃত ১৫,০০০ টাকা বেতন ও অন্যান্য ফি’র সাথে সমন্বয় করে করোনা পরিস্থিতি বিবেচনা করে ল’ফাইনাল পরীক্ষার ধার্যকৃত ৭০০০ টাকা ফরম পূরণ মওকুফের জন্য এই মানববন্ধন আয়োজন করা হয়।

    ২০১৮-২০১৯ ইং সেশনের ফাইনাল পরীক্ষার্থী শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং পরীক্ষার্থী ফয়সল আহমেদ তুষার এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পরীক্ষার্থী তোফাজ্জল হোসেন, জেসি বেগম, সাইফুর রহমান মিজান, শেখ আজিজুর রহমান, অরুন শূক্ল দাশ, শেখ মঈনুল শশী, আমিনুল ইসলাম, মোজাম্মেল হক, সমীরণ দাশ, মোতালিব তালুকদার দুলাল, গাজী আলী হায়দার, তনুকা সেন প্রমুখ।

    মানববন্ধনে বক্তাগণ বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি দাবির প্রতি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ না করা হয় তাহলে অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচী গ্রহণ করা হবে।
    ফরম ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ল’কলেজ প্রশাসন ও পরীক্ষার্থীদের প্রতি ফরম পূরণ সংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখার আহবান জানান।

    উল্লেখ্য যে, গত ৩ ডিসেম্বর অধ্যক্ষ বরাবর উক্ত দাবিতে স্মারকলিপি প্রদান করেও আশানুরূপ কোন সিদ্ধান্ত পাওয়া যায় নি।

  • হবিগঞ্জ পৌর নির্বাচনে নৌকা চায় ৯ জন

    হবিগঞ্জ পৌর নির্বাচনে নৌকা চায় ৯ জন

    আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের কাছে আবেদন করেন। বৃহস্পতিবার বিকেলে পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রার্থীরা তাদের প্রার্থীতা ঘোষণা করেন।

    তারা হলেন, বর্তমান পৌর মেয়র মিজানুর রহমান মিজান, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা সেচ্চাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর উদ্দিন চৌধুরী বুলবুল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শুভ্র শংক রায়, জেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন ওসমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী ও পৌর আওয়ামী লীগ নেতা তারেক উদ্দিন সুমন।

    এ ব্যাপারে পৌর আওয়ামী লীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু জানান, হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট ১০ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদন করেন। পরে মশিউর রহমান ওসমান তার আবেদন প্রত্যাহার করে নেন। তবে বাকি ৯ জনের মধ্যে সমঝোতা করার চেষ্টা করলেও সমঝোতা না হওয়ায় একটি যাচাই-বাচাই কমিটি গঠন করা হয়।

    কমিটির সদস্যরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু ও সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম। আজ শুক্রবার কমিটির সদস্যরা প্রাথমিকভাবে যাচাই-বাচাই করে তালিকা কেন্দ্রে পাঠাবেন।

    নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর সভাপতিত্বে ও মোতাচ্ছিরুল ইসামের পরিচালনায় বিশেষ সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী।

  • আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী আর নেই

    আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী আর নেই

    আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জীর ছোট ভাই আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

    রোববার (৬ ডিসেম্বর) ভোরে ইংল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি প্রায় ১০ বছর যাবত ইংল্যান্ডে বসবাস করছিলেন।

    এর আগে আল্লামা ইমদাদুল হক জাতীয় ঈদগাহের ইমাম, সৌদিআরবে মসজিদে নববীর মুহাদ্দিস, সিলেট রেঙ্গা মাদরাসাসহ লন্ডনের একাধিক মাদরাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেন এবং বুখারী শরীফের আরবী ব্যাখ্যা গ্রন্থের লেখকও ছিলেন।

    নিহতের পারিববারিক সূত্রে জানা যায়, তিনি ২ ছেলে ৩ মেয়ে সন্তান রেখেছেন। সবাই ইংল্যান্ডে বসবাস করছেন।

    নিহত ইমদাদুল হকের ভাতিজা হাফেজ মাওলানা তাফহীমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে ইংল্যান্ডে দাফন করা হবে।