Category: হবিগঞ্জ সদর

  • জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ পেলেন হবিগঞ্জের কামরুজ্জামান রুবেল

    জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ পেলেন হবিগঞ্জের কামরুজ্জামান রুবেল

    ইয়াং বাংলা আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০’ মনোনীত হয়েছেন হবিগঞ্জ এ্যাসোসিয়েশন ফর অটিজম এন্ড সোস্যাল ইমপ্রোভমেন্ট “হাসি” এর প্রতিষ্টাতা ও সভাপতি কামরুজ্জামান রুবেল।
    আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং ‘ইয়াং বাংলা’এর মুখপাত্র সজীব ওয়াজেদ জয় চতুর্থ জয় বাংলা অ্যাওয়ার্ডে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
    এবছর ৩০টি সংগঠনের ৩০জনকে দেয়া হয়েছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। ২টি ক্যাটাগরিতে ও১৩টি সাব ক্যাটাগরিতে দেয়া হয়েছে। প্রায় ৭০০র অধিক সংগঠন আবেদন করে যাদের মধ্যে থেকে প্রাথমিক ১০৩টি ও পরবর্তীতে কাজের উপর ভিত্তি করে ৫০টি চূড়ান্তভাবে বাছাই করা হয়।
    অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে কামরুজ্জামান রুবেল বলেন, নির্স্বাথ কাজের স্বীকৃতি সরূপ “‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০’ আমাদের প্রিয় সংগঠন হাসি নির্বাচিত হওয়ায় আমরা খুবই আনন্দিত ও প্রফুল্লিত। সমাজের অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী, অটিস্টিক শিশুসহ সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আরো বেশি কাজ করতে এই স্বীকৃতি আমাদের উদ্বুদ্ধ করবে।
    তরুণদের উদ্দেশ্য কামরুজ্জামান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। অথচ তারা সমাজে অনেক পিছিয়ে আছে। তরুণ হিসাবে আমাদের উচিৎ ধাপে ধাপে তাদের অধিকার সুনিশ্চিত করা। কারণ তারা আমাদের কাছে তাদের অধিকার কাছ, করুণা বা সহানুভূতি নয়। আর নির্স্বাথ ভাবে সমাজের জন্য কিছু করলে সমাজ অবশ্যই এর সঠিক মূল্যায়ন দিবে।
    উল্লেখ্য, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তত্ত্বাবধানে ২০১৪ সালের নভেম্বরে যাত্রা শুরু করে ‘ইয়াং বাংলা’। সেই থেকে প্রতি বছর সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া যুব উদ্যোক্তা ও সংগঠনকে অনুপ্রাণিত করতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ দেওয়া হচ্ছে।
    ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশ ও সমাজে অনবদ্য ভূমিকা রাখা ১৩০টি যুব সংগঠনকে সম্মাননা দিয়েছে ‘ইয়াং বাংলা’।
  • হবিগঞ্জের ২ হাসপাতালকে লক্ষ টাকা জরিমানা

    হবিগঞ্জের ২ হাসপাতালকে লক্ষ টাকা জরিমানা

    হবিগঞ্জে দুইটি বেসরকারি হাসপাতালে লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদান করাসহ নানা অভিযোগে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

    মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা।

    সূত্রে জানা যায়, জেলা শহরের সবুজবাগ এলাকায় খোয়াই হাসপাতালে লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদান, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ঔষধ ব্যবহার, ব্যবহৃত পুরাতন সুতা সংরক্ষণ এবং দায়িত্বশীল রেজিস্ট্রাড মেডিক্যাল প্র্যাক্টিশনার ও নার্সের অনুপস্থিতি ইত্যাদির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে হাসপাতালের ব্যবস্থাপককে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়।

    এছাড়াও, শহরের বাসস্ট্যান্ড এলাকার জাপান বাংলাদেশ হসপিটালে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০ হাজার জরিমানা করা হয়েছে।

    এসময় ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহায়তা করেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক।

    এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, “লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রদানকারী খোয়াই হাসপাতালকে বন্ধ করে দেওয়া হয়েছে।”

  • হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনসার সদস্যের মৃত্যু

    হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনসার সদস্যের মৃত্যু

    হবিগঞ্জের পুলিশ লাইনের ভিতরে ডাল কাটতে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বিল্লাল হুসেন নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ পুলিশ লাইনে ভেতরে এ দূর্ঘটনাটি ঘটে।

    নিহত বিল্লাল হুসেন (৪০) কুষ্টিয়া জেলার বাসিন্দা। দীর্ঘ ১০ বছর ধরে তিনি হবিগঞ্জ পুলিশ লাইনের বাগান পরিচর্যা ও টুকিটাকি কাজে নিয়োজিত ছিলেন।

    হবিগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান জানান, “বিল্লাল হুসেন সকাল থেকেই পুলিশ লাইনের ভেতরে গাছের ডাল কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে গাছের উপর থেকে ছিটকে নিচে পড়ে যায়।”

    “গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. পলাশ চন্দ্র দেবনাথ মৃত ঘোষণা করেন।”

  • সুস্থ হয়ে ফিরলেন এমপি আবু জাহির

    সুস্থ হয়ে ফিরলেন এমপি আবু জাহির

    করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ১৯ দিন পর ঢাকা থেকে হবিগঞ্জে ফিরেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। রবিবার রাতে তাঁর হবিগঞ্জে পৌঁছার তথ্য নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সুদীপ দাস।

    এর আগে কোভিড-১৯ পরীক্ষার ফলোটআপ রিপোর্টে করোনা নেগেটিভ আসায় গত ৩ নভেম্বর এমপি আবু জাহিরকে সম্মিলিত সামারিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ন্যাম ভবনের বাসায় স্থানান্তর করা হয়। এরপর গত ৬ নভেম্বর পুনরায় করোনা পরীক্ষা করা হলেও তখনও কোভিড-১৯ নেগেটিভ আসলে ৮ নভেম্বর তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে যোগ দেন।

    রবিবার জাতির পিতার জন্মশতবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র বক্তব্যের মধ্য দিয়ে বিশেষ অধিবেশনের সমাপ্তি ঘটে। পরে সংসদ থেকে বেরিয়ে তিনি সরাসরি হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন।

    প্রসঙ্গত, এমপি আবু জাহির করোনা ভাইরাস পরীক্ষার জন্য গত ২৫ অক্টোবর নমুনা দিলে পরদিন রিপোর্ট পজিটিভ আসে। এরপর এক রাত তিনি নিজ বাসভবনেই ছিলেন। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপি আবু জাহিরকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত এমপি আবু জাহিরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করায় এমপি আবু জাহির তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এছাড়া অসুস্থ হওয়ার পর থেকে দেশে-বিদেশে দলমত নির্বিশেষে মিলাদ ও দোয়া মাহফিল অব্যাহত রাখায় এবং বিভিন্ন মন্দিরে প্রার্থনা করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

  • হবিগঞ্জে বিচার বিভাগের কর্মচারীদের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

    হবিগঞ্জে বিচার বিভাগের কর্মচারীদের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

    হবিগঞ্জে পদোন্নতি ও নিয়োগ বিধি সংশোধনসহ তিন দফা দাবিতে জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সদস্যরা।

    আজ বুধবার (১১ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে সারা বাংলাদেশের ন্যায় হবিগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হাসানের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।

    হবিগঞ্জে বিচার বিভাগের কর্মচারীদের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
    স্মারকলিপি প্রদান করার সময়।

    এসময়, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সৈয়দ ওয়াহিদুজ্জামান নাজু, সাধারণ সম্পাদক শাকিল মিয়া, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক, যুগ্ম সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ মানব বিষয়ক সম্পাদক মুখলেছুর রহমান, সহ সভাপতি ইমরুল চৌধুরী, সহ সভাপতি সাইফুর রহমান খান, সহ সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ৩ দফা দাবিসমূহ হলো – অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান। সকল পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক হাইকোর্ট বিভাগ ও মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি ৫ বছর পরপর পদোন্নতি অথবা উচ্চ্চতর গ্রেড প্রদানের ব্য্যবস্থা করা। অধস্তন সকল আদালতের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন।

    স্মারকলিপি প্রদান পরবর্তী পথসভায় বক্তারা বলেন, আগামী ২৬ নভেম্বর এর মধ্যে এ দাবি মানার কোন ইতিবাচক পদক্ষেপ না পাওয়া গেলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা দিবেন সংগঠনের সদস্যরা।

  • হবিগঞ্জে অনুষ্টিত হয়েছে ইদে মিলাদুন্নবি সাঃ কনফারেন্স

    হবিগঞ্জে অনুষ্টিত হয়েছে ইদে মিলাদুন্নবি সাঃ কনফারেন্স

    এম সিজিলঃ হবিগঞ্জ শহরের পৌর টাউন হলে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ইদে মিলাদুন্নবি সাঃ কনফারেন্স।

    আজ ১০ই নভেম্বর রোজ মঙ্গলবার জোহরের পর থেকে শুরু করে রাত ৯ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এই কনফারেন্স। কনফারেন্স আয়োজন করেন আল্লামা ছাহেব কিবলা ফুলতলী রহঃ প্রতিষ্ঠিত সংঘটন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখা।

    উক্ত কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদির – চেয়ারম্যান, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

    প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর যুগ্ন মহাসচিব আল্লামা আহমদ হাসান চৌধুরী ফুলতলী – সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।

    অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আলহাজ্ব মোহাম্মদ রইছ মিয়া – সভাপতি, মসজিদ সমন্বয় সুন্নি সংগ্রাম পরিষদ হবিগঞ্জ।

    এম সিজিলঃ হবিগঞ্জ শহরের পৌর টাউন হলে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ইদে মিলাদুন্নবি সাঃ কনফারেন্স। আজ ১০ই নভেম্বর রোজ মঙ্গলবার জোহরের পর থেকে শুরু করে রাত ৮ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এই কনফারেন্স। কনফারেন্স আয়োজন করে আল্লামা ছাহেব কিবলা ফুলতলী রহঃ প্রতিষ্ঠিত সংঘটন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখা। উক্ত কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদির - চেয়ারম্যান, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ্ এর যুগ্ন মহাসচিব আল্লামা আহমদ হাসান চৌধুরী ফুলতলী - সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আলহাজ্ব মোহাম্মদ রইছ মিয়া - সভাপতি, মসজিদ সমন্বয় সুন্নি সংগ্রাম পরিষদ হবিগঞ্জ। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন আলহাজ্ব হজরত মাওলানা ফরিদ উদ্দিন আহমদ- সভাপতি, আনজুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন হবিগঞ্জ পৌর মেয়র জনাব মিজানুর রহমান মিজান, ৩নং পৈল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফসহ আল ইসলাহ্ ও তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয়, স্থানীয় নেতাকর্মীবৃন্দ। কনফারেন্সে বক্তরা রাসূল সাঃ এর জীবন কর্ম , শান মান নিয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করা হয়েছে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে।
    উপস্থিত শ্রোতাগণ।

    উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন আলহাজ্ব হজরত মাওলানা ফরিদ উদ্দিন আহমদ- সভাপতি, আনজুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা।

    অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন হবিগঞ্জ পৌর মেয়র জনাব মিজানুর রহমান মিজান, ৩নং পৈল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফসহ আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয়, স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

    কনফারেন্সে বক্তরা রাসূল সাঃ এর জীবন কর্ম , শান মান নিয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করা হয়েছে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে।

  • হবিগঞ্জে লাইসেন্সবিহীন ২ হাসপাতালকে জরিমানা

    হবিগঞ্জে লাইসেন্সবিহীন ২ হাসপাতালকে জরিমানা

    হবিগঞ্জে লাইসেন্সবিহীন ২ হাসপাতালকে জরিমানা। জেলা শহরে দুইটি প্রাইভেট হাসপাতালে লাইসেন্স না থাকায় ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

    রোববার (৮ নভেম্বর) বিকালে শহরের পুরাতন হাসপাতাল সড়কে প্রাইম কেয়াার ডায়াগনস্টিক ও বাস স্ট্যান্ড এলাকায় নিউ লাইফ কেয়ার হাসপাতালে এসব জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা।

    সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে প্রাইম কেয়ার ডায়াগনস্টিককে লাইসেন্স না থাকায় ৫ হাজার, নিউ লাইফ কেয়ার হাসপাতালকে লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদান ও দায়িত্বশীল মেডিক্যাল প্র্যাক্টিশনারের অনুপস্থিতি ইত্যাদি অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

    হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান- এসময় লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেয়া হয়।