Category: হবিগঞ্জ সদর

  • হবিগঞ্জে ৮দিন ব্যাপী সাংবাদিক কর্মশালা শুরু

    হবিগঞ্জে ৮দিন ব্যাপী সাংবাদিক কর্মশালা শুরু

    বাংলাদেশ প্রেস ইন্সষ্টিটিউটের উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাবে ৩ ধাপে ৮দিন ব্যাপী সাংবাদিক কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রথম ধাপে ৩দিন ব্যাপী ‘অনুসন্ধানমুলক রিপোর্টিং প্রশিক্ষণ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।

    প্রেসক্লাব সভাপতি ঈসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহিরের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিআইবির প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।

    প্রথম দিনে অনুসন্ধানমুলক রিপোর্টিং ও ডেপথ রিপোর্টিং-এর পার্থক্য, অনুসন্ধানমুলক রিপোর্টিং এর ধরণ ও প্রকরণ, অনুসন্ধানমুলক রিপোর্টিং এর তথ্য সংগ্রহের কৌশল, অনুসন্ধানমুলক প্রতিবেদন তৈরীতে রিপোর্টারের প্রস্তুতি এবং অনুসন্ধানমুলক রিপোর্টিয়ের প্রধান প্রতিবন্ধকতা সমুহ বিষয়ে রিসোর্সপার্সন ছিলেন বৈশাখী টেলিভিশনের প্লানিং কনসালট্যান্ট জুলফিকার আলী মানিক।

    কর্মশালায় ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। আগামীকাল শনিবার ৩দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস ইন্সষ্টিটিউট (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ।

    এছাড়া আগামী ১ ও ২ নভেম্বর ‘শিশু ও নারী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ এবং ৩, ৪ ও ৫ নভেম্বর সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হবে। ৩ ধাপের এ প্রশিক্ষণে জেলা ও উপজেলার ১শ জন সাংবাদিক অংশগ্রহণ করবেন।

  • ফ্রান্সের বিরোদ্ধে হবিগঞ্জে ইসলামী সংগ্রাম পরিষদের বিক্ষোভ

    ফ্রান্সের বিরোদ্ধে হবিগঞ্জে ইসলামী সংগ্রাম পরিষদের বিক্ষোভ

    ফ্রান্সে মহা নবী হযরত মোহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে হবিগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইসলামী সংগ্রাম পরিষদের উদ্যোগে সকাল ১১’টায় স্থানীয় শিরিষতলা প্রাঙ্গণে পূর্ব ঘোষণা অনুযায়ী জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন হতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা মিছিল সহকারে উপস্থিত হয়।

    মিছিলটি থানা মোড় হয়ে শহরের মেইন রোড দিয়ে প্রদক্ষিণ করে আবার শিরিষ তলায় পথসভার মাধ্যমে বিক্ষোভ মিছিল টি শেষ হয়। বক্তারা এ সময় ফ্রান্সের পণ্য বয়কট, ব্যঙ্গচিত্র অপসারণ ও ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

    ইসলামী সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবু ছালেহ ছাদী বলেছেন, বিশ্ব জগতের শাস্তির দূত বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) এর অবমাননা বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমান বরদাশত করবে না। ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় নবী (সাঃ) এর ব্যঁঙ্গচিত্র কার্টুন প্রকাশ করায় সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ফ্রান্স।

    মাওলানা আবু ছালেহ ছাদী আরো বলেন, ফ্রান্সের পণ্য বর্জন ও সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ওদের উচিৎ শিক্ষা দিতে হবে। ফ্রান্সের কুলাঙ্গার প্রেসিডেন্ট ম্যাক্রো প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত মুসলমানদের আন্দোলন অব্যাহত থাকবে। ফ্রান্সে নবী (সাঃ) এর ব্যঙ্গঁচিত্র প্রকাশের প্রতিবাদে অচিরেই জাতীয় সংসদ ডেকে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।

    ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ এর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবু ছালেহ ছাদী’র সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান, মুফতি সিরাজুল ইসলাম মীরপুরী, মাওলানা লোকমান ছাদী, মাওলানা আনোয়ার আলী, মাওলানা আজিজুর রহমান মানিক, মাওলানা আঃ নূর, মাওলানা জাবের আল হুদা চৌধুরী, আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল, মাওলানা নিয়াজুর রহমান নিয়াজ, মাওলানা সুহাইল আহমদ, মাওলানা আঃ কাইয়ুম, মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম হরষপুরী প্রমুখ।

    এছাড়া বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন মাওলানা আজিজুল হক, মাওলানা আঃ হাই দৌলতপুরী, সাবেক কমিশনার আঃ মজিদ, মাওলানা নাজমুল হুদা চৌঃ, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা কাসিম বিল্লাহ নোমান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আলী আহমদ, যাকারিয়া চৌধুরী, মাওলানা নোমান আহমদ, মাওলানা আশিকুর রহমান, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা তাজুল ইসলাম সহ উপজেলা ও পৌরসভার বহু নেতৃবৃন্দ।

    দুআর পূর্বে ইসলাম সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবু ছালেহ ছাদী শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমআ প্রত্যেক উপজেলায় সংগ্রাম পরিষদের দায়িত্বশীল নেতৃবৃন্দের মাধ্যমে বিক্ষোভ মিছিল বের করার কর্মসূচী ঘোষণা করেন।

    পরিশেষে ইসলামী সংগ্রাম পরিষদের উপদেষ্টা চুনারুঘাট শামছুল উলুম মাদ্রাসার মুহতামিম আল্লামা জহুর আলীর দু’আর মাধ্যমে সভার সমাপ্তি হয়।

  • ফ্রান্সে রাসূল (সঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হবিগঞ্জ জেলা ইসলামী ফ্রন্ট ও পৌর ছাত্রসেনার বিক্ষোভ

    ফ্রান্সে রাসূল (সঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হবিগঞ্জ জেলা ইসলামী ফ্রন্ট ও পৌর ছাত্রসেনার বিক্ষোভ

    ফ্রান্সের শার্লি এবদো পত্রিকায় মহানবী হজরত মুহাম্মদ (সঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ফ্রন্ট হবিগঞ্জ জেলা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, হবিগঞ্জ পৌর শাখা।

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর জেলা ইসলামী ফ্রন্ট সভাপতি অধ্যক্ষ গোলাম সারওয়ারে আলম সাহেবের সভাপতিত্বে শহরের পৌর টাউন হলের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

    মিছিলটি শহরের বিভিন্ন স্থান ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

    জেলা ইসলামী ফ্রন্ট সেক্রেটারি জাহিদুল ইসলাম বিএসসি সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি মাহমুদুর রহমান চিশতী সাহেব,ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জননেতা সোলায়মান খান রাব্বানী, জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি জননেতা আল্লামা শাহ জালাল উদ্দিন আখঞ্জি সাহেব, সাধারণ সম্পাদক জননেতা অধ্যাপক শহিদুল ইসলাম সাহেব, জননেতা আজিজুল ইসলাম খান, জননেতা কাজী সাইফুল মোস্তফা, মাওলানা আবুল খায়ের শানু, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ডাঃ এমএ কাদির, মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী, মাওলানা খাইরুদ্দিন, জেলা যুবসেনা সভাপতি হাবিবুর রহমান চৌধুরী হাবিব, মাওলানা রুকুন উদ্দিন আশরাফী, মোঃ মোশাহিদ, ছাত্রসেনা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ রুবেল।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম, অর্থ সম্পাদক কাজী হাবিবুর রহমান, জেলা ছাত্রসেনা সহ সভাপতি মাওলানা মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, আব্দুস সামাদ, মুহাম্মদ জালাল উদ্দিন, মাহীন চৌধুরী, হাফেজ ইমরানসহ প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, ফ্রান্স অতীতেও ইসলাম বিরোধী বিভিন্ন বক্তব্য এবং মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। বাংলাদেশ একটি মুসলিম দেশ। দুশমনে রাসূলদের সঙ্গে এদেশের কোনো সম্পর্ক থাকতে পারেনা। বাংলাদেশ সরকারকে অনতিবিলম্বে ফ্রান্সের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করতে হবে। এবং ফ্রান্স যদি ক্ষমা না চায় তাহলে ফ্রান্সের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।

    এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ পৌর শাখার পক্ষথেকে এক বিশাল বিক্ষোভ মিছিল এসে মিছিলটির সঙ্গে মিলিত হয়। মিছিলে নেতৃত্ব দেন পৌর ছাত্রসেনা সভাপতি গোলাম শাফিউল আলম মাহিন।

    পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করা হয়।

  • হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির করোনায় আক্রান্ত

    হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির করোনায় আক্রান্ত

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির করেনায় আক্রান্ত হয়েছেন। আবু জাহিরের ব্যক্তিগত সহকারী সুদীপ দাশ এ তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, ২৫ অক্টোবর তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার (২৬ অক্টোবর) রাতে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

    করোনার শুরু থেকে এমপি আবু জাহির হবিগঞ্জের বিভিন্ন স্থানে ত্রাণ বিরতণ, সচেতনতামূলক সভা সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি করে আসছেন।

  • হবিগঞ্জে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

    হবিগঞ্জে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

    এম সিজিলঃ বৃষ্টি কারোর জন্য আনন্দের মুহূর্ত আবার কারোর জন্য দুঃখ কষ্টের মূহুর্ত। ভারী আবহাওয়ার কারণে সারা দেশেই বৃষ্টি পড়ছে, ঠিক তদ্রূপ হবিগঞ্জে ও টানা দুইদিন ধরে বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ।

    যারা দিন আনে দিন খায় তারা এই বৃষ্টির মধ্যে পড়েছেন বিপাকে। না পারেন ঘর থেকে বাহির হতে, না পারেন ঠিক মত কাজ করতে তারপরও কেউ কেউ এই বৃষ্টি উপেক্ষা করে রিজিকের জন্য বের হলেও নেই তেমন আয়। তবে মানুষের আয়ের চেয়ে খরচ বেশি।

    সারাদেশে লাগামহিন ভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দাম বেড়ে যাওয়াতে নিম্ন আয়ের মানুষ থেকে ধরে এমনকি মধ্যবিত্ত আয়ের মানুষরা বিপাকে পড়েন। নেই কোন এর সঠিক সমাধান।

    হবিগঞ্জের রাস্তাঘাটেও লোক সমাগম কমে গেছে বৃষ্টির কারণে। অতিপ্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাহির হচ্ছে না। এতে অসুবিধায় পড়েন দিনমজুর, রিক্সা চালক, টমটম চালক থেকে ধরে নিম্ন আয়ের মানুষজন।

    দিনমজুর ছমেদ আলী হবিগঞ্জ নিউজ কে জানান, “দুইদিন ধরে বৃষ্টিতে কাজে যেতে পারি না, কী খাব সেটা জানি না।”

    রিক্সা চালক সাহাব আলী হবিগঞ্জ নিউজ কে বলেন, “দুইদিনে বৃষ্টিতে আয়ের চেয়ে খরচ বেশি হয়েছে। যাত্রির অভাবে মালিকের রিক্সা ভাড়া, গ্যারেজ ভাড়াও আয় হয়নি। খাওয়ার হিসাব তো পরে।”

    এইদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপের কারণে এখন বৃষ্টি হচ্ছে। যা আরো কয়েকদিন দমকা হাওয়া সহ হবিগঞ্জে আরো কিছুদিন বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে।

  • অনির্দিষ্টকালের জন্য হবিগঞ্জের সকল বাস-মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা

    অনির্দিষ্টকালের জন্য হবিগঞ্জের সকল বাস-মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা

    আঞ্চলিক ও মহাসড়কে সিএনজিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবীতে ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সমন্নয় পরিষদ।

    রবিবার সংবাদপত্রে প্রদত্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের আহ্বায়ক আলহাজ্ব মোঃ ফজলুর রহমান চৌধুরী ও সদস্য সচিব মোঃ সজিব আলী।

    বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় জানান, আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৬টা থেকে দাবী না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য জেলার সকল সড়কে বাস-মিনিবাস চলাচল করবে না।

    উল্লেখ্য, সিএনজি টমটমসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবীতে গত ১৩ অক্টোবর জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি দেয় ওই সংগঠন।

  • হবিগঞ্জের পৈল ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জের পৈল ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    এম সিজিলঃ আজ ১৮ই অক্টোবর পৈল ইউনিয়নে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    হবিগঞ্জ জেলা পুলিশ আয়োজিত পৈল ইউনিয়ন বিট সভাপতি চেয়ারম্যান জনাব সৈয়দ মইনুল হক আরিফ এর ‌সভাপতিত্বে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বক্তব্য রাখেন পৈল ইউনিয়ন বিট অফিসার এস.আই জনাব নাঈম মিয়াঁ, এ.এস.আই জনাব নজরুল ইসলাম, পৈল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবু মেম্বার,রফিক উদ্দিন দুদু মেম্বার,কাইয়ুম মেম্বার, বাবর আলী মেম্বার, জামাল মেম্বার, মিন্টু মেম্বার, মেম্বার রফিকুল ইসলাম, আমেনা মেম্বার,কনা মেম্বার। বিশিষ্ট মুরব্বি মোহাম্মদ তাজুল ইসলাম, তরুণ সমাজ কর্মিমো নুরুজ্জামান জাকি, কাঞ্চন সরকার, বীর মুক্তিযোদ্ধা, স্কুলের ছাত্র ছাত্রী, নারীনেত্রী প্রমুখ।

    এই সময় বক্তারা বলেন, ধর্ষণের বিরুদ্ধে সবাই এক সাথে লড়তে হবে এবং কোন কিছু ঘটলেই বিট পুলিশিং সদস্যদের কে জানাতে হবে।