Category: হবিগঞ্জ সদর

  • হবিগঞ্জ পৌরসভায় নৌকা পেলেন আতাউর রহমান সেলিম

    হবিগঞ্জ পৌরসভায় নৌকা পেলেন আতাউর রহমান সেলিম

    আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় নির্বাচন হবে। ওই নির্বাচনসহ চারটি উপজেলা ও তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

    শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সভা শেষে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এতে হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম কে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন।

    উল্লেখ, আতাউর রহমান সেলিম বিগত ২০১৫ সালে পৌর নির্বাচনেও নৌকার মনোনয়ন পেয়েছিলেন।

    গত ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ৩১ পৌরসভা, চারটি উপজেলা ও তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করে আওয়ামী লীগ। এর আগে ১৭ জানুয়ারি ও ১৯ জানুয়ারি নির্বাচন কমিশন স্থানীয় সরকারের এসব নির্বাচনের তফসিল ঘোষণা করে।

    প্রসঙ্গত, পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় ভোট হবে ২৮ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, বাছাই হবে ৪ ফেব্রুয়ারি। এরপর ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রচার শেষে ২৮ ফেব্রুয়ারি হবে ভোট। সেদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। এর মধ্যে ৩১ পৌরসভায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

    প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় গত ২৮ ডিসেম্বর ইভিএমে ভোট হয়েছে; এরপর ১৬ জানুয়ারি ভোট হয়েছে দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায়। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি এবং চতুর্থ ধাপে ৫৮ পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোট হবে।

  • হবিগঞ্জে এসে পৌছেছে করোনা ভাইরাসের টিকা

    হবিগঞ্জে এসে পৌছেছে করোনা ভাইরাসের টিকা

    অবশেষে হবিগঞ্জে এসে পৌছেছে বহু প্রতিক্ষিত করোনা ভাইরাসের টিকা। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হবিগঞ্জে নিয়ে আসা হয় এই টিকা। এসময় হবিগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা তা গ্রহন করেন।

    পরে তা সংরক্ষণের জন্য শহরের পুরাতন হাসপাতালের পাশে অবস্থিত ইপিআই স্টোরে রাখা হয়। সেখানে ৩টি আইএলআর ফ্রিজে ২ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় এ টিকা সংরক্ষণ করা হয়েছে।

    হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুখলিছুর রহমান উজ্জল জানান, “হবিগঞ্জে ৭ হাজার ২শ ভায়াল করোনা টিকা এসেছে। যা নির্দিষ্ট তাপমাত্রায় ইপিআই স্টোরে রাখা হয়েছে।”

    তিনি জানান, আগামী ৭ ফেব্রুয়ারী থেকে সারা দেশের ন্যায় এক যোগে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হতে পারে। প্রথমে ভ্যাকসিন প্রদানকারী, ভলান্ডিয়ার ও ফ্রন্ট লাইনারদের দেয়া হবে। এছাড়াও পরবর্তীতে সুরক্ষা ডটকম ডট বিডি অ্যাপস-এ রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে।”

    টিকা গ্রহনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্বল, জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব পুরকায়স্থ, সদর থানার ওসি তদন্ত দৌস মোহাম্মদ প্রমুখ।

  • হবিগঞ্জ জেলার নতুন প্রশাসক ইশরাত জাহান

    হবিগঞ্জ জেলার নতুন প্রশাসক ইশরাত জাহান

    হবিগঞ্জ জেলার নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি মন্ত্রনালয়ের উপ-সচিব ইশরাত জাহান। একই সাথে হবিগঞ্জের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

    গতকাল (২৮-০১-২০২১ইং) বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।

    এতে বলা হয়েছে ডিসি মোহাম্মদ কামরুল হাসানকে বদলি করে কুমিল্লার ডিসি করা হয়েছে এবং ইশরাত জাহানকে হবিগঞ্জের ডিসি করা হয়েছে।

    হবিগঞ্জ জেলার নতুন প্রশাসক ইশরাত জাহান ২২তম বিসিএসের একজন কর্মকর্তা। তিনি যশোর সদরের বাসিন্দা।

  • বঙ্গবন্ধু জাতির জন্য জীবন উৎসর্গ করেছেন – এমপি আবু জাহির

    বঙ্গবন্ধু জাতির জন্য জীবন উৎসর্গ করেছেন – এমপি আবু জাহির

    বদরুল আলমঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। বছরের পর বছর জেল খেটেছেন দেশের মানুষের মুক্তির জন্য। যুগে যুগে অনেক নেতার জন্ম হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর মতো দেশকে কেউ ভালবাসেননি।

    হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ তেঘরিয়া বড় জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

    সংসদ সদস্য আরও বলেন, বঙ্গবন্ধুর অনুকরণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি কৃষকদেরকে স্বল্পমূল্যে সারের ব্যবস্থা করে দিয়েছেন। শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ সরকার অবকাঠামোগত উন্নয়নে মাইলফলক সৃষ্টি করেছে। শিক্ষা-স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রেই বৈপ্লবিক অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা হবিগঞ্জকে উপহার দিয়েছি মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়।

    বঙ্গবন্ধু জাতির জন্য জীবন উৎসর্গ করেছিলেন ॥ এমপি আবু জাহির

    তিনি বলেন, এ সরকার যেভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করেছে; অতীতে আর কোন সরকার করতে পারেনি। হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জের অধিকাংশ মসজিদ-মন্দিরে আমরা একাধিকবার অনুদান দিয়েছি। অবকাঠামোর উন্নয়ন করেছি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার প্রয়োজন। বিএনপি সরকার মানুষকে ভাতের বদলে আলু খাওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। কৃষকরা পান ফসলের ন্যায্যমূল্য। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল নির্বাচনেই নৌকায় ভোট দেয়ার জন্য তিনি সকলকে অনুরোধ জানিয়েছেন।

    তেঘরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তৈয়ব আলীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আবু তাহের সর্দারের পরিচালনায় ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালিব, সহ সভাপতি হাজী সফর আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর হোসেন, সহ সভাপতি ইসমাইল হোসেন, শাহ আলম সর্দার, ফরিদ মিয়া সর্দার, ইছাক আলী, ৮নং ওয়ার্ড সদস্য আক্তার মিয়া প্রমুখ।

  • বৃন্দাবন কলেজে মুজিববর্ষে বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    বৃন্দাবন কলেজে মুজিববর্ষে বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    ‘মুজিববর্ষে বাংলাদেশঃ শিক্ষা ক্ষেত্রে অর্জন ও প্রত্যাশা’ শীর্ষক শিরোনামে বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ-এ আজ সকাল ১১:০০ ঘটিকায় এক অনলাইন সেমিনার আয়োজিত হয়।

    উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাজিয়া শারমিন।

    বঙ্গবন্ধুর শিক্ষাজীবনে অধিকার আদায়ের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ থেকে শুরু করে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যাশা বিষয়ে বিস্তারিত আলোচনা করে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শিক্ষাবান্ধব বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোকপাত করেন।

    এছাড়াও প্রাবন্ধিক মুজিববর্ষের প্রত্যাশা ও করোনা পরিস্থিতিতে শিক্ষার সংকট এবং উত্তরণে গৃহীত পদক্ষেপের আলোকে শিক্ষাক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।

    কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপনার জন্য সহকারী অধ্যাপক সাজিয়া শারমিন-কে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষাকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। বৈশ্বিক শিক্ষাসূচকে বাংলাদেশের শিক্ষা পরিস্থিতি তুলে ধরে মুজিব বর্ষের আদর্শকে ধারণ করে শিক্ষার উন্নয়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখেন। শিক্ষক যেন শিক্ষার্থীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপিত হতে সর্বদা নিজেকে আচার, আচরণ, কথা-বার্তা ও জ্ঞানে সমৃদ্ধ করেন। অধ্যক্ষ মহোদয় সহকর্মীদের উদ্দেশ্যে বলেন, “একজন মহান শিক্ষকের প্রধান কাজ হলো শিক্ষার্থীদের মোটিভেট করা।”

    সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলামের সঞ্চালনায় উক্ত সেমিনারে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক মোঃ ইলিয়াস বখত চৌধুরী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আলপনা কর্মকার, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক সৈয়দা রকিবুন্নাহার, উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবু আহমদ আহসান কবির, সহকারী অধ্যাপক মোঃ তোফাজ্জল আলী, ড. সুভাষ চন্দ্র দেব, জনাব হিমাংশু শেখর সুত্রধর, প্রভাষক জনাব মিলি আক্তার তমা, জনাব মোসলেম উদ্দীন প্রমুখ।

  • সামাজিক সংগঠন হাসি’র জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ গ্রহণ

    সামাজিক সংগঠন হাসি’র জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ গ্রহণ

    ইয়াং বাংলা আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০’ বিজয়ী “হবিগঞ্জ এ্যাসোসিয়েশন ফর অটিজম এন্ড সোস্যাল ইমপ্রোভমেন্ট “হাসি” এর পক্ষে প্রতিষ্টাতা সভাপতি কামরুজ্জামান রুবেল অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

    আজ ঢাকা ধানমন্ডি ৩২ নম্বর সিআরআই এর কার্যালয়ে বিজয়ীদের হাতে এই অ্যাওয়ার্ড তোলে দেওয়া হয়।
    গত (১৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং ‘ইয়াং বাংলা’এর মুখপাত্র সজীব ওয়াজেদ জয় চতুর্থ জয় বাংলা অ্যাওয়ার্ডে বিজয়ীদের নাম এক ভার্চুয়াল অনুষ্ঠানে মাধ্যমে ঘোষণা করেছিলেন।

    এবছর ৩০টি সংগঠনের ৩০ জনকে দেয়া হয়েছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। ২টি ক্যাটাগরিতে ও ১৩টি সাব ক্যাটাগরিতে দেয়া হয়েছে এই পুরষ্কার। প্রায় ৭০০র অধিক সংগঠন আবেদন করে যাদের মধ্যে থেকে প্রাথমিক ১০৩টি ও পরবর্তীতে কাজের উপর ভিত্তি করে ৫০টি চূড়ান্তভাবে বাছাই করা হয়।
    প্রতিবন্ধীদের ক্ষমতায়নে বিশেষ অবদান রাখায় হবিগঞ্জ জেলার অটিজম বিষয়ক সামাজিক সংগঠন হাসি-কে মনোনীত করা হয়।

    অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে কামরুজ্জামান রুবেল বলেন, নির্স্বাথ কাজের স্বীকৃতি সরূপ “‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড হাতে পেয়ে আমরা খুবই আনন্দিত ও প্রফুল্লিত। সমাজের অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী, অটিস্টিক শিশুসহ সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আরো বেশি কাজ করতে এই স্বীকৃতি আমাদের উদ্বুদ্ধ করবে।
    তরুণদের উদ্দেশ্য কামরুজ্জামান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। অথচ তারা সমাজে অনেক পিছিয়ে আছে। তরুণ হিসাবে আমাদের উচিৎ ধাপে ধাপে তাদের অধিকার সুনিশ্চিত করা। কারণ তারা আমাদের কাছে তাদের অধিকার চায়, করুণা বা সহানুভূতি নয়। আর নির্স্বাথ ভাবে সমাজের জন্য কিছু করলে সমাজ অবশ্যই এর সঠিক মূল্যায়ন দিবে।

    তিনি আরো বলেন- ” এই অ্যাওয়ার্ড সম্মানিত করেছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অসহায় পরিবারগুলোকে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা যাতে সুন্দরভাবে সমাজে বেড়ে উঠতে পারে, চিকিৎসা ও পূনর্বাসনের সুযোগ পায় তার জন্য সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করা উচিত। এই মানুষগুলো নিজেদের চাহিদার কথা নিজেরা বলতে পারে না। আসুন, আমরা তাদের কথা সবাই মিলে বলি। তাদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তোলার চেষ্টা করি।

    উল্লেখ্য, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তত্ত্বাবধানে ২০১৪ সালের নভেম্বরে যাত্রা শুরু করে ‘ইয়াং বাংলা’। সেই থেকে প্রতি বছর সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া যুব উদ্যোক্তা ও সংগঠনকে অনুপ্রাণিত করতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ দেওয়া হচ্ছে।

  • হবিগঞ্জে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন’র শীতার্তদের জন্য উষ্ণ ভালবাসা

    হবিগঞ্জে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন’র শীতার্তদের জন্য উষ্ণ ভালবাসা

    হোসাইন মির্জাঃ গতকাল ২৪জানুয়ারি (রবিবার) দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন টিম হবিগঞ্জের উদ্যোগে জেলাব্যাপি কম্বল বিতরণের উদ্বোধন করা হয়েছে। ধারাবাহিক ভাবে আরো দু’দিন বিতরণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন দরিদ্র্য চ্যারিটি ফাউন্ডেশনের সিও জনাব নাসির হোসাইন তানভীর।

    প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা কো-অর্ডিনেটর জনাব নাসির হোসাইন তানভীর। এবং দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন’র আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন জনাব মিনহাজুল ইসলাম যায়েদ শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার।

    জেলা মনিটর সাংবাদিক হোসাইন আহমেদ মির্জা’র সঞ্চালনায় প্রধান অতিথি জনাব মোঃ মিনহাজুল ইসলাম যায়েদ-নির্বাহী অফিসার শায়েস্তাগঞ্জ উপজেলা।

    উক্ত অনুষ্ঠানের বক্তব্য রাখেন জনাব সাইফুল ইসলাম মহালদার-বিশিষ্ট ব্যবসায়ী শায়েস্তাগঞ্জ, মোশাহিদ তালুকদার-বিশিষ্ট ব্যবসায়ী শায়েস্তাগঞ্জ, সাইফুর রহমান সৈয়দ মিয়া, সাংবাদিক সুরুজ আলী-জেলা প্রতিনিধি এশিয়ান টিভি, সাংবাদিক জমির আলী,সাংবাদিক মুহিন সিপন সহ দরিদ্র্য চ্যারিটি ফাউন্ডেশন টিম হবিগঞ্জের অন্যান্য সদস্যবৃন্দ।

    এরপরে চুনারুঘাট উপজেলা এবং হবিগঞ্জ সদরে হবিগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে কম্বল বিতরণের মধ্যদিয়ে প্রথমদিনের কার্যক্রমের সমাপ্তি করা হয়।

    এছাড়া ২য় দিনের কার্যক্রম শুরু হয় সকাল ১১টায় লাখাই উপজেলায় শাহ্ বায়েজীদ (রহ:) ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলে। এবং বেলা ২টায় বানিয়াচং উপজেলায়, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসায় কম্বল বিতরণের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম সমাপ্তি করা হয়।