Category: হবিগঞ্জ সদর

  • হবিগঞ্জ পৌর নির্বাচনে নৌকার সমর্থনে তাঁতী লীগের সভা

    হবিগঞ্জ পৌর নির্বাচনে নৌকার সমর্থনে তাঁতী লীগের সভা

    বদরুল আলমঃ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে জরুরী সভা করেছে জেলা ও পৌর তাঁতী লীগ। গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। জেলা তাঁতী লীগের সভাপতি মোঃ মুদ্দত আলী সভাপতিত্ব করেন এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

    প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আবু জাহির নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে তাঁতী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সভায় উপস্থিত তাঁতী লীগ নেতৃবৃন্দ আতাউর রহমান সেলিমের বিজয় নিশ্চিতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার প্রত্যয় ব্যক্ত করেন। পরে তারা নৌকা প্রতীকের পক্ষে শহরে এক প্রচার মিছিল বের করেছেন।

    সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। জরুরী সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা তাঁতী লীগের সহ সভাপতি ক্বারী লুৎফুর রহমান হেলালী। সভায় জেলা ও হবিগঞ্জ পৌর তাঁতী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • তৃতীয় দিনে হবিগঞ্জে করোনার টিকা নিলেন ১৩৬৮ জন

    তৃতীয় দিনে হবিগঞ্জে করোনার টিকা নিলেন ১৩৬৮ জন

    করোনার গণটিকা দেওয়া কর্মসূচির তৃতীয় দিনে হবিগঞ্জ ছিল সাধারণ মানুষদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ। এদিন হবিগঞ্জ জেলায় ১৩৬৮ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান।

    তিনি জানান, মঙ্গলবার টিকা গ্রহীতার সংখ্যা আগের দিনের তুলনার প্রায় দ্বিগুণ বেড়েছে। এর আগে গত রোববার করোনা প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরুর প্রথমদিন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহিরসহ ৩৪২ জন টিকা নেন। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সদরে ৫৭২ জন, মাধবপুরে ১৬০ জন, নবীগঞ্জ ১৯০ জন, চুনারুঘাটে ১৯০, বাহুবল ১০৮, আজমিরীগঞ্জ ৩০, বানিয়াচংয়ে ৬৮ জন ও লাখাইয়ে ৫০ জন টিকা নেন।

    এদিকে টিকাদান কর্মসূচির তৃতীয় দিন গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতাল কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায় টিকা নেয়ার প্রতি মানুষের আগ্রহ বেড়ে গেছে। উৎসাহের সাথে মানুষজনকে টিকাগ্রহণ করছে। মানুষ টিকা নিয়ে সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে থাকেন। অনেককে টিকা নেয়ার পর উচ্ছাস প্রকাশ করতে দেখা গেছে। হবিগঞ্জে গতকাল মঙ্গলবার ৪০ বছর ও তার তদ‚র্ধ্ব এবং সম্মুখসারীর করোনা যোদ্ধাদের টিকা নিতে দেখা গেছে। গত সোমবারও হবিগঞ্জ জেলায় ৫২১ জন করোনার টিকা নেন।

    আরো পড়ুনঃ হবিগঞ্জ নিউজের সম্পাদক হলেন সাংবাদিক শরিফ চৌধুরী

  • শহরে আটক দুই মোটর সাইকেল চোরকে কারাগারে প্রেরণ

    শহরে আটক দুই মোটর সাইকেল চোরকে কারাগারে প্রেরণ

    হবিগঞ্জ শহরের ডিসি অফিসের প্রধান ফটকের সামন থেকে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্যকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। এদিকে এ ঘটনার মূলহোতা ভাদৈ গ্রামের জমির আলীর পুত্র স্বপন মিয়া (২০) নামের এক চোর পালিয়ে গেছে। এ ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

    গত সোমবার রাত ৮টায় এসিল্যান্ড অফিসের সামনে মোটর সাইকেল রেখে কয়েকজন ছাত্র চা পান করছিল। এ সুযোগে মোটর সাইকেল চোর চক্রের কয়েকজন সদস্য মাষ্টার চাবি দিয়ে মোটর সাইকেল চুরি করে নিয়ে যাবার সময় জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় ছাত্ররা দুই চোরকে হাতেনাতে আটক করে। তখন ওই চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

    আটকরা হল, সদর উপজেলার বহুলা গ্রামের বাবর আলী ওরফে নুর আলীর পুত্র রিপন ও বানিয়াচং উপজেলা সদরের নন্দিপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র সজিব আলী। আটক চোর সজিব ও রিপন জানায় তাদের গডফাদার জমির আলীর পুত্র স্বপন মিয়া। সে এই মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। আর আমাদেরকে ফাঁসায়। অথচ সে চলে গেছে ধরা ছোয়ার বাইরে। সম্প্রতি স্বপন মিয়া কোর্ট স্টেশন এলাকায় চোরাই ব্যাটারী ও একটি প্রাইভেটকারসহ আরও তিনজন ফাঁড়ির পরিদর্শক গোলাম কিবরিয়ার হাতে আটক হয়। কিন্তু নজরুল, রিপনসহ ৩ জনকে ডাকাতির প্রস্তুতির মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হলেও স্বপনকে ছেড়ে দেয়া হয় তার পিতার জিম্মায়।

    পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সিন্ডিকেটের মাধ্যমে হবিগঞ্জ শহর থেকে মোটর সাইকেল চুরি করে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। তাদের হাত থেকে পুলিশ, সাংবাদিক, আইনজীবিসহ কোনো পেশার মানুষের মোটর সাইকেলই রেহাই পাচ্ছে না। গত ১ মাসে হবিগঞ্জ শহর থেকে ২০টি মোটর সাইকেল চুরি হয়েছে।

    ওসি জানান, রাজনগর এলাকার বাসিন্দা বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার প্রেক্ষিতে আটক দুইজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত তাদেরকে খোঁজে বের করতে তৎপর রয়েছে পুলিশ।

  • জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

    জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

    জেলা পুলিশের পক্ষ থেকে গরীব ও দুঃস্থ এবং অসহায় লোকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার নির্দেশে গতকাল সোমবার হবিগঞ্জ শহরের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম কিবরিয়া, সদর থানার এসআই সাহিদ মিয়া, বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক সাইফুর রহমান তারেকসহ অন্যান্যরা।

    পরিদর্শক কিবরিয়া বলেন, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।

  • হবিগঞ্জ নিউজের সম্পাদক হলেন সাংবাদিক শরিফ চৌধুরী

    হবিগঞ্জের জনপ্রিয় মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল হবিগঞ্জ নিউজ (HabiganjNews24.com) এর সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন তুখোড় সাংবাদিক শরিফ চৌধুরী৷ আজ ৮ ফেব্রুয়ারী সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন৷

    সাংবাদিক শরিফ চৌধুরী হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য৷ ইতিপূর্বে তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের ৩ বার কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন৷ তিনি হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন৷

    পেশাগতভাবে তিনি বর্তমানে নিউজনাউ টুয়েন্টিফোর এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক জাগ্রত সিলেটের প্রতিনিধি হিসেবে কাজ করছেন৷

    ইতিপূর্বে তিনি দৈনিক হবিগঞ্জ সমাচারের যুগ্ম সম্পাদক, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক, দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন৷

    তিনি ২০০১ সালে দৈনিক প্রভাকরের স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন৷

  • করোনাকালের ক্ষতি কাটিয়ে উঠতে শিক্ষকদের আন্তরিকতা প্রয়োজন – আবু জাহির

    করোনাকালের ক্ষতি কাটিয়ে উঠতে শিক্ষকদের আন্তরিকতা প্রয়োজন – আবু জাহির

    বদরুল আলমঃ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, করোনাভাইরাস সংক্রমনের সময় অনলাইনে পাঠদান চলমান ছিল। তারপরও শিক্ষার্থীদের লেখাপড়া অনেক পিছিয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে আগামী দিনে শিক্ষকদের আন্তরিকতা প্রয়োজন।

    গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। মতবিনিময়ে সদর উপজেলার ৪৬টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত চার শতাধিক শিক্ষক অংশ নেন।

    সংসদ সদস্য আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তথ্য-প্রযুক্তির শিক্ষা কার্যক্রমও জোরদার করা হয়েছে। কারণ তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হলে তরুণ সমাজকে বেকার থাকতে হবে না। সরকারের উদ্যোগ বাস্তবায়নে কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণের মধ্য দিয়ে হবিগহ্জের সকল শিক্ষককে দায়িত্ব পালন করতে হবে। এ সময় সর্বোচ্চ মেধা ও শ্রম খাটিয়ে হবিগঞ্জের পরবর্তী প্রজন্মকে সুশিক্ষা দেয়ার জন্য উপস্থিতদের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন।

    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম ও গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন।

    পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়। পরে তথ্য-প্রযুক্তিতে দক্ষ কয়েকজন শিক্ষকের হাতে সম্মাননান স্মারক তুলে দিয়েছেন এমপি আবু জাহির।

  • হবিগঞ্জ পৌর নির্বাচনে নৌকার সমর্থনে শ্রমিক লীগের সভা

    হবিগঞ্জ পৌর নির্বাচনে নৌকার সমর্থনে শ্রমিক লীগের সভা

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে জরুরী সভা করেছে জেলা শ্রমিক লীগ।

    রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। জেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আরব আলী এতে সভাপতিত্ব করেন এবং পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী।

    প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে শ্রমিক লীগের সর্বস্তরের নেতাকর্মীকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সভায় উপস্থিত শ্রমিক লীগ নেতৃবৃন্দ আতাউর রহমান সেলিমের বিজয় নিশ্চিতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার প্রত্যয় ব্যক্ত করেছেন।

    সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী।

    এছাড়াও বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সহ সভাপতি আব্দুল মতিন, হাবিবুর রহমান টেনু, আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক নওশের আলী, সাংগঠনিক সম্পাদক রেবা চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুল মন্নাফ, সহ প্রচার সম্পাদক মাজেদ হোসেন, অর্থ সম্পাদক মোঃ আনোয়ার জাহিদ, দর কষাকষি সম্পাদক মোঃ আব্দুল কবির, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও শ্রমিক নেতা শাহ জয়নাল আবেদীন রাসেল, জেলা শ্রমিক লীগের সহ দর কষাকষি সম্পাদক রহমত উল্লাহ লিটন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ আইয়ুব আলী, সদস্য প্রণয় সাহা, অধীর চক্রবর্তী, আবু তাহের তুহিন, জিলু মিয়া প্রমুখ।

    এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, বানিয়াচং উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মাহমুদ বিশ্বাস, যুগ্ম আহবায়ক রুবেল মিয়া ও আজমল মিয়া, হবিগঞ্জ পৌর শ্রমিক লীগ সভাপতি ফজলু মিয়া, সহ সভাপতি রথীন্দ্র দেব ও নাসির মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, শায়েস্তাগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ।