Category: হবিগঞ্জ সদর

  • মনোনয়ন প্রত্যাহার তনুর, নির্বাচনে অটল মিজান

    মনোনয়ন প্রত্যাহার তনুর, নির্বাচনে অটল মিজান

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির বিদ্রোহী হিসেবে মনোনয়ন দাখিল করা মোঃ ইসলাম তরফদার তনু। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিজান নির্বাচন করার সিদ্ধান্তে অটুট রয়েছেন।

    বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসে মোঃ ইসলাম তরফদার তনু নিজের মনোনয়ন প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।

    জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, “মেয়র পদে মোঃ ইসলাম তরফদার তনু মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ শামছুর রহমান মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।’

    মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে মোঃ ইসলাম তরফদার তনু বলেন, “আমি দীর্ঘ ৩৭ বছর ধরে বিএনপির রাজনীতি করে আসছি। ব্যক্তির চেয়ে দল বড়। দলের প্রতি সম্মান জানিয়ে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।” ইসলাম তরফদার তনু জেলা বিএনপির যুগ্ম আহবায়ক।

    তনুর মনোনয়ন প্রত্যাহারের মাধ্যমে এখন বিএনপি থেকে মেয়র পদে নির্বাচনে শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতা করছেন দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সেলিম।

    তবে আওয়ামী লীগ প্রার্থী জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের বিদ্রোহী হয়ে মাঠে রয়েছেন বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান।

    হবিগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে স্বতন্ত্র হিসেবে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইসলাম তরফদার তনু মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে ৬ জন প্রার্থী নির্বাচন করবেন।

    তারা হলেন- আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম, বিএনপি মনোনিত মেয়র প্রার্থী এনামুল হক সেলিম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান, স্বতন্ত্র প্রার্থী মো. শামছুল হুদা, গাজী মো. পারবেজ, মো. বশিরুল আলম কাউছার।

    শুক্রবার (১১ ফেব্রুয়ারী) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি ইভিএমের মাধ্যমে এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • শহরে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    শহরে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    হবিগঞ্জ জেলা শহরের শায়েস্তানগর এলাকায় মুন্না মিয়া (১৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের ফারুক মিয়ার পুত্র।

    বৃহস্পতিবার বিকালে ঘরের দরজা বন্ধ করে পরিবারের অগচরে তীরের সাথে গলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছে কেউ বলতে পারেনি।

    নিহত মুন্নার বাড়ি মাধবপুর উপজেলার পিয়াম গ্রামে। বর্তমানে তিনি শহরের শায়েস্তানগর এলাকার বাসিন্দা।

    খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

  • হবিগঞ্জ পৌরসভাকে উন্নয়নের মূল স্রোতে আনতে সেলিমকে বিজয়ী করুন – মিজবাহ উদ্দিন সিরাজ

    হবিগঞ্জ পৌরসভাকে উন্নয়নের মূল স্রোতে আনতে সেলিমকে বিজয়ী করুন – মিজবাহ উদ্দিন সিরাজ

    বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন সিরাজ প্রধান অতিথি’র বক্তব্যে মিজবাহ উদ্দিন সিরাজ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানচিত্র উপহার দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন উন্নত বাংলাদেশ। ব্যাপক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল, বিশ্বের বিস্ময়। শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি আজ অপ্রতিরুদ্ধ। হবিগঞ্জ জেলাও এর ব্যতিক্রম না। এখানে অভাবনীয় সকল উন্নয়ন হয়েছে। তবে আওয়ামী লীগের মেয়র না থাকায় জেলা শহরের পৌরবাসী অনেকটা বঞ্চিত। এটি অত্যন্ত দুঃখজনক। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী ত্যাগী ও নিবেদিত নেতা আতাউর রহমান সেলিমের প্রয়োজন। হবিগঞ্জ পৌরসভাকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসতে তাঁকে বিজয়ী করুন।

    গতকাল রাতে মোহনপুর এলাকাবাসীর উদ্যোগে আতাউর রহমান সেলিমের সমর্থনে এক নির্বাচনী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা আরও বলেন, হবিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থীকে বিজয়ী করে হবিগঞ্জবাসী আবারও প্রমাণ করবে এটা দ্বিতীয় গোপালগঞ্জ।

    মোহনপুরের সর্দার শের আলীর সভাপতিত্বে ও জসিম উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যানর মোতাচ্ছিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ ও শঙ্খ শুভ্র রায়।

    সভায় বক্তব্য রেখেছেন এলাকার মুরুব্বী টেনু মিয়া সর্দার, এমজি মাওলানা সর্দার, মঈনুল ইসলাম সর্দার, তাজুল ইসলাম সর্দার, অ্যাডভোকেট মোবারক হোসেন ফুল মিয়া, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, আশরাফ আলী, ইউনুছ মিয়া, জাফর আলী, তৈয়ব আলী, মরম আলী লেদু, সৈয়দ আলী, আব্দুল মতিন, শ্রমিক নেতা আব্দুল আউয়াল প্রমুখ।

    সভায় উপস্থিত হয়ে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম বলেন, আমি দীর্ঘদিন জাতির পিতার আদর্শে ও জননেত্রী শেখ হাসিনা’র একজন কর্মী হিসেবে গণমানুষের রাজনীতি করে যাচ্ছি। মানুষের কল্যাণের উদ্দেশ্যেই আমার রাজনীতি। এ রাজনীতির জন্য অনেক প্রতিকূল পরিবেশ মোকাবিলা করেছি, মিথ্যা মামলায় জেল খেটেছি, হামলা-মামলার শিকার হয়েছি অসংখ্যবার। ভবিষ্যতেও হবিগঞ্জ পৌরবাসীর স্বার্থে বিপদে পড়তে হলেও পিছপা হবো না।

    তিনি দলমত নির্বিশেষে একটিবারের জন্য নৌকায় ভোট প্রার্থনা করেছেন। এ সময় উপস্থিত সকলেই হাত তুলে আতাউর রহমান সেলিমকে সমর্থন জানান।

  • চার নম্বর ওয়ার্ডে আতাউর রহমান সেলিমের সমর্থনে সচেতন নাগরিক সমাজের সভা

    চার নম্বর ওয়ার্ডে আতাউর রহমান সেলিমের সমর্থনে সচেতন নাগরিক সমাজের সভা

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে চার নম্বর ওয়ার্ডে নাগরিক সমাজের উদ্যোগে নির্বাচনী সভা হয়েছে। গতকাল বুধবার রাতে চৌধুরী বাজার মরহুম ডাঃ সামছুল হোসেন উমদা মিয়ার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান। বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মোঃ সামছু মিয়া, নাতিরাবাদ পঞ্চায়েত কমিটির সভাপতি আবু সায়েদ বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুল খালেক টেনু, বিশিষ্ট মুরুব্বী নিতেন্দ্র সূত্রধর, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুনায়েদ মিয়া, মোঃ ছাদ চৌধুরী, মনফর মিয়া, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন আনার, মঈন উদ্দিন চৌধুরী সুমন, রুহুল আমীন, আব্দুল আহাদ সেলিম, শফিকুল ইসলাম বাবুল, রহমত মিয়া, হামিদুর রহমান জুনু, নিবারণ বর্মন, কাশেম মিয়া, আইয়ুব আলী প্রমুখ।

    সভায় উপস্থিত হয়ে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম সকলের ভোট, দোয়া ও আশির্বাদ কামনা করেন। এ সময় উপস্থিত সকলেই হাত তুলে তাকে সমর্থন জানিয়েছেন।

  • হবিগঞ্জে ২ নারীসহ সেরা করদাতার সম্মাননা পেলেন ৭ জন

    হবিগঞ্জে ২ নারীসহ সেরা করদাতার সম্মাননা পেলেন ৭ জন

    হবিগঞ্জে ২ নারীসহ সেরা করদাতার সম্মাননা পেলেন ৭ জনকে। ১১ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) হবিগঞ্জ কর অফিসে আয়োজিত আলোচনা সভায় সম্মাননা দেওয়া হয়।

    হবিগঞ্জ কর অঞ্চলের সহকারী কর কমিশনার মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও কর পরিদর্শক মো. শফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কর কমিশনার মীর আজম আলী, হবিগঞ্জ আয়কর আইনজীবী সমিতির সভাপতি নলিনী কান্ত রায় নিরু, তরুণ আয়কর আইনজীবী মো. মোস্তফা মিয়া, আইনজীবী শামীমসহ আয়কর কর্মকর্তা কর্মচারী ও আইনজীবিবৃন্দ।

    তিন ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২০১৯-২০২০ করবর্ষে তরুণ করদাতা রাজীব কুমার দাস, সর্বোচ্চ মহিলা করদাতা মাধবী লতা পাল, দীর্ঘসময় ধরে কর দেওয়ায় এম ওয়াহিদুল হক, নাসির উদ্দিন ও সর্বোচ্চ কর দেওয়ায় মিজানুর রহমান শামীম, মো আহসান কবির, ও মোছাঃ সাইদাতুননেছাকে সম্মাননা দেওয়া হয়।

    সভাপতির বক্তব্যে সহকারী কর কমিশনার মোঃ আব্দুর রাজ্জাক সেরা করদাতাদের অভিনন্দন এবং সবাইকে সঠিক সময়ের মধ্যে কর প্রদান করার আহ্বান জানান এবং কর বিষয়ে যেকোন পরামর্শ জন্য অফিসে যোগাযোগ করার অনুরোধ জানান ।

  • ডিবি পুলিশের হাতে বিদেশি মদসহ ব্যাবসায়ী গ্রেফতার

    ডিবি পুলিশের হাতে বিদেশি মদসহ ব্যাবসায়ী গ্রেফতার

    হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের গ্রীন বাংলা এলাকায় চুনারুঘাট টু মাধবপুর সড়কের দক্ষিণ পাশ থেকে ভারতীয় বিদেশী ২০ বোতল মদসহ অমিত পাল(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ।

    বুধবার (১০ ফেব্রয়ারী) বিকেলে হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই মোজাম্মেল মিয়ার নেতৃত্বে এসআই মাহমুদুলসহ একদল পুলিশ উল্লেখিত স্হানে অভিযান চালিয়ে মদসহ এই ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত ব্যাবসায়ী বি-বাড়ীয়া জেলার বিজয় নগর থানার সাতবর্গ(উত্তর হাটি)এলাকার অজিত পালের ছেলে অমিত পাল।

    গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০ টি কাছের বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

    এতথ্য নিশ্চিত করে ডিবির ওসি মো: আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সুরমা চা বাগান এলাকা থেকে মাদক পাচার হতে পারে।

    এমন তথ্যের ভিত্তিতে বিকেলে ডিবি পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে এক মাদক ব্যাবসায়ীকে ভারতীয় বিদেশী ২০ বোতল মদসহ গ্রেফতার করা হয়েছে।

    এসময় ডিবি পুলিশের উপস্থিতি টেরপেয়ে তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায় বলেও জানান তিনি। আটককৃতসহ অন্য পলাতক সহযোগীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • তাহিরপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

    তাহিরপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

    তাহিরপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জের সাংবাদিকদের মানববন্ধন

    মোহাম্মদ শাহ্ আলম ।। হবিগঞ্জ

    সুনামগঞ্জের তাহিরপুরে দৈনিক সংবাদের সাংবাদিক কামাল হোসেন রাফিকে (৩০) গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বুধবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এতে সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

    সাংবাদিক আব্দুল হালীমের সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ আজিজ সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন,হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান ও মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ নিউজের সম্পাদক শরীফ চৌধুরী, আবুল হোসেন সবুজ, এম এ আর শায়েল, জুয়েল চৌধুরী, সৈয়দ মশিউর রহমান, শাহাউর রহমান বেলাল, সহিবুর রহমান, এম সজলু, মোহাম্মদ শাহ্ আলম, নায়েব হোসেন, সুকান্ত গোপ, জায়েদ আলী মামুন, সাইফুর রহমান তারেক, রুবেল তালুকদার, জাহাঙ্গীর রহমান, হাবিবুর রহমান, সঞ্জব আলী, প্রিয়া আক্তার, সুলতান মাহমুদ আরজু, জুনাইদ আহমেদ, আব্দুল ওয়াদুদ চৌধুরী রিফাত, সিজিল আহমেদ, সেলিম মিয়া প্রমুখ।

    মানববন্ধনে সাংবাদিক কামাল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এ ছাড়াও এ ঘটনার নেপথ্যে থাকা বালুমহাল সিন্ডিকেটদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানান কর্মরত সাংবাদিকরা।

    প্রসঙ্গত, সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালের দিকে তাহিরপুরে যাদুকাটা নদী‌তে অবৈধভা‌বে বালু-পাথর উত্তোল‌নের ছ‌বি তোলায় গাছের সঙ্গে বেঁধে সাংবা‌দিক‌ কামাল হো‌সেন রা‌ফিকে মারধর করা হয়। মারধর করেন বালু-পাথর উত্তোল‌ন চক্রের মাহমুদুল, রইছসহ ক‌য়েকজন।

    সাংবা‌দিক‌ রা‌ফি দৈনিক সংবাদ প‌ত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি হি‌সে‌বে কর্মরত আছেন।