Author: Habiganj News

  • শায়েস্তাগঞ্জে বই উৎসব

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব হয়েছে।

    মঙ্গলবার দুপুরে বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবে সভাপতিত্ব করেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

    বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জালাল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার এস এম ফেরদৌস ইসলাম, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মারাজ মিয়া মেম্বার, সৈয়দ আখলাক উদ্দীন মনসুর প্রমুখ।

    এছাড়াও ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল, নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, মোজাহের উচ্চ বিদ্যালয়, কামিল মাদরাসাসহ সকল প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ করা হয়েছে।

  • ঝড়ের কবল থেকে উঠে এলেন সুলতান

    এম. এ. কাইয়ুম: সুলতান মনসুরের সাথে ভোটের মাঠে টক্কর দিতে নৌকার কান্ডারি হিসেবে আ’লীগের হাই কমান্ড বেছে নিয়েছিল সাবেক বিএনপি নেতা এম এম শাহীনকে। বিকল্পধারার এই নেতাকে মহাজোট প্রার্থী করে মৌলভীবাজার-২ আসনে। ক্ষমতাসীনদল থেকে দেওয়া হয় সব রকমের সমর্থন। ভোটের মাঠ শাহীনের দখলে নিতে প্রয়োগ করা হয় সর্বোচ্চ শক্তি। সুলতান আটকানোর মিশনে স্থানীয় আ’লীগ হুমড়ি খেয়ে কাজ করে মাঠে। নানা কৌশলে সুলতান সমর্থক ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভোটের মাঠে নিষ্ক্রিয় করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

    তবুও পারলেন না এম এম শাহীন। সুলতানের সাথে টক্কর দিতে গিয়ে নৌকার জোয়ারেও মাঝেও ডুবে গেলেন তিনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় বাগিয়ে নিলেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা সাবেক সাংসদ, ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

    নিজ জন্মস্থান মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন সাবেক আ’লীগের এ সাংগঠনিক সম্পাদক সুলতান মনসুর। তিনি পেয়েছেন ৭৯ হাজার ৭৪২ ভোট। তার নিটতটম প্রতিদ্বন্দী বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এম এম শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৭০ ভোট। অর্থাৎ মাত্র ২ হাজার ৫৭২ ভোটের ব্যবধানে আসনটিতে জয় পেলেন ঐক্যফ্রন্টের প্রার্থী। এবারের নির্বাচনে আর অন্য কোনও আসনে এতো হাড্ডাহাড্ডি লড়াই হয়নি।

    স্বাধীনতার পর এই প্রথম মৌলভীবাজার-২ আসনে জয় পেয়েছে ধানের শীষ প্রতীক। ১৯৯১ এবং ২০০১ সালে এ আসনে দুইবার জামানত হারায় বিএনপি। এবার এই আসনে ধানের শীষের প্রতীক নিয়ে লড়লেন ঐক্যফ্রন্টের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। জয়ী হয়ে এক নতুন ইতিহাস গড়লেন তিনি।

    বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে কাদের সিদ্দিকীর নেতৃত্বে অস্ত্র হাতে প্রতিরোধ আন্দোলনে যোগ দিয়েছিলেন বাংলা‌দেশ ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি, বাংলা‌দেশ আওয়ামী লী‌গের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। এ কারণে জীবনের বড় একটা সময় তাকে কাটাতে হয়েছে ভারতের মেঘালয়ের পাহাড়ে আত্মগোপনে।

    ১৯৮৯ সালে ডাকসু’র ভিপি পদে তার বিজয় ছিল ’৭৫ পরবর্তী আওয়ামী লীগের প্রথম আনুষ্ঠানিক কোনও জয়। তার নেতৃত্বে ’৭৫-এর পর প্রথম বঙ্গবন্ধুর ছবি স্থান পায় ডাকসু ভবনে।

    এবারের নির্বাচনী মাঠে প্র‌তিপক্ষ দ‌লের হামলা, প্রায় অর্ধ-ডজন মামলায় শত শত নেতাকর্মী গ্রেফতারের পরও মনোবলে ভাঙন ধরেনি সুলতানের। যে আসনে কখনও জয়ী হতে পারেনি ধানের শীষ, এবারের নির্বাচনে সেই প্রতীক নিয়েই শেষ হাসি হাসলেন তিনি।

    মৌলভীবাজার-২ আসনে প্রতি নির্বাচনে চমক থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। দলীয় প্রতীকের চেয়ে এখানে সবসময় এগিয়ে থাকে প্রার্থীর জনপ্রিয়তা।

    ১৯৯৬ সালে সুলতান মনসুর নৌকা প্রতীক নিয়ে এখান থেকে এমপি হয়েছিলেন, যা ছিল নৌকার সর্বশেষ জয়। এরপর কখনও জয় পায়নি নৌকা।

    ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে বিতর্কিত একদলীয় নির্বাচনে ধানের শীষের জয় দেখানো হলেও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তা স্বীকৃতি পায়নি। কখনও জয় না পাওয়া এ আসনে সুলতান মনসুরের ওপর ভর করে এবার ধানের শীষ চমক দেখিয়েছেন এমনটি বলছেন স্থানীয় ভোটাররা। কারণ, সুলতান মনসুরের ব্যক্তিগত ইমেজের ওপর ভর করে এখানের মানুষ ধানের শীষে ভোট দিয়েছেন।

    ২০০৮ তে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি সুলতান। সে নির্বাচনে সুলতানবিহীন নৌকা পেয়েছিল মাত্র ২ হাজার ভোট।

    নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১৯৭৯ সালে প্রথম নির্বাচনে আসে বিএনপি। সে নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করে সৈয়দ আকমল হোসেন তৃতীয় স্থান অর্জন করেন। ১৯৮৬ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। ১৯৯১ সালে এ আসনে বিএনপির প্রার্থী আতাউর রহমান নির্বাচনে আসলেও মাত্র পাঁচ হাজার ভোট পেয়ে জামানত হারান।

    ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে বিতর্কিত একদলীয় নির্বাচনে ধানের শীষের জয় দেখানো হলেও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তা স্বীকৃত নয়। ১৯৯৬ সালে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনে এ আসনে বিএনপি থেকে ধানের শীষ নিয়ে নির্বাচনে আসেন এমএম শাহীন। কিন্তু ওইবারও তৃতীয় হন তিনি ও তাঁর প্রতীক ধা‌নের শীষ। ২০০১ সালের নির্বাচনে এ আসনে চারদলীয় জোট থেকে জামায়া‌তের ড. শফিকুর রহমান নিবার্চন করে জামানত হারান। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষে নির্বাচন করেন এএনএম আবেদ রাজা।

    সেবারও ধানের শীষ তৃতীয় অবস্থান থেকে উন্নতি করতে পারেনি। সর্বশেষ ২০১৪ সালের সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি।

    স্থানীয় ভোটাররা বলছেন, সুলতান মনসুর ক্লিন ইমেজের জাতীয় নেতা। অতীতে আওয়ামী লীগের রাজনীতি করলেও প্রতিপক্ষকে হয়রানি করেননি মনসুর। এলাকার স্বার্থে সবাইকে নিয়ে কাজ করেছেন। তার কাছে কোনো কাজের জন্য এলাকার মানুষ গেলে দলীয় পরিচয় না খুঁজে তা করে দিয়েছেন। তাই এ আসনে একাদশ নির্বাচনে সুলতান মনসুরকে আমরা ভোট দিয়েছি। কারণ এখানে সবার প্রিয় নেতা সুলতান মনসুর।

    ২০০৮ সালে মৌলভীবাজার-২ আসনে বিএনপির পরাজিত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সদস্য আবেদ রাজা বলেন, সুলতান মনসুরের কারণে সাধারণ মানুষের মাঝে যে গণজোয়ার সৃষ্টি করা সম্ভব হয়েছিল যার কারণে এত কারচুপির পরেও সুলতানকে আটকানো যায়নি।

    জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা সুলতান মনসুর আহমদ বলেন, এ জয় কুলাউড়াবাসীর। মানুষের শক্তিই যে প্রধান ও মূখ্য, তা কুলাউড়ার জনগণ প্রমাণ করেছে। আমি যে ভোট পেয়েছি তার চেয়ে তিনগুন বেশি ভোট পেতাম, যদি না ধরপাকড় না হত।

  • বাহুবলে আব্দুল হাই স্যারের মায়ের ইন্তেকাল

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক আব্দুল হাই স্যারের মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।

    মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব জয়পুর গ্রামের নিজ বাড়ীতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

    বাহুবল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিষয়টি করাঙ্গীনিউজকে নিশ্চিত করেন।

    নিহতের পরিবার সূত্র জানায়- আগামীকাল বুধবার সকাল সাড়ে ১১টায় মরহুমের নিজবাড়ীতে জানাযা অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে জানাযার নামাজে শরিক হবার জন্য দাওয়াত করা হয়েছে।

  • ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর

    করাঙ্গীনিউজ: ট্রেনের টিকিট কাটতে নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনের টিকিট কাটতে নাম, মোবাইল নম্বরের পাশাপাশি এখন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মসনদ নম্বরও দিতে হবে।

    রেলের অনলাইন টিকিট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিএনএসবিডি জানিয়েছে, নাম-ঠিকানা, এনআইডি নম্বর দিলেও প্রিন্ট কপিতে শুধু নাম-ঠিকানা, মোবাইল নম্বর প্রদর্শন করা হবে। তবে ট্রেনের গার্ডের কাছে টিকিটের বিপরীতে এনআইডি আইডি নম্বর থাকবে।

    পাইলট প্রকল্পের অংশ হিসেবে সোনার বাংলা ট্রেনের ১৫ ভাগ টিকিটে এই পদ্ধতি চালু করা হয়েছে। তিন মাসের মধ্যেই সব ট্রেনের ক্ষেত্রেই এই পদ্ধতি চালু করা হবে।

  • চুনারুঘাটে গাতাবলা মাদ্রাসায় বই বিতরণ

    ফারুক মিয়া, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটের গাতাবলা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ-১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে সরকারি বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার মিরাশী ইউনিয়নের গাতাবলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি এড. মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল খালেকের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব আলী তালুকদার, ম্যানেজিং কমিটির সদস্য ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সুরুজ আলী, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া, মাদ্রাসার সহ-সুপার মোঃ আঃ হান্নান।

    এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জিতু মিয়া, সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর মিয়া, মোঃ মাসুক মিয়া, অফিস সহকারী আব্দুল্লাহ, রানীগাঁও দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ মাসুক মিয়া মাষ্টার সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ। পরে মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সরকারের বিনামূল্যে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়।

  • নবীগঞ্জে নতুন বই বিতরণ

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ পৌরসভার অর্থয়ানে পৌরসভার জযনগর গ্রামে পৌর আইডিয়াল স্কুলের উদ্বোধন ও ছাত্র- ছাত্রীদের মধ্যে নতুন বই বিতরন আনুষ্টান অুনষ্টিত হয়েছে।

    মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় পৌর মেয়র আলাহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী পৌর সভাপর কাউন্সিলরবৃন্দ ও অতিথির সাথে নিয়ে ফিতা কেটে নতুন নর্ব নির্বিত নতুন স্কুলে শুভ উদ্বোধন করেন।

    পরে পৌর কাউন্সিলর ও দৈনিক সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে ও প্যানেল মেয়র এটিএম সালামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাউসা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দল হাই, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক সামন্ত লাল,পৌর কাউন্সিলর বাবুল দাশ , ফারজানা আক্তার পারুল, পৌর কাউন্সিলর আব্দুস সালাম, সুন্দর আলী, জাহেদ চৌধুরী, প্রানেশ দেব বিশিষ্ট মুরুব্বী, বশির মিয়া চৌধুরী, সাজ্জাদুর চৌধুরী বাচ্চু আফরুজ মিয়া চৌধুরী,এডভোকেট ছানু চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, সৈয়দ টিপু সুলতান,রুবেল মিয়া,শেখ সাদিকুর রহমান শিশু, আবুল কালাম মিঠু,নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সাধারন সম্পাদক আলমগীর মিয়া, শাহ মিজানুর রহমান মিজান,দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সেলিম তালুকদার, শাহ সুলতান, আব্দুর রকিব হক্কানী, ছনি চৌধুরী,মতিউর রহমান মুন্না, এস এম আমীর হামজা প্রমুখ।

  • মাধবপুরে বই উৎসব

    মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দেওয়া হয়েছে।

    মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

    মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজল রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, কাউন্সিলর আব্দুল হেকিম।

    আজ সকাল ১১টায় ফুলকলি পৌর কিন্ডার গার্টেনে মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অধ্যক্ষ সাইফুল হক মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর অজিত কুমার রায়, আবুল বাশার, আব্দুল হেকিম প্রমুখ।