Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন এর বেগুনাই গ্রামের দানবীর সমাজ সেবক হাজী হেলিম উদ্দিন এর নামে ফাউন্ডেশন এর আত্মপ্রকাশ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত।
১৮ ডিসেম্বর রোজ বুধবার লাখাইয়ের বেগুনাই গ্রামের শতাধিক মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরনের মাধ্যমে প্রধান পৃষ্ঠপোষক এডভোকেট নাসির উদ্দিনের অর্থায়নে হাজী হেলিম উদ্দিন ফাউন্ডেশন এর শুভ সূচনা হয়।
অর্থ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের অপুর সভাপতিত্বে, ফখরুল আলমের পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকাল ১১ ঘটিকার সময় আজি সেলিম উদ্দিন এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মাদনা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা জামাল উদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন মোঃ সহিদুল হক মুন্সী অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল হবিগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান খোকন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, বিশিষ্ট সমাজ সেবক ডা. মোঃ একেএম ফজলুল হক, নুরপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল মান্নান, হাফেজ হাবিবুর রহমান, মাদনা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক দেব দুলাল রায় বেগুনাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক এনাম হাজী কবির হোসেন প্রেসক্লাব লাখাইয়ের সাংগঠনিক বিল্লাল আহমেদ, মিয়া মোহাম্মদ লায়েস,আব্দুল ওয়াহাব, সাংবাদিক পারভেজ হাসান।
বক্তব্য রাখেন, ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মোজাম্মেল হোসেন, মোঃ আব্দুর রউফ, হাফেজ ফখরুল ইসলাম, মোঃ জিয়াউর রহমান, তানভীর আহমেদ আলাই, মিজানুর রহমান মিজান, শিবির আহমেদ রেনু, মাওলানা তৌহিদুর রহমান,রেজাউল করিম মনির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, হাজী হেলিম উদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার বিভিন্ন সামাজিক গরিব অসহায় দুঃখী মানুষের সেবা করাই ফাউন্ডেশন এর মূল উদ্দেশ্য। এবং এই ফাউন্ডেশনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। ফাউন্ডেশন দ্বারা এলাকার মানুষদেরকে বিন মূল্যে চক্ষু সেবা প্রদান করা হবে।
এছাড়াও অত্র ইউনিয়নের বিভিন্ন মুরুব্বিয়ান বিভিন্ন মাদ্রাসা প্রধান গন সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।