Enter your email address below and subscribe to our newsletter

বানিয়াচংয়ে তাবলীগ জামায়াতের বিক্ষোভ

Share your love

হবিগঞ্জের বানিয়াচং বড়বাজারে ঢাকা টঙ্গীতে তাবলীগ জামাতের কর্মীদের হত্যার প্রতিবাদে বানিয়াচং উপজেলা মারকাজ কমিটির মাওলানা সুহানুর রহমানের নেতৃত্বে এলাকার শত,শত মুসলিম জনতাকে নিয়ে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ডিসেম্বর (বুধবার)এশারের নামাজের পর স্হানীয় দারুণ কোরান মাদ্রাসা মাঠে মুসল্লীগন নামাজ শেষে একত্রিত ভাবে একটি মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্হানীয় শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বানিয়াচং মারকাজের আমীর মাওলানা সোহানুর ইসলামসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন অনেক হুজুরগন।

বক্তরা বিক্ষোভ মিছিল শেষে তাদের বক্তব্যে বলেন, টঙ্গীতে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত দ্রুত গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানান। আর না হলে সামনে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন।

Share your love
আকিকুর রহমান রুমন
আকিকুর রহমান রুমন
Articles: 140

Stay informed and not overwhelmed, subscribe now!