Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জ হাসপাতালে ভর্তি ২৫ ডেঙ্গু রোগী

    হবিগঞ্জ হাসপাতালে ভর্তি ২৫ ডেঙ্গু রোগী

    হবিগঞ্জ জেলায় সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদর হাসপাতলে ভর্তি হয়েছেন ২৫ জন।

    এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে ঢাকায় পাঠানো হয়েছে। ডেঙ্গু আক্রান্তদের বেশির ভাগই বিভিন্ন কোম্পানির শ্রমিক।

    এতে জেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে অনেকেইে ডেঙ্গু আক্রান্তের ভয়ে শহর ছেড়ে গ্রামে যাচ্ছেন অনেকেই।

    সদর হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে বেশির ভাগই মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকার একটি সিরামিক কোম্পানির শ্রমিক।

    প্রিয়াঙ্কার ছোট্ট ব্যাগের দাম শুনলে চমকে উঠবেন

    শনিবার রাত থেকে সোমবার পর্যন্ত ওই কোম্পানির শ্রমিক ইসমাঈল হোসেন, আজিজুল ইসলাম, বাদল মিয়া, আব্দুর রশিদ, রিপন, বেলু মিয়া, মমিন মিয়া, মিজান মিয়া, চুনারুঘাট উপজেলার সতং গ্রামের দুলাল মিয়া, শাহেদ আহমেদ ও মাধবপুর উপজেলার উজ্জলপুর গ্রামের আলমগীরকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সদর হাসপাতাল থেকে চুরির তিন ঘন্টা পর নবজাতক উদ্ধার

    সদর হাসপাতাল থেকে চুরির তিন ঘন্টা পর নবজাতক উদ্ধার

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে নবজাতক চুরির তিন ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। এঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে ইসরাত আরা লোপা নামে এক মহিলাকে আটক করা হয়েছে।

    বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের পুরান মুন্সেফির জনৈক রিপনের বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।  আটক লোপা রিপনের স্ত্রী। এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে চুরি হয় নবজাতকটি।

    এর আগে গত রবিবার (১৮ আগস্ট) হাসপাতালে জন্ম হয় নবজাতকের। এই নবজাতক চুনারুঘাট উপজেলার জোয়ারলালচান্দ গ্রামের মুরশেদ আলম ও ফাতেমা বেগমের সন্তান।

    হবিগঞ্জ সদর থানার এসআই পলাশ বিষয়টি নিশ্চিত করেন।

  • মাধবপুরে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

    মাধবপুরে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ২০০ পিস ইয়াবা সহ আনিছ মিয়া(৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
    বুধবার সন্ধ্যায় গোপন সুত্রে খবর পেয়ে থানার এ এসআই হেমায়েত হোসেন ও নিজাম উদ্দিন উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা স্মশান এলাকা থেকে  আনিছকে আটক করলে সে প্যান্টের পকেট থেকে কাল ক্রস্ট ট্যাপ দিয়ে মোরানো  ২০০ পিস ইয়াবা  পুলিশের কাছে হস্তান্তর করে।
    ধৃত আনিছ মিয়া উপজেলার বহরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আছন আলীর ছেলে।
    মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান সত্যতা নিশ্চত করে বলেন ধৃত ব্যক্তি মাদক পাচারকারী চক্রের সদস্য। পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোরী অভিয়ান অব্যাহত রয়েছে।এব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
  • চুনারুঘাটে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার সাংবাদিক নাসির

    চুনারুঘাটে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার সাংবাদিক নাসির

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদক ব্যবসায়ীদের দ্বারা হামলার শিকার হয়েছেন সাংবাদিক আজিজুল হক নাসির।

    বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ ঘটনাটি ঘটে।

    আহত সাংবাদিক নাসির উপজেলা সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি।

    এ সময় হামলাকারীরা নাসিরের মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
    খবর পেয়ে পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু হাসপাতালে নাসিরকে দেখতে যান।

    সূত্রে জানা যায়- ইদানিং রহমত আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদক বিক্রির সংশ্লিষ্টতা রয়েছে অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • বাহুবলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

    বাহুবলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে ছোট বড় ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন।

    বুধবার (২১ আগস্ট) বেলা ১১টা থেকে টানা বিকেল ৩টা পর্যন্ত উপজেলার নন্দনপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

    অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম।

    এ সময় বাজারে সরকারী জায়গায় অবৈধভাবে গড়ে উঠা ছোটবড় ১২ টি দোকান উচ্ছেদ করা হয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম

    সরকারী ৫শতক জায়গা থেকে থেকে এ অবৈধদোকাগুলি তুলে দেয়া হয়। এই ৫শত জায়গার আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যদি সরকারী জায়গায় দোকানপাঠ গড়ে তোলার চেষ্টা করা হয় তাহলে তাদের বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

  • মাধবপুরে ৫ মাদক সেবীর কারাদন্ড

    মাধবপুরে ৫ মাদক সেবীর কারাদন্ড

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ৫ মাদক সেবী কে ৩ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

    বুধবার বিকেলে নিবার্হী ম্যাজিষ্ট্রেট উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারান এ রায় প্রদান করেন।

    দন্ডপ্রাপ্তরা হল সুরেশ শীল (৫৫), জসিম মিয়া(২৫), মোস্তফা শহীদ (২৬), জুয়েল মিয়া(২৮), তোহার মৃদা (৪৫)।

    উপজেলার জগদীশপুর চা বাগানে ৫ জন বসে গাঁজা সেবন করার সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর হবিগঞ্জের ইন্সপেক্টর মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমান বসিয়ে তাদের প্রত্যেক কে ৩ মাস করে কারাদন্ড প্রদান করা হয়।

  • বাহুবলে চা শ্রমিকদের ১২ লক্ষ টাকা ছিনতাই

    বাহুবলে চা শ্রমিকদের ১২ লক্ষ টাকা ছিনতাই

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে দিনে দুপুরে চা বাগান শ্রমিকদের সাপ্তাহিক বিলের প্রায় ১২ লক্ষ টাকা ছিনতাই করে নিয়েছে একদল দুর্বৃত্ত। তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে ৬ লক্ষ ৮৬ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

    বুধবার (২১ আগস্ট) বেলা ১টার দিকে উপজেলার পুটিজুরী বাজারে অবস্থিত পূবালী ব্যাংক থেকে টাকা নিয়ে বৃন্দাবন চা বাগানে যাবার পথে মন্ডলকাপন নামকস্থানে এ ঘটনাটি ঘটে।

    জানা যায়, বৃন্দাবন চা বাগান শ্রমিকদের সাপ্তাহিক বিলের ১১ লক্ষ ৮০ হাজার টাকা ব্যাংক থেকে উঠিয়ে চা বাগানের কেরানী খুর্শেদ মিয়া ও গুদামবাবু মোশাহিদ মিয়া গাড়ী নিয়ে বাগানের দিকে রওয়ানা দিয়ে মন্ডলকাপন গ্রামের রাস্তায় ঢুকতেই পূর্ব থেকে উৎ পেতে থাকা থাকা উপজেলার মন্ডলকাপন গ্রামের রসূন মিয়ার ছেলে হারিক মিয়া (৩০) ও একই গ্রামের রাজা মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৮) তাদের পথ রোধ করে। এসময় তারা লম্বা দা দিয়ে গলা কেটে ফেলার ভয় দেখিয়ে তাদের সাথে থাকা ১১ লক্ষ ৮০ হাজার টাকা চিনতাই করে নিয়ে যায়।

    খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযুক্তদের বাড়ি থেকে চিনতায়ের কিছু টাকা উদ্ধার করেছেন।

    স্থানীয় ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন বলেন, হারিক মিয়ার বাড়ি থেকে কিছু টাকা ও জুয়েল মিয়ার বাড়ি থেকে দুই বান্ডিল টাকা উদ্ধার করেছে পুলিশ। ওদের বাড়িতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান ওই মেম্বার।

    তিনি আরো বলেন, হারিক ও জুয়েল পালিয়ে গেছে তাদের পাওয়া যাচ্ছে না।

    বৃন্দাবন চা বাগানের ম্যানেজার নাসির উদ্দিন টাকা চিনতাইয়ের ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বুধবার ছিল বাগানের শ্রমিকদের পেমেন্ট দেয়ার দিন।

    বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৬ লক্ষ ৮৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকী টাকা উদ্ধার ও চিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।