Category: হবিগঞ্জ সদর

  • হবিগঞ্জে করোনা শনাক্তের নতুন রেকর্ড!

    হবিগঞ্জে করোনা শনাক্তের নতুন রেকর্ড!

    করোনা পরিস্থিতির শুরু থেকেই অন্য জেলাগুলোর তুলনায় কিছুটা নিয়ন্ত্রিত অবস্থানে ছিল হবিগঞ্জ জেলা। তবে সেখানে এক লাফে এক দিনেই বেড়ে গেছে শনাক্তের সংখ্যা। নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৭।

    রবিবার (২১ জুন) প্রথম প্রহরে এই তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ। একদিনে হবিগঞ্জে করোনা শনাক্তের এমন রেকর্ডের খবরে স্বাস্থ্য বিভাগও হতবাক। তারা সকলকে আরও অধিকতর সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

    জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, এটি হবিগঞ্জে এ যাবৎকালে একদিনে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ রেকর্ড। জনসচেতনতামূলক প্রচারণা আরও বৃদ্ধি করার অনুরোধ জানাচ্ছি। মানুষ যাতে আরও বেশি সচেতন হয়। এছাড়া নিজে, পরিবার ও সমাজকে রক্ষা করার আর কোনও উপায় নেই।

    স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় শনিবার রাতে একদিনে ৮১ জন আক্রান্ত হওয়ার রিপোর্ট আসে। যাচাই-বাছাই ও উপজেলাভিত্তিক ভাগ করে রাত ১২টার দিকে স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করে।

    শনাক্তদের মধ্যে সদর উপজেলায় (শায়েস্তাগঞ্জ উপজেলাসহ) ৪০ জন, মাধবপুরে ২২ জন, চুনারুঘাটে সাত জন, বানিয়াচংয়ে ছয় জন, লাখাইয়ে দুই জন, আজমিরীগঞ্জে দুই জন, বাহুবলে ও নবীগঞ্জে একজন করে রয়েছেন।

    এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩৫৭ জন, সুস্থ হয়েছেন ১৫৮ জন এবং মৃত্যু হয়েছে চার জনের।

  • হবিগঞ্জে নতুন করে ৬৯ জন করোনায় আক্রান্ত

    হবিগঞ্জে নতুন করে ৬৯ জন করোনায় আক্রান্ত

    হবিগঞ্জে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনিবার ঢাকা থেকে আসা ফলাফলে জেলার বিভিন্ন উপজেলায় ৬৯ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩৪৫ জনে।

    শনিবার সন্ধ্যায় হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বিষয়টি জানিয়েছেন।

    তিনি জানান- ১৭ ও ১৮ জুন হবিগঞ্জ থেকে পাঠানো নমুনা পরীক্ষা করে ফলাফল শনিবার পাওয়া যায়। ফলাফলে ৬৯ জনের করোনা শনাক্ত হয়।

    এপর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩৪৫ জন, সুস্থ হয়েছেন ১৫৮ জন এবং এক শিশু ও এক স্বাস্থ্যকর্মীসহ মারা গেছেন ৪ জন

  • হবিগঞ্জে আজ করোনায় নতুন শনাক্ত ২১

    হবিগঞ্জে আজ করোনায় নতুন শনাক্ত ২১

    হবিগঞ্জে আজ নতুন করে আরো ২১জন করোনা ভাইরাসে আক্রাক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ জনু) সকালে এতথ্য নিশ্চত করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল

    তিনি জানান- আক্রান্তদের মধ্য একজন সাংবাদিক রয়েছেন এবং একজন পুলিশ, বাকীরা অন্যান্য পেশার। এ নিয়ে জেলায় মোট ২৬১ জন রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে চুনারুঘাট ১১ জন, সদর ৫ জন, মাধবপুরে ৪ জন ও নবীগঞ্জ ১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৬৭, মৃত্যু ৪ জন।

  • হবিগঞ্জের উপর থেকে সরে যেতে পারে  ” লাল জোন সংকেত “

    হবিগঞ্জের উপর থেকে সরে যেতে পারে ” লাল জোন সংকেত “

    হবিগঞ্জকে গ্রিন জোন হিসেবে দেখতে চায় জেলা স্বাস্থ্য বিভাগ। তাই রবিবার (১৪ জুন) হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ সুপারিশ সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কাছে পাঠানো হয়েছে।

    সোমবার (১৫ জুন) জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ওই পত্রে হবিগঞ্জের সাতটি উপজেলাকে গ্রিন ও দুইটি উপজেলাকে হলুদ জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    সবুজ জোন হিসেবে চিহ্নিত উপজেলাগুলো হলো আজমিরীগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, লাখাই, মাধবপুর ও নবীগঞ্জ। হলুদ জোন হিসেবে বাহুবল ও চুনারুঘাটকে চিহ্নিত করা হয়েছে।

    এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় হবিগঞ্জকে রেড জোনের আওতায় রাখা হয়েছিল।

  • হবিগঞ্জে ৪০০ পরিবারে ত্রাণ বিতরণ

    হবিগঞ্জে ৪০০ পরিবারে ত্রাণ বিতরণ

    হবিগঞ্জ শহরে ১০০ স্বর্ণকার, ১১০ জন পরিবহন শ্রমিক, ১০০ জন রাজমিস্ত্রী, ৩৫ জন হকারসহ মোট ৪০০ জন অসহায় গরীব পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

    আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তবহিল থেকে এসব ত্রাণ বিতরণ করেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির

    এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত,  হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজান প্রমুখ।

  • জামিন পেলেন আমার হবিগঞ্জের সম্পাদক সুশান্ত দাশ গুপ্ত

    জামিন পেলেন আমার হবিগঞ্জের সম্পাদক সুশান্ত দাশ গুপ্ত

    ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের ২৩ দিন পর জামিন পেয়েছেন দৈনিক আমার হবিগঞ্জের প্রকাশক, সম্পাদক, আমার এমপির ডটকমের প্রতিষ্ঠাতা সুশান্ত দাশ গুপ্ত। রবিবার হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামালের আদেশে তিনি জামিন পান।

    বেলা ১২টায় হাইকোর্টের ২১ নম্বর এজলাসে মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ ও বিবাদী পক্ষে অংশ নেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার শাকিল রেদোয়ান কবীর।

    উভয়পক্ষের শুনানি শেষে বিচারপতি আশরাফুল কামাল জামিন আবেদন মঞ্জুর করেন।

    এর আগে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট ও জেলা দায়রা জজ আদালতে সুশান্তের জামিন আবেদন নামঞ্জুর হয়।

    গত ২১ মে ভোরে হবিগঞ্জ শহরে চিড়াকান্দি এলাকায় দৈনিক আমার হবিগঞ্জ অফিস থেকে গ্রেফতার হন সুশান্ত।

    ২০ মে মধ্যরাতে হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির বাদী হয়ে সুশান্ত দাশ গুপ্ত , নির্বাহী সম্পাদক নুরুজ্জামান মানিক বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন ও প্রতিবেদক তারেক হাবিবকে আসামি করে হবিগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

  • হবিগঞ্জের চৌধুরী বাজারে টমটম উল্টে আহত দুই

    হবিগঞ্জের চৌধুরী বাজারে টমটম উল্টে আহত দুই

    হবিগঞ্জের চৌধুরী বাজারে ভাঙা রাস্তার গর্তে টমটম উল্টে দুইজন আহত হয়েছেন।
    আজ শুক্রবার (১২ জুন) শুক্রবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।

    এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ছাড়াও গত বুধবার রাতেও একই স্থানে ট্রাক এবং মোটর সাইকেলের দুর্ঘটনা ঘটে। যদিও ভাগ্যক্রমে দক্ষ চালক হওয়াতে মোটরসাইকেল আরোহীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান তবে দুজনেই পায়ের মধ্যে হালকা ব্যাথা পেয়েছেন। যদিও কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে এ রাস্তাটি সংস্কারের জন্য কাজ শুরু করেছেন। তবে ইতিপূর্বে বেশ কয়েকবার এই রাস্তাটি মেরামত করা হয়েছে।

    সচেতন মহল অভিযোগ করে বলেন নিম্নমানের কাজ হওয়ার কারণে কিছুদিন যেতে না যেতেই আবার রাস্তা ভেঙ্গে গর্তের সৃষ্টি হয় আবারও মানুষের দুর্ভোগের শুরু হয়। তাই হবিগঞ্জের সচেতন মহলের দাবি এবার যেন পূর্বের মতো নিম্নমানের কাজ না হয় অন্তত কিছু দিন যেন মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এই অনুযায়ী যেন কর্তৃপক্ষ ভালো মানের কাজ করেন।