Category: হবিগঞ্জ সদর

  • হবিগঞ্জে টমটম ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে এক বৃদ্ধার মৃত্যু

    হবিগঞ্জে টমটম ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে এক বৃদ্ধার মৃত্যু

    হবিগঞ্জে টমটম ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে এক বৃদ্ধার মৃত্যু

    মীর দুলাল, হবিগঞ্জ প্রতিনিধি :

    হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করাতে এসে টমটম ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে জবেদা বেমন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

    শনিবার বিকেলে হবিগঞ্জ সদর থানা ও সোনালী ব্যাংক এর মাঝামাঝি স্থানে এ দূর্ঘটনাটি ঘটেছে।

    জানা যায়, সুনামগঞ্জের শাল্লা উপজেলার কান্দিগাঁও গ্রামের লাবু মিয়ার স্ত্রী নিহত জবেদা বেগম।

    জবেদা বেগম ও তার এক আত্মীয় শনিবার সকালে ডাক্তার দেখানোর জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসেন।

    ডাক্তার দেখিয়ে ফিরে যাওয়ার পথে টমটমের চাকায় তার শাড়ির আঁচল পেঁচিয়ে যায়।

    এতে তিনি গুরুত্বর আহত হন। উপস্থিত জনতা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

    এ ব্যাপারে জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক। তিনি বলেন- লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

  • হবিগঞ্জে আবু জাহির এর প্রচেষ্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের বিল পাস

    হবিগঞ্জে আবু জাহির এর প্রচেষ্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের বিল পাস

    মীর দুলালঃ হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জাতীয় সংসদে ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন বিল-২০২০’ পাস হয়েছে। কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উন্নত শিক্ষা প্রসারের লক্ষ্যে এ বিশ্ববিল্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিলটি প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলটি বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি হয়।

    হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিলটি গত বছরের ২৩ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপর চলতি বছরের ২৩ জুন বিলটি সংসদে উত্থাপিত হলে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

    স্থায়ী কমিটি গত ৭ সেপ্টেম্বর সংসদে বিলটির প্রতিবেদন উপস্থাপন করে। এই বিলে ৫৪টি ধারা হয়েছে। এতে সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন, সংজ্ঞা ছাড়াও আচার্য, উপাচার্যের দায়িত্ব-কর্তব্য, ট্রেজারার, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং অর্থ কমিটি সম্পর্কিত বিধান আছে।

    এই বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদ থাকবে বলে বিলে বিধান রাখা হয়েছ। অনুষদগুলো হলো- কৃষি অনুষদ, মৎস্য অনুষদ, প্রাণিচিকিৎসা ও প্রাণিসম্পদ বিজ্ঞান অনুষদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ।

    ২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জ নিউফিল্ডে এক জনসভায় জেলাবাসীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট তিনটি দাবি উপস্থাপন করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    এগুলো হলো, হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা, শায়েস্তাগঞ্জকে উপজেলা বাস্তবায়ন এবং বাল্লা স্থলবন্দর। ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে ‘শেখ হাসিনা মেডিকেল কলেজ’। উপজেলা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে শায়েস্তাগঞ্জ। চলমান রয়েছে বাল্লা স্থলবন্দরের কাজও।

  • আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না – মোতাচ্ছিরুল ইসলাম

    আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না – মোতাচ্ছিরুল ইসলাম

    সিলেট বিভাগ ও হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হাওয়ায় জনাব মোতাচ্ছিরুল ইসলাম কে লোকড়া গ্রামবাসীর পক্ষ থেকে বিশাল গন সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,হাজী মোঃ জুলমত আলী। আরো উপস্থিত ছিলেন, হাজী মোঃ ওয়াহিদ মিয়া (সাবেক মেম্বার), হাজী মোঃ সমুজ আলী (সাবেক মেম্বার), মোঃ আন্নর আলী, আব্দুর রহামন, মোঃ আলফু মিয়া, মোঃ জমির হোসেন, মোঃ আক্কাছ আলী, মোঃ জালাল আহমেদ, শ্রী হীরেন্দ্র লাল মনা সহ লোকড়া গ্রামের সর্বস্তরের জনগণ।

    Mutasirul Islam

    এ সময় মোতাচ্ছিরুল ইসলাম বলেন আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না। প্রতিদিন একটি ভাল কাজ করার চেষ্টা করি। কারণ আমি মনে করি প্রতিটি দিনই আমার জন্য শেষ দিন হতে পারে।

    তিনি বলেন, আমার কর্ম নির্ধারন করে দিবে আগামীতে আমি কোন পর্যায়ে থাকব। আমি কাউকে মিথ্যা আশ্বাস দেই না। কোথায় কি অসংগতি কোথায় কি লাগবে তা আমি নিজ থেকে বের করে উন্নয়ন করার চেষ্টা করে থাকি।

    তিনি আরো বলেন, অনেকে আমার বিরুদ্ধে নানান অভিযোগ করেন, আপনারা তা যাচাই করবেন, সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের মানুষদেরকে জিজ্ঞেস করবেন, সদর উপজেলার চেয়ারম্যান সাব কেমন?

    এ সময় তিনি সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেন। এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

     

    আরো পড়ুনঃ করোনাভাইরাস মোকাবিলায় সরকার পানির মতো টাকা খরচ করেছে

  • হবিগঞ্জ চৌধুরী বাজারে ৬টি প্রতিষ্ঠান কে জরিমানা

    হবিগঞ্জ চৌধুরী বাজারে ৬টি প্রতিষ্ঠান কে জরিমানা

    মীর দুলাল হবিগঞ্জঃ

    অদ্য ১০ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ চৌধুরী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের সার্বিক নির্দেশনায় হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে মেসার্স আনজুম স্টোর কে ৮০০০ টাকা, মেসার্স দুলাল বণিক স্টোরকে ৬০০০ টাকা, সেম্পল ঔষধ বিক্রি করার জন্য শাহজালাল ফার্মেসি ৫০০০ টাকা, বাচ্চাদের খাবারের প্যাকেটের ভিতরে খেলনাসহ বিক্রি করার জন্য মেসার্স জীবন বণিক স্টোর কে ৫০০০ টাকা, মূল্যতালিকা না টাঙ্গানোর জন্য মেসার্স গৌর ভান্ডারকে ১০০০ টাকা,

    এবং দেবেন্দ্র শুটকির দোকান কে ১ কেজি ওজনের বাটখারায় ৩০ গ্রাম ওজন কম থাকায় ৫০০ টাকা সহ মোট ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ।

    অভিযান চালিয়ে ৬ টি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় ।

     

    এসময় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা জনাব দেবানন্দ সিনহা, চৌধুরী বাজার এলাকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য যাচাই করেন এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখা এবং মাছ বাজার, শুটকি বাজার ও সবজি বাজারের ব্যবসায়ীদের ডিজিটাল পাল্লা ব্যবহার করার জন্য নির্দেশ প্রদান করেন ।

    অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জ চৌধুরীবাজার পুলিশ ফাড়ির এ এস আই আবুল কালাম সহ এক দল পুলিশ ।

    জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে তিনি হবিগঞ্জ নিউজ কে  জানান ।

  • হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষের নীরবতায় টমটমে ভাড়া তালিকা টানিয়ে সুকৌশলে নিচ্ছে ১০ টাকা: যাত্রীদের সাথে অশোভন আচরণ

    হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষের নীরবতায় টমটমে ভাড়া তালিকা টানিয়ে সুকৌশলে নিচ্ছে ১০ টাকা: যাত্রীদের সাথে অশোভন আচরণ

    মীর দুলালঃ হবিগঞ্জ শহরে দিন দিন বেরে চলেছে টমটম চালকদের যাত্রী দের সঙ্গে অশোভন আচরণ। নানা আলোচনা সমালোচনা আর একাধিকবার মৌখিক অভিযোগ জানানোর পরও ব্যাটারী চালিত অবৈধ টমটম মালিক ও চালকদের নিয়ন্ত্রণে আনতে পারছে না হবিগঞ্জ পৌরসভা।

    একদিকে যত্রতত্র পার্কিং ও আরেকদিকে আগের ৫ টাকা ভাড়া নিয়ে যাত্রীদের সাথে বাকবিতন্ডা, বিশেষ করে নারী যাত্রীদের সঙ্গে জোরজবরদস্তি ও খারাপ ব্যবহারের ঘটনা বেড়ে যাওয়ায় এই টমটম যেনো মাথাব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে শহরবাসীর জন্য।

    সম্প্রতি টমটমের ৫ টাকা ভাড়া নিয়ে সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হলেও আইন কানুনের তোয়াক্কাও করছে না টমটম চালক ও মালিকরা।

    তারা তাদের মতো করে ১০ টাকা ভাড়াই নিচ্ছে। পুরুষ যাত্রীরা প্রতিবাদ করলে ৫ টাকা আর না করলে ১০ টাকা এবং কোনো কারণ ছাড়াই মহিলা যাত্রীদের কাছ থেকেই ১০ টাকা করে নিচ্ছে।

    টমটম চালকরা কারণ হিসেবে বলছে, তারা তালিকা পেয়েছে, কিংবা তাদেরকে বলা হয়েছে ১০ টাকা করে নিতে।

    তবে কে বলেছে, কারা বলেছে জানতে চাইলে তারা একবার বলে সংগঠন আরেকবার বলে মেয়র। তবে পৌরসভা কর্তৃক ভাড়ার তালিকা দেখতে চাইলেই বাঁধে বিপত্তি। তারা তালিকা দেখায় একটি সংগঠনের। যে তালিকায় ওই সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর রয়েছে।

    ওই তালিকায় মেয়রের স্বাক্ষর নেই কেন জানতে চাইলে বাকবিতন্ডা শুরু হয়? কোনো কোনো সময় বাকবিতন্ডা হাতাহাতিতেও গড়ায়। চালকদের একটাই কথা ভাড়া বেশি নিলে পৌরসভা কেনো ব্যবস্থা নিচ্ছে না। আমরাতো লুকিয়ে ১০ টাকা নেই না।

    সরেজমিনে দেখা যায়, শহরের বাসা বাড়ির গৃহবধ‚ ও নারী যাত্রীরা ভাড়া নিয়ে কথা বললেই চরম বিব্রতকর অবস্থায় পড়ছেন।

    হবিগঞ্জ পৌর মেয়রকে সাংবাদিকদের মাধ্যমে একাধিকবার অভিযোগ জানানো হলেও মেয়র বলছেন, যদি কেউ খুশি হয়ে ১০ টাকা দেয় তবে ভিন্নকথা, না হলে তিনি ব্যবস্থা নিবেন এবং ওই সংগঠনের লোকজনের সাথে কথা বলবেন।

    কিন্তু তার আশ্বাসের প্রতিফলন ঘটেনি গত ৬ দিনেও। পৌরসভার পক্ষ থেকে কোনো বিবৃতি বা করা হয়নি মাইকিংও। আর এ জন্য মেয়রের নিরব থাকাকেই দায়ী করছেন ভুক্তভোগীরা।

    সচেতন মহলের অভিমত, ১২শ টমটম ছাড়াও বৈধ অবৈধ মিলিয়ে প্রায় ৩-৪ হাজার টমটম চলাচল করছে শহরে।

    একদিকে শহরের বৈধ অবৈধ টমটমগুলোর যানজটের সৃষ্টিকে যোগান দিচ্ছে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অবৈধ টমটম। যা পৌরবাসীর নাগরিক জীবনকে চরম ভোগান্তিতে ফেলেছে।

    জানা যায়, আগে পৌর এলাকার ভেতর সবখানে ভাড়া ছিল ৫ টাকা। তবে স্থানভেদে অর্থাৎ শহরে প্রবেশপথ পোদ্দার বাড়ি/২নং পুল থেকে চৌধুরী বাজার পর্যন্ত সরাসরি ১০ টাকা এবং চৌধুরী বাজার থেকে পৌর বাসস্ট্যান্ড পর্যন্ত ৫/১০ টাকা নেয়া হতো এবং মানবিক কারণে যাত্রীরাও উল্লেখিত স্থান পর্যন্ত ১০ টাকা ভাড়া দিতে আপত্তি করতেন না।

    সম্প্রতি মহামারী করোনার সময় জাতীয়ভাবে গণপরিবহণে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হলে হবিগঞ্জেও টমটমসহ অন্যান্য গণপরিবহণেও ভাড়ানো হয়।

    গত ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়া বহাল রাখার সিদ্ধান্ত হলে হবিগঞ্জের সকল গণপরিবহণ আগের ভাড়ায় ফিরে যায়, তবে ফিরেনি বৈধ-অবৈধ টমটম মালিকরা।

    উল্টো সম্প্রতি গজিয়ে উঠা হবিগঞ্জ টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদ নামে একটি সংগঠন নিজেদের মনগড়া মতো তালিকা করে। তারা তাদের তালিকায় উল্লেখ করে শায়েস্তানগর (২নং পুল) থেকে চৌধুরী বাজার এবং চৌধুরী বাজার থেকে পৌর বাসটার্মিনাল ১০ টাকা, এবং চৌধুরীজার থেকে থানার মোড় পর্যন্ত ৫ টাকা। আর এটি করা হয়েছে অত্যন্ত সুকৌশলে।

    ওই সংগঠনের এক নেতা নাম প্রকাশে অনিহা প্রকাশ করে বলেন, আমরা ২নং পুল থেকে চৌধুরী বাজার এবং বাজার থেকে পৌর বাসস্ট্যান্ড পর্যন্ত ১০ টাকা এবং পৌর এলাকার অন্যসব জায়গায় ৫ টাকার প্রস্তাব রাখা হয়েছিল।

    মেয়র বলেছেন আলাপ আলোচনা করে সিদ্ধান্ত দেবেন। এ বিষয়ে মেয়র জানান, তিনি এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত দেননি।

  • ৫নং গোপায়া ইউনিয়নের সুজন এর কমিটি গঠন

    ৫নং গোপায়া ইউনিয়নের সুজন এর কমিটি গঠন

    মীর দুলালঃ সুজন সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আজ সোমবার বিকাল ৫ ঘটিকায় ধুলিয়াকাল জেল গেইট সংলগ্ন হোটেল শাপলার সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সুশাসনের জন্য নাগরিক, উপজেলা কমিটির সভাপতি
    সৈয়দ মইনুল হক আরিফ চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতালিব তালুকদার দুলাল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা সুজনের সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহ উল বারী লিটন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা
    সাংগঠনিক সম্পাদক মীর দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জলিল সহ সাংগঠনিক সম্পাদক এম এম গাউছ,আবদুল কাদির কাজল, আবু নাছের, পৌর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুনুর রহিম রুপজ, সাংগঠনিক সম্পাদক মহসিন আহমেদ নিয়াজ, সহ সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ,সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক,সাইদুল রহমান সাইফুল, হবিগঞ্জ সদর উপজেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ইশান। সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

    সাইফুল ইসলাম জসিম কে সভাপতি, সাবেক মহিলা মেম্বার মোছাঃ জরিনা খাতুন সহ-সভাপতি, আব্দুল বারিক সুজন, সাধারণ সম্পাদক আঃহামিদ, সহ সম্পাদক জসমি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হারুন গাজী, সহ সাংগঠনিক সম্পাদক ও রাজু মিয়া কে কোষাধ্যক্ষ করে ৭ সদস্যদের ইউনিয়ন কমিটি অনুমোদন করা হয়, আগামী ১ মাসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করে ইউপি পূর্নাঙ্গ কমিটি অনুমোদন এর জন্য নির্দেশ করা হয়।

  • হবিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

    হবিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

    হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখালে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক মোশাহিদ মিয়া নামে (৩৬) এক ব্যক্তি নিহত হয়েছেন।

    আজ রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধুলিয়াখাল তেমুনিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

    নিহত মোশাহিদ মিয়া সদর উপজেলার সৈয়দপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়- বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেন মোশাহিদ মিয়া। পথিমধ্যে ধুলিয়াখাল এলাকায় পৌঁছলে পিছন থেকে আসা হবিগঞ্জ-সিলেট বিরতীহিনের একটি যাত্রীবাহি বাস বেপরোয়া গতিতে পিছন থেকে এসে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই মোশাহিদ মিয়া নিহত হন।

    বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনরাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।