Category: হবিগঞ্জ সদর

  • উমেদনগরে আতাউর রহমান সেলিমের গণসংযোগ

    উমেদনগরে আতাউর রহমান সেলিমের গণসংযোগ

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম নৌকায় ভোট চেয়ে উমেদনগর এলাকায় গণসংযোগ করেছেন।

    গতকাল বুধবার সকালে তিনি তাঁর কর্মী-সমর্থকদের সাথে নিয়ে ঘরে ঘরে গিয়ে ভোটারদের দোয়া, আশির্বাদ ও ভোট প্রার্থনা করেন।

    একইদিন বিকেলে তিনি হবিগঞ্জ লন টেনিস মাঠে নৌকার সমর্থনে হবিগঞ্জ ক্রীড়া পরিবার আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।

    সভায় হবিগঞ্জের ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়বৃন্দ স্বতস্ফুর্তভাবে আতাউর রহমান সেলিমের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • হবিগঞ্জ পৌরসভার নৌকার প্রচারনায় মাঠে শতাধিক আইনজীবী

    হবিগঞ্জ পৌরসভার নৌকার প্রচারনায় মাঠে শতাধিক আইনজীবী

    আদালতে ইওর ওনার বলে বিচারকে কাছে জামিন প্রার্থনা অথবা কোন আবেদন এর শুনানী করারই আইনজীবীদের পেশা। সকাল থেকে বিকেল পর্যন্ত আদালত প্রাঙ্গনে ব্যস্থতার শেষ নেই একজন আইনজীবীর। কিন্তু আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে হবিগঞ্জ পৌর এলাকার উন্নয়নের প্রত্যাশায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আইনজীবীরা এখন শুধু জামিনের প্রার্থনাই করছেন না। তারা বাড়ী বাড়ী গিয়ে নৌকার ভোটও প্রার্থনা করছেন।

    গতকাল দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত সমগ্র শহরে শতাধিক আইনজীবী হাতে লিফলেট নিয়ে নৌকার ভোট প্রার্থনা করেন। আইনজীবীদের এই ভোট প্রার্থনার দৃশ্য নির্বাচনী প্রচারনায় এনেছে নতুন আমেজ। ভোটাররাও সচেতন এই পেশাজীবীর আহবানে ইতিবাচক সাড়া দিচ্ছেন বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী।

    গতকাল দুপুরে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিক প্রচারনা অভিযানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী।
    এডভোকেট সুলতান মাহমুদের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাবেক পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, জিপি-ভিপি এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল।

    প্রচারনা কর্মসূচির উদ্বোধনকালে এডভোকেট আলমগীর চৌধুরী হবিগঞ্জ পৌর এলাকার উন্নয়নের স্বার্থে সকল পেশাজীবী সংগঠনকে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।

    পরে শহরের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে এডভোকেট আফিল উদ্দিন এর নেতৃত্বে একটি টিম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে এডভোকেট সৈয়দ আফজাল আলী দুদুর নেতৃত্বে একটি টিম এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে এডভোকেট সালেহ আহমেদ এর নেতৃত্বে একটি টিম লিফলেট নিয়ে ঘরে ঘরে প্রচারনা অভিযান শুরু করে। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রচারনা অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

  • আলমপুর শিল্প এলাকায় নির্মানাধীন গুদামে চুরি

    আলমপুর শিল্প এলাকায় নির্মানাধীন গুদামে চুরি

    হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের আলমপুর শিল্প এলাকায় মাছুম ট্রেডার্সের নির্মানাধীন গুদামের সরঞ্জামাদি নিয়ে গেছে চোরের দল।

    চোরেরা ওই স্থান থেকে প্রায় লক্ষাধিক থাকার রড, সিমেন্ট, টিনসহ সরঞ্জামাদি দিয়ে গেছে।

    জানা যায়, ওই ট্রেডার্সের স্বত্তাধিকারী ফয়সল আহমেদ একটি গুদাম নির্মাণ করার জন্য কাজ শুরু করেছেন। কাজের উল্লেখিত মালামাল গুদামের পাশে রাখেন৷

    গত মঙ্গলবার গভীররাতে কে বা কারা এসব মালামাল নিয়ে গেছে বলে জানা যায়। এ ঘটনার পর থেকে চোর আতংক বিরাজ করছে।

  • শহরে মোটর সাইকেল তল্লাশি শুরু

    শহরে মোটর সাইকেল তল্লাশি শুরু

    হবিগঞ্জ পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে অবৈধ মোটর সাইকেল তল্লাশী শুরু হয়েছে। শুধু তাই নয় যেগুলো সাইলেন্সার গুলো হেলিকপ্টার বানিয়ে শহরের বিভিন্ন স্থানে দ্রুতগতিতে চালিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে তাদের বিরুদ্ধেও অভিযানও শুরু হয়েছে।

    বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে সদর থানার একদল পুলিশ চেক পোষ্ট বসিয়ে অভিযান শুরু করেছে। এ সময় ২০টি মোটর সাইকেল আটক করা হয়।

    পুলিশ জানায়, এ অভিযান নির্বাচনের আগ পর্যন্ত চলবে। এক শ্রেণির যুবকরা মোটর সাইকেলের সাইলেন্সার খুলে বেপরোয়া গতিতে চালায়। যে কারণে দুর্ঘটনাসহ জনসাধারণের চলাচলে ব্যাঘাত ঘটছে।

  • হবিগঞ্জের ২ বেকারিকে জরিমানা

    হবিগঞ্জের ২ বেকারিকে জরিমানা

    রাহিম আহমেদ :: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয় এর সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহা এর নেতৃত্বে সদর উপজেলার এলাকায় কামড়াপুর ও বহুলা এলাকায় বিস্কুট বেকারিতে অভিযান পরিচালিত হয়।

    অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও অনুমোদন বিহীন রং ব্যবহার এর কারনে কামড়াপুর এলাকার বিসমিল্লাহ বেকারি কে ৩৫০০০ টাকা ও বহুলা এলাকার সততা বেকরিকে ২০০০০ টাকা জরিমানা করা হয়। এই দুই টি প্রতিষ্ঠানকে মোট ৫৫০০০/- টাকা জরিমানা করা হয়।

    অভিযানে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হবিগঞ্জ এর পরিচালক জনাব দেওয়ান মিয়া ও হবিগঞ্জ জেলা পুলিশ সার্বিক সহযোগীতা করেন।

    প্রতিষ্ঠান দুটিকে ১৫ দিন সময় দেয়া হয়েছে সংশোধনের জন্য অন্যথয় তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়া হবে।

    দেবানন্দ সিনহা বলেন, “জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।”

  • নিলাদ্রী শেখর টিটুর মায়ের মৃত্যুতে এমপি আবু জাহির এর শোক

    নিলাদ্রী শেখর টিটুর মায়ের মৃত্যুতে এমপি আবু জাহির এর শোক

    হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু’র মাতা দিপ্তী রাণী পুরকায়স্থ’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।

    গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় তিনি দিপ্তী রাণী পুরকায়স্থ’র আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

  • হবিগঞ্জ পৌর নির্বাচনে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ শ্রমিক লীগ সিবিএ ইউনিট

    হবিগঞ্জ পৌর নির্বাচনে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ শ্রমিক লীগ সিবিএ ইউনিট

    হবিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে জেলা, পৌর ও সদর উপজেলা শ্রমিক লীগ সিবিএন ইউনিটের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

    জেলা শ্রমিক লীগের সহ সভাপতি মোঃ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নওশের আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম, মহিবুর রহমান চৌধুরী, মোস্তফা কামাল আজাদ রাসেল, তাজুল ইসলাম, লুৎফুর রহমান, বাদল কৃষ্ণ বণিক, রহমত মিয়া, ফজলু মিয়া, আবু তাহের, আব্দুর রউফ তালুকদার, আইয়ুব আলী, খলিলুর রহমান, আব্দুল হক, শাহ মোঃ শাবাজ মিয়া প্রমুখ।

    সভায় শ্রমিক লীগ নেতৃবৃন্দ আগামী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।