Category: হবিগঞ্জ সদর

  • হবিগঞ্জ পৌরসভা নির্বাচনের  সকল প্রস্তুতি সম্পন্ন

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুুতি সম্পন্ন

    ২৪ টি কেন্দ্রে ১৬ জন নির্বাহী ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৬৭৩ জন পুলিশ সদস্য, ১২০ জন বিজিবি, ৫ প্লাটুন র‌্যাব ও ২১৬ জন আনসার সদস্য।

    শরিফ চৌধুরী ।। হবিগঞ্জ প্রতিনিধি

    আগামীকাল ২৮ ফেব্রুয়ারি রবিবার সারাদেশের ন্যায় ৫ম ধাপে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    নির্বাচনকে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিজিবি, পুলিশ, আনসার এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়।

    হবিগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৪ কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৬ জন নির্বাহী ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬৭৩ জন পুলিশ সদস্য, ১২০ জন বিজিবি, ৫ প্লাটুন র‌্যাব ও ২১৬ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে।

    বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা খাতুন।

    ইতোমধ্যে নির্বাচনের ভোট গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বিকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে।

    এবার পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। আর বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট এনামুল হক সেলিম, সতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীক নিয়ে মিজানুর রহমান মিজান, হাত পাখা প্রতীকে আলহাজ্ব শামসুল হুদা, মো. বশিরুল আলম (কাওছার) মোবাইল ও গাজী মো. পারভেজ হাসান জগ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

    এ ছাড়া ৯ ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ প্রার্থী প্রতিদ্বদ্বিতা করবেন। হবিগঞ্জ পৌরসভার মোট ভোটার ৫০ হাজার ৯০৩ জন এর মধ্যে ২৫ হাজার ২৮৩ জন পুরুষ এবং ২৫ হাজার ৬২০ জন নারী ভোটার৷

  • বিশ্বে প্রথম কলাগাছ ও আনারস পাতা থেকে তৈরী কাপড়ের উত্তরীয় জড়িয়ে শাশ্বত রায় রাজ এর অন্নপ্রাশন সম্পন্ন

    বিশ্বে প্রথম কলাগাছ ও আনারস পাতা থেকে তৈরী কাপড়ের উত্তরীয় জড়িয়ে শাশ্বত রায় রাজ এর অন্নপ্রাশন সম্পন্ন

    পরিত্যক্ত কলাগাছ ও আনারস পাতা থেকে উৎপাদিত উন্নতমানের ফাইবার বা সুতা থেকে তৈরী কাপড়ের উত্তরীয় জড়িয়ে রুপার বাটি, রুপার চামচে প্রসাদ গ্রহণের মাধ্যমে সম্পন্ন হল শাশ্বত রায় রাজের শুভ অন্নপ্রাশন।

    ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতা লাভের সুবর্ণজয়ন্তী (পঞ্চাশ বছর) ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের বছরে মাথায় শোলার মুকুট, মালা, পাঞ্জাবি, উত্তরীয় আর সোনার বালায় সেজে বিকেল ৪.৩৮ মিনিটে দাদু, দিদিমা ও ঠাকুরমার কোলে উঠে শ্রী শ্রী মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করে রাজ।

    করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে গত ২২ফেব্রুয়ারি হবিগঞ্জ মহাপ্রভু আখড়ায় অন্নপ্রাশনে উপস্থিত আমন্ত্রিতদের মাধ্যমে ব্যতিক্রমী উত্তরীয়র কথা ছড়িয়ে পড়লে হবিগঞ্জ শহরের অনেকের মধ্যেই কাপড়টি দেখার আগ্রহ তৈরি হয়।

    উল্লেখ্য, শাশ্বত রায় রাজের জন্মের পরই তার পিতা পার্থ সারথি রায় পুত্রকে হবিগঞ্জে কাঠের তেরি দারুশিল্পের অনন্য নিদর্শন বাংলাদেশের আলোচিত “পদ্ম পালঙ্ক” উপহার দেন।

    লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পদ্ম পালঙ্কটি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, ম্যাগাজিন ও গুগলে দেখতে পাওয়া যায়।

    বাংলাদেশ আওয়ামী লীগ হবিগঞ্জ পৌর শাখার সাংস্কৃতিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ সমাজসেবক, লেখক ও গবেষক পার্থ সারথি রায়ের সাথে যোগাযোগ করলে তিনি তার পুত্র সন্তানের জন্য সকলের আশীর্বাদ কামনা করে বলেন, পরিত্যক্ত কলাগাছের বাকল ও আনারস পাতা থেকে উৎপাদিত উন্নতমানের ফাইবার বা সুতা থেকে তৈরী কাপড় সম্ভবত আমার ছেলেই বিশ্বে প্রথম ব্যবহার করেছে। এই কাপড়টি এখনো বাজারজাত হয়নি। বাংলাদেশে পরীক্ষামূলকভাবে উৎপাদন চলছে। কানাডাসহ আরও বেশ কয়েকটি দেশে এই কাপড় রপ্তানির সম্ভবনা রয়েছে। এই সুতা থেকে দেশেও বিভিন্ন পণ্য তৈরী করা সম্ভব হবে।

  • হবিগঞ্জ পৌরসভায় নৌকায় ভোট চাইলেন অধ্যাপক অপু উকিল

    হবিগঞ্জ পৌরসভায় নৌকায় ভোট চাইলেন অধ্যাপক অপু উকিল

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের জন্য প্রচারণায় নেমেছেন সাবেক সংসদ সদস্য ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।

    গতকাল বুধবার রাতে তিনি শহরের ঘাটিয়া এলাকায় নৌকা প্রতীকের পক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

    এ সময় তিনি গণমানুষের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনিত প্রার্থী আতাউর রহমান সেলিমকে নৌকায় ভোট দেয়ার জন্য পৌরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

    নারী নেত্রী অপু উকিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। এ সরকার অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করেছেন। আতাউর রহমান সেলিম আওয়ামী লীগেরই একজন প্রতিনিধি হিসাবে নির্বাচনে এসেছেন।

    উন্নয়ন ও অসাম্প্রদায়িক চেতনা অব্যাহত রাখতে তাকে ভোট দিয়ে নির্বাচিত করুন।

    নীহার রঞ্জন সরকারের সভাপতিত্বে উঠান বৈঠকে সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার বিশেষ অতিথি’র বক্তৃতা করেন।

    পরে নারী নেত্রী অপু উকিল মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেত্রীদের নিয়ে ঘাটিয়া এলাকায় গণসংযোগ করেন।

  • হবিগঞ্জ পৌরসভা নির্বাচনের  সকল প্রস্তুতি সম্পন্ন  জেলা প্রশাসনের

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জেলা প্রশাসনের

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি। এ লক্ষ্যে জেলা প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে পরামর্শ সভা করেছে।

    এ ছাড়া যে সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে সেগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। তবে এ নির্বাচনে কোনো মোটর সাইকেল চলাচল করতে পারবে না। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান জানান, নিষেধাজ্ঞার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    নিয়ম অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার রাত ১২টা থেকে পরবর্তী ৩৬ ঘন্টা সকল প্রচার প্রচারণা মিছিল বন্ধ থাকবে। তবে নিয়ম অনুযায়ী

    সীমিত আকারে যানবাহন চলাচল করতে পারবে। এ নিষেধাজ্ঞা শুধুমাত্র হবিগঞ্জ পৌর এলাকায়। তবে এ্যাম্বুলেন্স এবং নির্বাচন অফিসের অনুমতি সাপেক্ষে প্রাইভেটকার, লাইটেস, নোহাসহ ছোট যানবাহন চলাচল পৌর এলাকার ভেতরে চলাচল করতে পারবে।

    তাছাড়া সীমিত আকারে যাত্রীবাহি যানবাহন চলাচল করবে। তবে ২৭ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত ৭২ ঘন্টা নির্বাচনী এলাকায় মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। এ আদেশ কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি। এ লক্ষ্যে জেলা প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে পরামর্শ সভা করেছে। এ ছাড়া যে সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে সেগুলোর তালিকা তৈরি করা হচ্ছে।

    তবে এ নির্বাচনে কোনো মোটর সাইকেল চলাচল করতে পারবে না।

    জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান জানান, নিষেধাজ্ঞার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়ম অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার রাত ১২টা থেকে পরবর্তী ৩৬ ঘন্টা সকল প্রচার প্রচারণা মিছিল বন্ধ থাকবে। তবে নিয়ম অনুযায়ী সীমিত আকারে যানবাহন চলাচল করতে পারবে।

    এ নিষেধাজ্ঞা শুধুমাত্র হবিগঞ্জ পৌর এলাকায়। তবে এ্যাম্বুলেন্স এবং নির্বাচন অফিসের অনুমতি সাপেক্ষে প্রাইভেটকার, লাইটেস, নোহাসহ ছোট যানবাহন চলাচল পৌর এলাকার ভেতরে চলাচল করতে পারবে।

    তাছাড়া সীমিত আকারে যাত্রীবাহি যানবাহন চলাচল করবে। তবে ২৭ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত ৭২ ঘন্টা নির্বাচনী এলাকায় মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। এ আদেশ কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

  • পুলিশ এসল্ট মামলায় দুই আসামি আটক

    পুলিশ এসল্ট মামলায় দুই আসামি আটক

    শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় পুলিশ এসল্ট মামলায় দুই আসামিকে আটক করেছে সদর থানা পুলিশ।

    গতকাল বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি উমেদনগরে টমটম স্ট্যান্ড দখল নিয়ে দুই দল লোকের মাঝে ভয়ানক সংঘর্ষ হয়। এতে আব্দুর রশিদ নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনা পুলিশ থামাতে গেলে পুলিশকে লক্ষ্য করে দাঙ্গাবাজরা পুলিশের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

    এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করে। এ মামলার প্রেক্ষিতে পুলিশ উমেদনগর এলাকার সাগর আহমেদ (২২) শাওন খান (২৩) কে আটক করে।

  • আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

    আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

    আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার করেছে পুলিশ।

    গতকাল বুধবার ভোরে শহরের বিভিন্ন স্থানের অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হল, শহরের উত্তর শ্যামলীর বাসিন্দা মৃত রহমত আলীর পুত্র কাজল মিয়া (২০) এবং বানিয়াচং উপজেলার বাসিন্দা কিরণ চন্দ্র দাশের পুত্র সাগর চন্দ্র দাশ (২৩)।

    পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে হবিগঞ্জ শহরসহ বিভিন্ন জেলায় চুরির একাধিক মামলা রয়েছে। এতোদিন তারা আত্মগোপনে ছিল। ওইদিন বিকালেই তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

    হবিগঞ্জ শহর থেকে আন্তঃজেলা চোর চক্রের গডফাদার আটক

  • হবিগঞ্জ শহর থেকে আন্তঃজেলা চোর চক্রের গডফাদার আটক

    হবিগঞ্জ শহর থেকে আন্তঃজেলা চোর চক্রের গডফাদার আটক

    হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকা থেকে আন্তঃজেলা চোর চক্রের গডফাদার জুয়েল মিয়া (২২) কে অবশেষে আটক করেছে ডিবি পুলিশ।

    গতকাল বুধবার বিকেলে ডিবির এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই এলাকার বাসিন্দা থানার কথিত সোর্স আলী হোসেনের পুত্র।

    পুলিশ জানায়, জুয়েল দীর্ঘদিন ধরে এলাকায় একটি সিন্ডিকেট তৈরি করেছে। প্রায়ই বাসা বাড়ি থেকে জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

    তাছাড়া তার পিতা সদর থানার সোর্স হওয়ায় দীর্ঘদিন ধরে জুয়েল চুরি করে আসছে। কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না।

    গতকাল উর্ধ্বতন পুলিশের নির্দেশে ডিবি অভিযান চালিয়ে তাকে আটক করে। এ বিষয়ে ডিবির ওসি আল আমিন জানান, জুয়েলকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূণ্য তথ্যা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ চলছে।