Category: হবিগঞ্জ সদর

  • আগামী ১২ ও ১৩ মার্চ ফান্দাউকের সভা

    আগামী ১২ ও ১৩ মার্চ ফান্দাউকের সভা

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সীমান্তবর্তী বি-বিবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক খেলার মাঠ প্রাঙ্গনে আগামী ১২ ও ১৩ মার্চ (২৭ ও ২৮ ফাল্গুন) শুক্রবার ও শনিবার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে আলহাজ্ব সৈয়দ আব্দুস সাত্তার নকশেবন্দী (রহঃ) ও আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক মাছুম (রহঃ) দ্বয়ের ইছালে ছওয়াব উপলক্ষে ০২ দিন ব্যাপী বাৎসরিক ফান্দাউকের (মাহফিল) সভা অনুষ্ঠিত হবে।

    এদিকে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এবারের ফাল্গুন মাসের শেষ শুক্রবার ও শনিবার বাৎসরিক ফান্দাউক (মাহফিল) সভায় সারা দেশের বিভিন্ন জেলা হতে লক্ষাধিক আশেকান ভক্তবৃন্দর অংশগ্রহণ করে থাকে সমাবেশ অংশগ্রহণ করে থাকেন।

    কিন্তু তরফ রাজ্যের ভিতরে ফান্দাউক (মাহফিল) সভা লোক সমাগম অতিরিক্ত। উক্ত ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে ইছালে ছওয়াব সভায় তা’লীম- তার বিয়াত প্রদান করবেন ফান্দাউক দরবার শরীফের গদ্দীনশীন পীর মুফতী সৈয়দ ছালেহ আহমেদ মামুন আল হোসাইন।

    এবার মহামারী করোনা পরিস্থিতির কারণে মাস্ক ব্যবহার ও স্বাস্থবিধি মেনে চলতে হবে আশেকান ভক্তবৃন্দ।

    এদিকে ফান্দাউক প্রবীন মুরুব্বীদের সূত্রে জানা যায়, সিলেট এবং তরফ রাজ্য বিজয়ী হযরত সৈয়দ নাছিরউদ্দিন সিপাহ সালার (রঃ) ১৩০৩ খ্রিঃ সিলেট বিজয়ের পর তরফ রাজ্য বিজয় লাভ করেন ১৩০৪ খ্রিঃ ।

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ নামক স্থানে তরফ রাজ্যের শাসন কর্তা নিযুক্ত হয়ে বসতি স্থাপন করেন। হযরত সৈয়দ নাছির উদ্দিন সিপাহ সালার (রঃ) এর অধঃস্তন বংশধর হযরত সৈয়দ আফতাব উদ্দিন (রঃ) নকশেবন্দী মোজাদ্দেদী বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী নাসিরপুর সাহেব বাড়ি হতে একই উপজেলার ফান্দাউকে স্বপরিবার নিয়ে বসতি স্থাপন করেন।

    প্রাচীন ইতিহাসে তথ্য পাওয়া যায়, হযরত সৈয়দ আফতাব উদ্দিন (রঃ) সহ পরিবারের সকলের সমাধি হয়েছে ফান্দাউক মাজার শরীফ। তাদের মাজারে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে শত শত আশেকান ভক্তবৃন্দ জিয়ারত করতে আসেন।

    হযরত সৈয়দ আফতাব উদ্দিনের (রঃ) তিন পুত্র। তার হলেন হযরত সৈয়দ আঃ বাতিন (রঃ), হযরত আলহাজ্ব সৈয়দ আঃ সাত্তার (রঃ), হযরত সৈয়দ নূর উদ্দিন (রঃ)।

  • হবিগঞ্জ জেলার বঙ্গবন্ধু ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত

    হবিগঞ্জ জেলার বঙ্গবন্ধু ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত

    আজ সকাল ৮ ঘটিকায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে জেলা প্রশাসন হবিগঞ্জ ও বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে হবিগঞ্জ জেলার বঙ্গবন্ধু ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়।

    হবিগঞ্জ জেলার বঙ্গবন্ধু ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত

    উক্ত ম্যারাথনের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এই ম্যারাথনে অংশগ্রহণ করেন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, বিজিবির সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, ক্রীড়াবিদসহ জেলার সর্বস্তরের মানুষ।

    হবিগঞ্জ জেলার বঙ্গবন্ধু ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত

    ম্যারাথনে অংশগ্রহণকারীগণ নিমতলা কালেক্টরেট প্রাঙ্গন হতে দৌড় শুরু করেন এবং হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে ৫ কিমি ব্যাপী ম্যারাথন সম্পন্ন করেন।

  • মেয়র আতাউর রহমান সেলিমের সাথে আওয়ামী পরিবারের শুভেচ্ছা বিনিময়

    মেয়র আতাউর রহমান সেলিমের সাথে আওয়ামী পরিবারের শুভেচ্ছা বিনিময়

    হবিগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

    গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।

    এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল মোতালিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত, লোকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এছাড়াও সদর মাইক্রোবাস কমিটি, ট্রাক মালিক সমিতি, জেলা শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিমকে শুভেচ্ছা জানানো হয়েছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র একজন কর্মী হিসেবে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে এসেছি। পরিচ্ছিন্ন শহর গড়ার ওয়াদা ছিল নির্বাচনী ইশতেহারেও। এর ধারাবাহিকতায় আমি আমার নিজের পোস্টার নিজেই অপসারণে নেমেছি। পৌরবাসীকে পরিচ্ছন্ন শহর উপহার দেয়ার স্বার্থে নির্বাচনে অংশগ্রহণকারী অন্যদেরকেও তাঁদের পোস্টার অপসারণ করে নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
    – আতাউর রহমান সেলিম

  • বহুলা বাগান বাড়ি থেকে এক মাদক ব্যবসায়ী আটক

    বহুলা বাগান বাড়ি থেকে এক মাদক ব্যবসায়ী আটক

    হবিগঞ্জ সদর উপজেলার বহুলা বাগান বাড়ি থেকে সৈয়দ আলী (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

    এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে।

    গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর একটি দল স্থানীয় সোর্সদের সহযোগিতায় বাগান বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

    এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। সৈয়দ আলী বহুলা গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র।

  • বিয়ে করার দেড় মাসের মাথায় নববধূকে মুখ বিষ ঢেলে হত্যার চেষ্টা

    বিয়ে করার দেড় মাসের মাথায় নববধূকে মুখ বিষ ঢেলে হত্যার চেষ্টা

    হবিগঞ্জ শহরে পালিয়ে গিয়ে বিয়ে করার দেড় মাসের মাথায় নববধূকে মুখ বিষ ঢেলে হত্যার চেষ্টা চালিয়েছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। অজ্ঞান অবস্থায় হাসপাতালে তাকে রেখে পালিয়ে গেছে তারা। এ ঘটনা নিয়ে এলাকায় আলোচনার ঝড় বইছে।

    জানা যায়, বানিয়াচং উপজেলার শান্তিপুর গ্রামের বাসিন্দা বর্তমানে কোর্ট স্টেশন চাষি বাজারের পাহারাদার রফিক মিয়ার কন্যা সাকিবা খানম (২০) এর সাথে মোবাইল ফোনে পরিচয় হয় ছোট বহুলা গ্রামের নুরুল আমিনের পুত্র রফিকুল হাসান দিপুর। এক পর্যায়ে দুজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১২ জানুয়ারি সাকিবা ও দিপু পালিয়ে গিয়ে হবিগঞ্জ কোর্টে এফিডেভিট করে বিয়ে করে।

    এদিকে সাকিবাকে তার পিতা শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়। সেখানে কিছুদিন ঘর সংসার করার পর দিপু ও তার পিতা নির্যাতন শুরু করে। এক পর্যায়ে গত সোমবার রাতে সাকিবার মুখে বিষ ঢেলে তাকে হত্যার চেষ্টা চালায়।

    এতে সে জ্ঞান হারিয়ে ফেললে স্বামী ও শ্বশুর এবং চাঁন মিয়ার পুত্র সহিদ মিয়াকে সাকিবাকে হবিগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করে ওষুধ আনার কথা বলে পালিয়ে যায়।

    সদর থানার ওসি বলেন, কোনো অভিযোগ পাইনি। ফেলে ব্যবস্থা নেয়া হবে।

  • শহরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আহত হয়েছে এক শ্রমিক

    শহরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আহত হয়েছে এক শ্রমিক

    হবিগঞ্জ জেলা পরিষদের ভবনের গেইটের কাজ করতে ৩৩ কেভি লাইনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন জুয়েল শেখ নামের এক শ্রমিক।

    গুরুতর আহত অবস্থায় তাকে গতকাল মঙ্গলবার দুপুরে দমকল বাহিনী উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

    গতকাল ওই সময় জুয়েল শেখ অন্যান্য শ্রমিকের সাথে জেলা পরিষদ ভবনের গেইটে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাশত তিনি বিদ্যুতস্পৃষ্ট হন।

    তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হামিদপুর গ্রামের মওলা বক্সের পুত্র।

  • হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৫ তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

    হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৫ তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

    একের পর এক প্রশংসা মূলক কাজ করে বেশ আলোচনায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
    এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৫ তলা বিশিষ্ট ভবনের প্রথম তলা নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেইন এবং জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

    মঙ্গলবার (২ মার্চ) এই ভবনের কাজের উদ্বোধন ঘোষণা ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তারা।

    এসময় আরও উপস্থিত ছিলেন শহীদ উদ্দীন চৌধুরী, সাবেক পৌর মেয়র নূরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপপরিচালক স্থানীয় সরকার) তওহীদ আহমদ সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, বিজেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: হাবিবুর রহমান, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা প্রমুখ।