Enter your email address below and subscribe to our newsletter

লাখাইয়ে জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ

Share your love

বিল্লাল আহমেদ: লাখাই উপজেলার লাখাই টাউনশিপ কাসিমুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় এর পক্ষ থেকে লাখাই টাউনশিপ কাসিমুল উলূম ইসলামিয়া মাদ্রাসায় এ কম্বল বিতরণ করা হয়।

 

লাখাই গ্রামের প্রবীণ মুরুব্বী মোঃ সুলতান মিয়ার সভাপতিতে অত্র মাদ্রাসা শিক্ষক জিল্লুর রহমানের পরিচালনায় জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষে উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিউদ্দিন ৫০ টি কম্বল বিতরণ করেন ।

 

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সাইফুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সহ সভাপতি আশীষ দাশগুপ্ত, অত্র মাদ্রাসা কমিটির সদস্য আব্দুল ওহাব, লাখাইয়ের বিশিষ্ট মাওলানা মোঃ তাজুল ইসলাম লাহোরী সাহেবের ছেলে ইতেহার হোসেন, ফরিদুল ইসলাম , মোহাম্মদ গিয়াস উদ্দিন মাওলানা হারুন মিয়া, মাওলানা শফিউদ্দি, মাওলানা মুহনুল কবির, মাওলানা সাবির হোসেন, মোঃ আশরাফ মিয়া , আক্কাস মিয়া প্রমুখ

Share your love
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 80

Stay informed and not overwhelmed, subscribe now!