Enter your email address below and subscribe to our newsletter

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

Share your love

বিল্লাল আহমেদ: লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিদায় সংবর্ধনা লাখাই থানা মিলনায়তনে থানা পুলিশের  পরিদর্শক (তদন্ত) চম্পক দাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  মোহাম্মদ খলিলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।
শুরুতে পবিত্র  কোরআন থেকে তিলাওয়াত করেন এ,এস,আই আবেদ আলী ও
গীতা পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী।
এসআই পাভেল আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, এসআই ( উপপরিদর্শক)জহির আলী, ২নং মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল, ৬নং বুল্লা ইউপি চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ মতিন, যুগ্ম সম্পাদক শাহ রেজা উদ্দিন দুলদুল, সিনিয়র সাংবাদিক এম এ ওয়াহেদ, এ এসআই আবেদ আলী, মাসুকমিয়া তালুকদার, কনস্টেবল কবির হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মান্না লাখাই  প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হান্নান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণেশ গোস্বামীপ্রমুখ।
Share your love
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 80

Stay informed and not overwhelmed, subscribe now!