Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter
হবিগঞ্জের লাখা উপজেলায় গণধোলাইয়ে এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সর্দার হিরাজ মিয়া (৪৫) হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের জজ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, রাত অনুমান ১২ টার দিকে ওই স্থানে কয়েকজন ডাকাত মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করছিল। এ সময় গ্রামবাসী ধাওয়া দিয়ে হিরাজ মিয়াকে গণপিটুনি দেয়। জনতার ধাওয়া খেয়ে বাকি ডাকাতরা পালিয়ে যায়। ওসি আরো জানান, গুরুতর আহত অবস্থায় হিরাজ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে গিয়ে তার মৃত্যু হয়েছে। তিনি জানান, নিহত ডাকাত সর্দার হিরাজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা রয়েছে।