Enter your email address below and subscribe to our newsletter

লাখাইয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Share your love

বিল্লাল আহমেদ: এডভোকেসী নেটওয়ার্ক কমিটির আয়োজনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস -২০২৪ পালিত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও এডভোকেসী নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন মোঃ বাহার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, পজীব কর্মকর্তা একেএম শাহেদ।

আলোচনায় অংশ নেন এডভোকেসী নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারপারসন সুরমা হিজরা, লাখাই প্রেসক্লাব এর সভাপতি এডভোকেট আলী নোয়াজ, প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, এএনসির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সদস্য কেসি পপি,রুবিনা আক্তার, দৌলত রবিদাস, মালতী রবিদাস, জুইনা আক্তার জুঁই প্রমুখ।

সভায় বক্তাগন বলেন নারীদের সমঅধিকার রক্ষায় ও তাদের উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীবান্ধব বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মানুষকে মানুষকে সর্বাগ্রে মানুষ হিসাবে মর্যাদা ও মূল্যায়ন করতে হবে। লিঙ্গের ভিত্তিতে বিবেচনা না করে তাদের কর্মের সফলতা দিয়ে মূল্যায়ন করতে হবে। বক্তাগন আরোও বলেন নারীর অগ্রযাত্রা ও উন্নয়নে নারীরাই প্রধান অন্তরায়।

বেশির ভাগ ক্ষেত্র নারী তার পরিবারে বৈষম্যের শিকার হয়ে থাকে শুধু দৃষ্টি ভঙ্গীর কারণে। তাই আমাদের সমাজে নারীদের প্রতি দৃষ্টি ভঙ্গীর পরিবর্তন ঘটাতে হবে।

Share your love
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 80

Stay informed and not overwhelmed, subscribe now!