Category: হবিগঞ্জ সদর

  • ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও এমপি আবু জাহিরকে হাতির থান গ্রামবাসীর গণসংবর্ধনা

    ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও এমপি আবু জাহিরকে হাতির থান গ্রামবাসীর গণসংবর্ধনা

    বদরুল আলমঃ প্রায় সোয়া তিন কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ও পইল ইউনিয়নে পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উন্নয়ন প্রকল্পগুলোর ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন।

    উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৪৫ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আদ্যপাশা সড়ক।

    ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও এমপি আবু জাহিরকে হাতির থান গ্রামবাসীর গণসংবর্ধনা

     

    ৯৬ লাখ টাকায় একই ইউনিয়নের ধুলিয়াখাল থেকে কটিয়াদি বাজার সড়ক।

    ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও এমপি আবু জাহিরকে হাতির থান গ্রামবাসীর গণসংবর্ধনা

    ও ৩০ লাখ টাকায় পইল ইউনিয়নের আছিপুর থেকে আউশপাড়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন।

    ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও এমপি আবু জাহিরকে হাতির থান গ্রামবাসীর গণসংবর্ধনা

    এছাড়া ৬৬ লাখ টাকায় হাতিরথান এলজিইডি সড়ক থেকে দোয়পাখাল সড়ক সংস্কার।

    ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও এমপি আবু জাহিরকে হাতির থান গ্রামবাসীর গণসংবর্ধনা

    এবং প্রায় ৮০ লাখ টাকায় সুলতানশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ তলা ভিত্তি বিশিষ্ট এক তলা নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য আবু জাহির।

     

    ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও এমপি আবু জাহিরকে হাতির থান গ্রামবাসীর গণসংবর্ধনা
    ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, স্থানীয় সরকার প্রকৗশল অধিদপ্তরের (এলজিইডি) সদর উপজেলা উপ সহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাহেব আলী, আব্দুল জলিল, আব্দুল হাই, সুলতানশী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফুল মিয়া, প্রধান শিক্ষক দুলাল রাণী রায়সহ উপকারভোগী এলাকাবাসী উপস্থিত ছিলেন।

    পরে হাতির থান এলাকাবাসী ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করায় এমপি আবু জাহিরকে বর্ণাঢ্য গণসংবর্ধনা দিয়েছে। এতে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

    এ সময় তিনি হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে সকলকে নৌকার পক্ষে থাকার অনুরোধ জানান। উপস্থিত এলাকাবাসী হাত তুলে তাঁর বক্তৃতার প্রতি সমর্থন জানিয়েছেন।

  • শহরের বেবিষ্ট্যান্ড এলাকায়  বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ১

    শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ১

    হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় মোটর সাইকেল স্টার্ট দিতে গিয়ে বিদ্যুতের প্লাগ ছুটে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে টিটু মিয়া (১৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে।

    জানা গেছে সে সদর উপজেলার পইল গ্রামের রতন মিয়ার পুত্র। মঙ্গলবার (২৩ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে। সে বেবিষ্ট্যান্ড এলাকার একটি মোটর সাইকেলের সার্ভিসিং সেন্টারে মেকানিকের কাজ করে। এ সময় একটি মোটর সাইকেল স্টার্ট দিতে গিয়ে প্লাগ ছুটে সে বিদ্যুতস্পৃষ্ট হয়। ঘটনাস্থল থেকে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়।

  • বিষ পানে এক গৃহবধূর মৃত্যু

    বিষ পানে এক গৃহবধূর মৃত্যু

    স্টাফ রিপোর্টার

    হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া গ্রামে আকলিমা খাতুন (২০) নামের এক গৃহবধূ বিষপানে মারা গেছেন।

    মঙ্গলবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে সে বিষপান করে বলে জানা গেছে। নিহতের পরিবারের লোকজন তাৎক্ষনিক চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেছে। সে শরীফপুর গ্রামের সুজন মিয়ার স্ত্রী। সম্প্রতি সে পিত্রালয় গোপায়া গ্রামে বেড়াতেে এসেছিল বলে জানা গেছে।

  • মধ্যরাতে ডাকাতির প্রস্তুতি, অস্রসহ আটক ২ জন

    মধ্যরাতে ডাকাতির প্রস্তুতি, অস্রসহ আটক ২ জন

    জুয়েল চৌধুরী

    হবিগঞ্জ সদরের ধুলিয়াখাল-মিরপুর সড়কে (নোয়াবাদ এলাকায়) যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।

    সোমবার (২২/০৩/২০২১) আনুমানিক রাত ১১টার দিকে ৫/৬ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই সড়কে ডাকাতির প্রস্তুতি নেয় বলে জানা গেছে। খবরটি সদর থানায় পৌঁছলে এসআই আব্দুর রহিম ও খুর্শেদ আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামের আমান উল্লার ছেলে মানিক মিয়া (২৫) ও একই গ্রামের সঞ্জব আলীর ছেলে মনির মিয়া (২২) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে রামদা, রশিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়।মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল তিনটায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

    হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আব্দুর রহিম সাংবাদিকদের জানান, “ ডাকাতদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত ডাকাত। পালিয়ে যাওয়া অন্যান্য ডাকাতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। এ ঘটনার পর থেকে পুলিশ ওই সড়কে টহল বাড়িয়েছে। ”

  • এমপি আবু জাহিরকে বর্ণাঢ্য সংবর্ধনা সবসময় নৌকার সাথে থাকার অঙ্গীকার রায়পুর গ্রামবাসীর

    এমপি আবু জাহিরকে বর্ণাঢ্য সংবর্ধনা সবসময় নৌকার সাথে থাকার অঙ্গীকার রায়পুর গ্রামবাসীর

    বদরুল আলমঃ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও শেখ হাসিনা মেডিকেল কলেজ বাস্তবায়ন করায় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে সংবর্ধনা দিয়েছে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের রায়পুর গ্রামবাসী।

    গতকাল মঙ্গলবার বিকেলে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব এমপি আবু জাহির এর মাধ্যমে সম্পাদন হওয়া ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেছেন বক্তারা। এ সময় উপস্থিত হাজারো নারী-পুরুষ উন্নয়নের স্বার্থে সবসময় নৌকা প্রতীকের সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

    সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, ২০১৮ সালের নির্বাচনে আপনারা নৌকা প্রতীকে আমাকে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এজন্য আমি চির কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা বোধ থেকেই দিনরাত পরিশ্রম করছি আপনাদেরই জন্য। জনসেবাকে ইবাদত মনে করে আমৃত্যু মানুষের সেবা করে যেতে চাই। এ সময় তিনি রায়পুর গ্রামে আরও বিভিন্ন উন্নয়ন কাজের আশ্বাস দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

    রায়পুরসহ রাজিউড়া ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামীতে সবসময় নৌকার সাথে রয়েছেন কি না; এমপি আবু জাহির এর এমন প্রশ্নের জবাবে উপস্থিত হাজারো নারী-পুরুষ হাত তুলে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান এবং নৌকা প্রতীকের পক্ষে শ্লোগান দিতে থাকেন।

    রায়পুর গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি মকসুদ আলীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা বদরুল করিম দুলাল, আবুল কালাম বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী সুজাত, রায়পুর গ্রামের মুরুব্বী আব্দুল কাইয়ুম, জয়নাল মিয়া, মোশাহিদ মিয়া, রমজান আলী, কামরুল ইসলাম, বাচ্চু মিয়া, আব্দুল কাইয়ুম, হাসন আলী, মাসুক মিয়া, কালা মিয়া, চয়ন দাশ প্রমুখ।

  • হবিগঞ্জের চৌধুরীবাজার এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরার বিষয়ে সচেতনতা সৃষ্টি

    হবিগঞ্জের চৌধুরীবাজার এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরার বিষয়ে সচেতনতা সৃষ্টি

    আজ হবিগঞ্জের চৌধুরীবাজার এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মণ্ডলের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    এসময় ১০ জন ব্যক্তিকে মাস্ক না পরার কারণে অর্থদণ্ড প্রদান করা হয়।

    হবিগঞ্জের চৌধুরীবাজার এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরার বিষয়ে সচেতনতা সৃষ্টি

    জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিতজনদের মধ্যে মাস্ক বিতরণ করা হয় এবং পরিষ্কার মাস্ক পরিধানে সকলকে উৎসাহিত করা হয়।

    জেলা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন।

  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ হবিগঞ্জ জেলা শাখার প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ হবিগঞ্জ জেলা শাখার প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ হবিগঞ্জ জেলা শাখা ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য মানবন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে। আজ দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় সামনে তারা মানববন্ধন করেন।

    সংগঠনের জেলা সভাপতি মোঃ আরজু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনিল দাসের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অজয় চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ও এখলাছ মিয়া, সাংগঠনিক সম্পাদক এ এম রাজ্জাক, বাহুবল উপজেলা সভাপতি এম এ করিম, আজমিরীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক দেব দুলাল রায়, আরজু মিয়া, আব্দুল আউয়াল, শাহজাহান মিয়া, আব্দুল করিম, মানিক সূত্রধর, মোচ্ছাব্বির হোসেন প্রমূখ।

    মানববন্ধনে বক্তারা ৩য় শ্রেণী কর্মচারীদের ন্যূনতম বেতন গ্রেড ১১ তম করণ, শিক্ষার্থীদের সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণি কর্মচারীদের সংখ্যা বৃদ্ধি, বর্তমান পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা প্রদানকরনসহ ৫ দফা দাবি জানান।

    পরে তারা জেলা প্রশাসক ইশরাত জাহান ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লার মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারক লিপি প্রদান করা হয়।

    ক্যাপসনঃ-১ জেলা প্রশাসক ইশরাত জাহানের হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

    জেলা মাধ্যম শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লার হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।