Close
Optional callout text
Hello World!

আজমিরীগঞ্জে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে আজমিরীগঞ্জ উপজেলার উর্দুভপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়- উপজেলার উর্দুভপুর গ্রামের জনৈক ব্যক্তির কন্যাকে বাড়িতে রেখে পরিবারের সবাই মাঠে ধান শুকানোর কাজ করতে যান। এ সুযোগে একই গ্রামের অনিল দাসের ছেলে অর্জুন দাস (১৮) ওই শিশুকে চকলেটের লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায়। পরে ঘরের দরজা বন্ধ করে ওই শিশুটিকে ধর্ষণ করে।

এক পর্যায়ে শিশুটি তার মায়ের কাছে সবকিছু বললে তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

লাখাই উপজেলায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সোমবার রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই শিশুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান- পুলিশ ধর্ষককে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। এছাড়া ধর্ষিত শিশুটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

scroll to top