Close
Optional callout text
Hello World!

চুনারুঘাটে মাদক বিরোধী সভা ও অভিষেক অনুষ্ঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে মাদক বিরোধী সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১০নং মিরাশী ইউনিয়ন হল রুমে মাদক বিরোধী শক্তি চুুনারুঘাট, একটি সামাজিক সংগঠনের ১০নং মিরাশী ইউনিয়ন শাখা কমিটির অভিষেক ও মাদক বিরোধী আলোচনা সভা অনুস্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে শাকিল আহমেদ শাওনে’র সভাপততিত্তে ও শেখ গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুস্ঠানের শপথ পাঠের মাধ্যমে উদ্বোধন করেন মাদক বিরোধী শক্তি চুুনারুঘাট উপজেলার প্রধান সমন্বয়ক ও সভাপতি মোহাম্মদ ফুলমিয়া খন্দকার মায়া।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব রমিজ উদ্দিন সাহেব,চেয়ারম্যান ১০নং মিরাশী ইউ/পি,প্রধান আলোচক হিসাবে রফিকুল ইসলাম,সহ শিক্ষক,সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়।

মাদক ব্যবসায়ী কালাম আটক

বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন মাদক বিরোধী শক্তি চুুনারুঘাট উপজেলার সাধারণ সম্পাদক এরশাদ হোসাইন এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা মাদক বিরোধী শক্তি সহ সভাপতি মোহাম্মদ আলী স্বপন,যুগ্ম সাধারণ সম্পাদক পঙ্কজ দেব,ছাত্র বিষয়ক সম্পাদক সাধন দেব, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান,সদয় দেব নাথ, ১নং গাজীপুর ইউনিয়ের সভাপতি কাজী মাহফুজুর রহমান,২নং আহম্মাদাবাদ ইউনিয়নের সভাপতি হাফেজ মনসুর হোসাইন ৪নং পাইকপাড়া ইউনিয়নের সভাপতি আবদুল হক ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ও ৯নং রানীগাও ইউনিয়ের সভাপতি সুবেল ও সাধারণ সম্পাদক সাবাজ সহ ১০নং মিরাশী ইউনিয়ন শাখা মাদক বিরোধী শক্তি সংগঠনের নেতৃবৃন্দ।

তারা সবাই মাদক থেকে দুরে থাকার ও মাদক মুক্ত সমাজ গড়ার শপৎ গ্রহন করে দেশ রক্ষায় নিরলস কাজ করার প্রত্যয় প্রকাশ করে।

scroll to top