Close
Optional callout text
Hello World!

মাধবপুরে বাড়ির মাটির নিচে মাদকের গোপন আস্তানার সন্ধান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া বাজার সংলগ্ন একটি বাড়ির মাটির নিচে মাদকের গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে।

সোমবার (২৯ এপ্রিল) সকালে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা এই আস্তানার সন্ধান পান। এতে অভিযান চালিয়ে বেশ কিছু বিদেশী মদ জব্দ করে।

এ ঘটনায় বাড়ির মালিক মাদক ব্যবসায়ী ওই এলাকার মৃত নুর মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (২৫) কে আটক করেছে পুলিশ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রুক্কন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ এ বাড়িতে অভিযান চালায়।

মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী

এক পর্যায়ে ঘরের ভিতরে মাটির নিচে পাকা করা একটি মাদক রাখার গোপন আস্তানার সন্ধান পান। এতে তল্লাশী চালিয়ে ভারতীয় মদ কিং ফিসার বিয়ার ২৪ বোতল, ওয়াইট মেজিক ২৬ বোতল, ভারতীয় মদ সিগনেচার ২ বোতল উদ্ধার করেন।

এ ঘটনায় মাধবপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

scroll to top