Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জকে আর কোনোভাবেই চাঁদাবাজ ও সন্ত্রাসের হাতে তুলে দেওয়া হবে না—এমন দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন হবিগঞ্জ-৩ আসনের ১০ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) লাখাই উপজেলার ৭ নম্বর মুড়িয়াউক ইউনিয়নে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ কাজী মহসিন আহমদ বলেন, “আমরা বিজয়ী হলে লাখাই উপজেলার সুতাং নদীকে দূষণমুক্ত করা হবে এবং নদীভিত্তিক একটি আধুনিক বাণিজ্যিক ও শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবসম্মত ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, “হবিগঞ্জের মানুষ শান্তি, নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক সমাজ চায়। জনগণের সহযোগিতায় আমরা একটি চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত হবিগঞ্জ গড়ে তুলবো—ইনশাআল্লাহ।”
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সেক্রেটারি মুহিবুর রহমান মুহিব এবং হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি লায়েক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খলিলুর রহমান, হাফেজ মুস্তফা কামাল, রবিউল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা লুৎফুর রহমান ভূইয়া, সেক্রেটারি শেখ মো. শহিদুল্লাহসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।
পথসভায় সভাপতিত্ব করেন ইমদাদুল ইসলাম চৌধুরী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন হাবিবুর রহমান।