Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে।
র্যালিতে সভাপতিত্ব করেন জেলা শিবির সভাপতি হোসাইন আহমেদ এবং পরিচালনা করেন সেক্রেটারি লায়েক আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার এমপি প্রার্থী ও হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমদ। তিনি বলেন, “ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ছাত্রশিবিরের ভূমিকা ইতিহাসসম্মত ও অনস্বীকার্য।”
প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মহিবুর রহমান মুহিব। তিনি বলেন, “আদর্শিক, সুশিক্ষিত ও দেশপ্রেমিক নেতৃত্ব গঠনে ছাত্রশিবিরের ধারাবাহিক কর্মসূচি আরও বেগবান করতে হবে।”
বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিবিরের সাবেক সভাপতি মীর নুরুন্নবী উজ্জ্বল, মীর জামিলুন্নবী ফয়সাল, চেয়ারম্যান এড. মো নজরুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা কামাল, ফুয়াদ হাসান, তারেকুল ইসলাম, আব্দুল হাফিজ ভূঁইয়া, নুরুল হুদা আফজাল ও হাফেজ মিজানুর রহমান। সাবেক সেক্রেটারিদের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুল ইসলাম সোহাগ। আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. হারুন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি তাসিন মাহমুদ, বৃন্দাবন সরকারি কলেজ সভাপতি শাহিন মিয়া, শহর সভাপতি মাহদী খান আদিলসহ জেলা শিবিরের সেক্রেটারিয়েটবৃন্দ ও হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিভিন্ন শাখার দেড়সহস্রাধিক নেতাকর্মী।
বক্তারা বলেন, নৈতিকতা, শৃঙ্খলা ও জনকল্যাণমুখী রাজনীতির ধারায় ছাত্রসমাজকে এগিয়ে নিতে ছাত্রশিবিরের ভূমিকা সময়োপযোগী। র্যালিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।