Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পৃথক দুটি স্থানে পাগলা কুকুরের কামড়ে ৫ শিশু গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার নবীগঞ্জ উপজেলার ৭ নং করগাঁও ইউনিয়নের মুক্তার গ্রাম ও একই ইউনিয়নের পুরুষোত্তমপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে একটি পাগলা কুকুর শিশুদের ওপর হামলা চালালে তারা আহত হয়।
আহত শিশুদের মধ্যে রয়েছে— হানিফ মিয়ার মেয়ে জান্নাত (৭), গণেশ দাসের মেয়ে সৌমি (২), দীপেশ দাসের ছেলে অভিক দাস (২), এখলাছুর মিয়ার ছেলে ইব্রাহিম (৬) এবং জাহানগীর মিয়ার মেয়ে সাদিয়া (১৩)।
আহত অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে আহত শিশুদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত পাগলা কুকুরটি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।