Enter your email address below and subscribe to our newsletter

বানিয়াচংয়ে দিনে-দুপুরে সোনালী ব্যাংক’র ডিজিএম সমীর বিশ্বাসের বাড়িতে চুরি

Share your love

হবিগঞ্জের বানিয়াচংয়ে সোনালী ব্যাংক ডিজিএম’র গ্রামের বাড়িতে দিনে-দুপুরে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চতুরঙ্গ রায়ের পাড়া মহল্লার বাসিন্দা স্বর্গীয় সুব্রত বিশ্বাস ও তার ছোট্ট ভাই হবিগঞ্জ জেলার সোনালী ব্যাংক শাখার ডিজিএম সমীর বিশ্বাসের বাড়িটি দিনে-দুপুরে গ্রীলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে চুরি সংঘটিত করে।।

২৪ডিসেম্বর(বুধবার) চোরেরা বেলা ২টা থেকে ৫টার ভিতরে ঘরে প্রবেশ করে ২টি এন্ড্রয়েট মোবাইল ফোন,নগদ টাকা পয়সা ও স্বর্নালংকার সহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।।

সূত্রে জানাযায়, এই পাড়ায় বাড়ি-ঘরে লোকজন না থাকায় শূন্য অবস্থায় পড়ে রয়েছে বেশ কিছু দালান কৃত কয়েকটি ঘর।

এছাড়াও পাশের বাড়িতে কোন লোকজন না থাকার কারনে রাত-দিনে আশপাশের এলাকার কিছু যুবক এসব বাড়িতে প্রবেশ করে মাদক সেবন সহ নানান অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে যায় বলে অনেকেই জানান।

হিন্দু বলে তাদেরকে ভয়ে কেউ কিছু বলতে পারেননা।

তারা সবাই মুখ পরিচিত বলেও জানিয়েছেন তারা।

আজ (বুধবার)বাড়ির গৃহকর্মী তার একটি মাত্র পুত্র সন্তান বাধন বিশ্বাসকে সাথে নিয়ে অন্যান্য মহিলাদের সাথে বেলা ২টার পরে কালীবাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন।

বেলা ৫টার দিকে এসে বাড়ি ফিরে এসে দেখেন গ্রীলের ও ঘরের তালা ভাঙ্গা!

ঘরে প্রবেশ করে দেখেন সবকিছু এলোমেলো এবং কয়েকটি আলমারি ভাঙা এবং কাপড় চোপড় পড়ে রয়েছে নিচে।

কিন্তু চোরেরা ২টি এন্ড্রয়েট মোবাইল ফোন নগদ লক্ষাধিক টাকা ও ২টি স্বর্নের চেইনসহ অন্যান্য কিছু স্বর্নের জিনিস পত্র নিয়ে গেছে।

এই অবস্থা দেখে গৃহকর্মী কান্নায় ভেঙে পড়ে বিলাপ করতে থাকেন।

 

এ ব্যাপারে বাড়ির গৃহকর্তা সিলেট শাহপরান এলাকায় নিজ বাসায় বসবাসরত সোনালী ব্যাংক হবিগঞ্জ জেলা শাখার ডিজিএম সমীর বিশ্বাস যোগাযোগ করে এই দুঃসাহসিক চুরির জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন,এই বিষয়টি যেন গুরুত্বের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন দেখেন।

এছাড়াও তিনি বানিয়াচং থানা প্রশাসনের সাথে যোগাযোগ করতেছেন বলে জানান।

তিনি এলাকাবাসীর সহযোগীতা কামনা চেয়ে আরও বলেন,এই দুঃসাহসিক চুরির ঘটনায় জড়িত সবাইকে যদি আইনের হাতে তুলে দেওয়ার জন্য সহযোগীতা না করেন তাহলে আজ তার বাড়ি হয়েছে কাল আপনার বাড়ি যে ওরা করবেনা এর কোন নিশ্চিয়তা নেই।

তাই তিনি ওদেরকে ধরিয়ে দিতে সবার সহযোগীতা কামনা করেন।

 

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)শরীফ আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তার সাড়া না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

তবে এই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের গোয়েন্দা সংস্থার দায়িত্বে থাকা কর্মকর্তাগনদেরকে অবিহিত করা হয়েছে।

পরে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) শরীফ আহমেদ নিজ থেকে যোগাযোগ করে এর ডিটালস জেনে নিয়েছেন।

Share your love
আকিকুর রহমান রুমন
আকিকুর রহমান রুমন
Articles: 140

Stay informed and not overwhelmed, subscribe now!