Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালে এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নামাজ চলাকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে ইমরুল মিয়া (৪০) জুমার নামাজে শরীক হতে বাড়ী থেকে বেড় হয়ে মসজিদে গিয়েছিলেন। এসময় এক পর্যায়ে নামাজ চলা কালীন সময়ে একই গ্রামের আতিক মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) হঠাৎ ধারালো চাকু নিয়ে তার ওপর উপুর চুপুর হামলা চালায়। এতে ইমরুল মিয়া গুরুতর আহত হয়ে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন।
উপস্থিত মুসল্লিরা নামাজ থামিয়ে দ্রুত আহত ইমরুলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় অতিরিক্ত রক্তকরনে মৃত্যুর কুলে ঢলে পড়েন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো বনগাঁও গ্রামে শোকের ছায়া নেমে আসে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা জানান, নামাজের সময় মসজিদের ভেতর এমন নৃশংস ঘটনা তারা জীবনে কখনও দেখেননি।
খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “ওই এলাকার জাবেদ হত্যাকাণ্ডের জেরে ইমরুলকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি, তবে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।