Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের বাহুবল থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধ পথে পাচারকালে ৫টি বড় আকৃতির কালো রঙের গাভী মহিষ ও একটি টয়োটা কোম্পানির পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫) ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে।
বাহুবল থানাধীন ৬নং মিরপুর ইউনিয়নের তিতারকোনা এলাকায়, ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীমঙ্গল মোটরসের সামনে থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
বাহুবল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকৃত পশু ও যানবাহনসহ দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।