Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান,
সিলেটগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর এনা পরিবহনের সুপারভাইজার সাজু মিয়া (৩০) মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের তীব্রতায় উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, এবং অনেক যাত্রীর হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
ওসি শুভ রঞ্জন চাকমা জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।