Enter your email address below and subscribe to our newsletter

সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট জিল্লুর রহমানের সাথে আজমিরীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দদের সাথে মত বিনিময়

Share your love

আজমিরীগঞ্জ হবিগঞ্জ ২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলাম দলের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট জিল্লুর রহমান আজমী আজমিরীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিতি ছিলেন আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি স্বপন বনিক, সাধারণ সম্পাদক আবুহেনা,সহ সভাপতি ফরহাদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সোহেল রানা, দপ্তর বিষয় সম্পাদক মোজাহিদ মিয়া, প্রেসক্লাবের সদস্য আহমেদ,কনৌজ ব্যানার্জী,আশিকুর রহমান,এসকে কাউছার, সাইদূল ইসলাম বাহার।

আরও  উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাও নাছির উদ্দিন চৌঃ ও পৌরসভার আমীর শোয়েব পাশা উপজেলা সেক্রেটারী মাষ্টার একরাম হুসেন ও উপজেলা শ্রমিক কল্যাণ এর সভাপতি এনামুল হক জলসুখা ইউনিয়ন এর সভাপতি মাওঃ কাজী এমদাদুর রহমান উপজেলা ছাত্রশিবির সভাপতি মামুন হাসান ও সদর ইউনিয়ন এর সভাপতি হাঃ মিজানুর রহমান,,
সাবেক উপজেলা শিবিরের সভাপতি ইয়াসিন
সদর ইউনিয়ন এর শ্রমিক কল্যাণের সভাপতি রাসেল মিয়া পৌর শ্রমিক কল্যাণের সেক্রেটারী রকি মিয়া শিবপাশা ইউনিয়ন এর টিম সদস্য মাহফুজুর রহমান সহ অনেক।

সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট জিল্লুর রহমান বলেন, যারা মাদক, চাঁদাবাজি, যৌন ব্যবসা নির্মূল করতে অপরিসীম ভূমিকা পালন করবে, মানুষ স্বতঃস্ফূর্তবাবে সত এবং যোগ্য লোকের দ্বারা প্রতিষ্টিত হলে তা দমন করা যাবে।

৩২ কিলোমিটার পাকা সড়ক নিয়মিত দূর্ঘটনা ঘটছে,বানিয়াচং আজমিরীগঞ্জ রাস্তা নির্মান করা হবে তাহলে অবসান দূর করবো।

রসুলপুরের বাঁধটি নির্মান করবো। বন্যার পানিতে ডুবে যাওয়া নিম্নাঞ্চল আশ্রয়ন প্রকল্পের ব্যবস্থা করা হবে। গ্রাম্য আদিপত্য নিয়ে হামলা মামলা হয়েছে, আমরা নির্বাচিত হলে তা অবসান ঘটবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলাম একটা কল্যানময় রাজনৈতিক দল।

জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সবাই একত্রে কাজ করবে। আমরা এখন গ্রামে গঞ্জে গিয়েছি, আমরা মানবতা পক্ষে কাজ করবে। আমরা সকল গনহত্যার বিচার চাই। আমাদের সুস্পষ্ট দাবি রাষ্ট্রীয় সংস্কার। মৌলিক সংস্কার আগে পরে নির্বাচন।জুলাই যোদ্ধা আহতদের চিকিৎসা প্রদান।পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চাই। সর্বত্র  পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে না হলে স্বার্থপর দল যেন না যেতে পারে।

আমরা চাই প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। এই দেশ ও মানুষের জন্য নিরাপদ শাসন ব্যবস্থা প্রতিষ্টা করবো।

Share your love
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 70

Stay informed and not overwhelmed, subscribe now!