Enter your email address below and subscribe to our newsletter

চুনারুঘাটের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত এডভোকেট মো. নজরুল ইসলাম

Share your love

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মো. নজরুল ইসলাম উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীকে বিশাল ব্যবধানে পরাজিত করে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি ছিলেন কলেজের প্রভাষক, পরে হয়ে ওঠেন একজন চৌকশ এডভোকেট, আর বর্তমানে একজন সৎ ও নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি।

 

সরল-সাধারণ জীবনযাপনকারী এডভোকেট নজরুল ইসলাম সবসময় মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর মতে, “নেতৃত্ব মানে সেবা”—এ কথার বাস্তব উদাহরণ তিনি নিজেই।

 

১৪ আগষ্ট  (বৃহস্পতিবার)  হবিগঞ্জ জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানের হাতে তিনি শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা স্মারক গ্রহণ করেন। চুনারুঘাট উপজেলায় সর্বোচ্চ জন্ম ও মৃত্যু নিবন্ধনকারী ক্যাটাগরিতে এই সম্মাননা অর্জন করেন তিনি।

সম্মাননা প্রাপ্তির পর এডভোকেট মো. নজরুল ইসলাম বলেন, “এই অর্জন আমার ৫নং শানখলা ইউনিয়নের সকল সদস্যবৃন্দের ও কর্মকর্তা, কর্মচারীদের এবং আমার ইউনিয়নের সকল জনগণের।”

Share your love
মোহাম্মদ সিজিল মিয়া
মোহাম্মদ সিজিল মিয়া
Articles: 126

Stay informed and not overwhelmed, subscribe now!