Enter your email address below and subscribe to our newsletter

Share your love

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাল্লা সীমান্তে জহুর আলী নামে এক কৃষক কে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

এ ঘটনা ঘটে মঙ্গলবার বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডোলনা গ্রামের মনসুর আলী ছেলে জহুর আলী (৬০) নিহত হয়েছে ।

নিহত পরিবার জানান , গত শনিবার বাল্লা সীমান্তের অভ্যন্তরে ধান খেতে কাজ করতে যায় কৃষক জহুর আলী ।

চোরাকারবারি সন্দেহে ভারতের বিএসএফ বাল্লা সীমান্তে ধান খেত থেকে জহুর আলীকে ধরে নিয়ে ভারতে পিটিয়ে হত্যা করে । তাঁর লাশ ভারতের খোয়াই থানার মর্গে রাখা হয়েছে ।

বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি) বাল্লা কোম্পানি কমান্ডার বলেন , নিহত কৃষক জহুর আলী মরদেহ এলো ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে । এ ঘটনা পতাকা বৈঠকের জন্য বিএসএফ এর কাছে চিঠি পাঠানো হয়েছে ।

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!