Enter your email address below and subscribe to our newsletter

মাধবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ!

Share your love

হবিগঞ্জের মাধবপুরে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে কটুক্তি ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ ও বিক্ষোভ সভা করেছে মাধবপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন।

গত সোমবার শুয়াইব আহমদ আশ্রাফী নামে এক ইসলামী বক্তা ফেসবুক লাইভে এসে ওই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে চার ঘটিকায় উপজেলার তেলিয়াপাড়ায় শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সহ সভাপতি মো: পারভেজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: হামিদুর রহমান হামদু।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, উপজেলা যুবদলের আহবায়ক মো: এনায়েতউল্লা, মাওলানা মিজানুর রহমান আজিজি প্রমূখ।

সভায় বক্তারা বলেন, মাওলানা শোয়াইব আহমেদ আশরাফী একজন মাওলানা সাহেব হয়ে কিভাবে রাষ্ট্রের আইন লঙ্ঘন করে অবৈধ মাটির ব্যাবসা করেন? দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: হামিদুর রহমান হামদু বলেন, উনি যে অভিযোগ করেছেন তা প্রমাণ করতে পারলে মো: পারভেজ হোসেন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি প্রমাণ না করতে পারেন তাহলে আশরাফী সাহেবকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

প্রসঙ্গত,জানা যায়, সোমবার (৬ জানুয়ারি) দুপুরে শুয়াইব আহমদ আশ্রাফী নামে এক ইসলামী বক্তা ও স্থানীয় এক মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফেসবুক লাইভে দাবি করেন— আমার মাদ্রাসা নির্মাণের জন্য আমি মাটি নিয়ে যাচ্ছি। এই মাটিতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা পারভেজ চৌধুরী তার লোকজন দিয়ে চাঁদাবাজি করছে। চাঁদা না দেওয়ায় গাড়ি থামিয়ে রেখেছে। আগেও আমার কাছ থেকে টাকা আমার নিয়েছে।এর প্রমাণও আছে আমার কাছে।দেশবাসী দেখুন। এই অন্যায়ের বিচার করুন। আগেও তার মাধ্যমে এভাবে চাঁদাবাজির শিকার হয়েছি। তিনি ফেসবুক লাইভে দেশবাসী সহ আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।

Share your love
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 116

Stay informed and not overwhelmed, subscribe now!