Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে ১৪ , ১৫ ও ১৬ জানুয়ারি ৩ দিন ব্যাপী ৭০৩ তম বার্ষিক পবিত্র ওরস অনুষ্ঠিত হবে ।
এদিকে এবার মুড়ারবন্দ দরবার শরীফের কঠোর নিরাপত্তা দিয়ে থাকবেন পুলিশ প্রশাসন , মোতাওয়াল্লী , মাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক ও খাদেমদের নিয়োগকৃত স্থানীয় অসংখ্য সেচ্ছাসেবক কর্মী ।
১৪ জানুয়ারি থেকে পবিত্র ওরস শুরু । ওরস কর্মসূচি মধ্যে রয়েছে , প্রথম দিন ভোর সকালে হযরত ( মাদনী) সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ) সিপাহসালার পূর্ব – পশ্চিম রওজা সহ ১২০ আউলিয়ার মাজার শরীফ গিলাফ চড়ানো ।
১৬ জানুয়ারি রাত ১টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ওরস সমাপ্তি হবে ।
উক্ত ৩ দিন পবিত্র ওরস সফলের লক্ষ্যে সারাদেশের দরবার শরীফের আশেকান ভক্ত বৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন দরবার শরীফের মোতাওয়াল্লী শাহ সূফী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমদ সফি চিশতী।